সহজ রেসিপি
চলুন দেখে নেয়া যাক খুব সহজেই ঐতিহ্যবাহী ম্যারা পিঠা তৈরি করার রেসিপি।
উপকরণ
চালের গুড়া (৫০০ গ্রাম/ ২ কাপ)
খেজুরের গুড় অথবা চিনি (১ কাপ - মিষ্টির জন্য)
কোরানো নারিকেল (১ কাপ)
পানি (২ কাপ অথবা প্রয়োজনমতো)
লবন (১/২ চা চামচ বা স্বাদমতো)
রন্ধনপ্রণালী
একটি হাঁড়িতে পানি, লবন এবং গুড় (মিষ্টি করতে চাইলে) দিয়ে জ্বাল দিন। পানি ফুটে উঠলে তাতে কোরানো নারিকেল দিয়ে দিন। এরপর চালের গুড়া মিশিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন ২-৩ মিনিটের জন্য যাতে চালের গুড়া সেদ্ধ হয়। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে ময়ান করে একটি মসৃণ ডো (খামির) তৈরি করুন।
এবার এই খামির থেকে অল্প অল্প অংশ নিয়ে দুই হাতের তালুর সাহায্যে গোল বা লম্বাকৃতি করে ছোট ছোট পিঠা তৈরি করে নিন। একটি স্টিমারে বা ভাপে দেওয়ার পাত্রে পিঠাগুলো সাজিয়ে ২০-২৫ মিনিট ভাপে সেদ্ধ করুন। তৈরি হয়ে গেল গরম গরম ম্যারা পিঠা।
চলুন দেখে নেয়া মজাদার রুই মাছ দিয়ে লাউ শাকের তরকারি রান্নার রেসিপি।
উপকরণ
রুই মাছ (৪-৫ টুকরা)
লাউ শাক (আধা কেজি)
লবন (স্বাদমতো)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
পেয়াজ কুচি (১ কাপ)
কাঁচা মরিচ (২-৩ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই রুই মাছে একটু নুন-হলুদ মেখে হালকা করে ভেজে কাঁটা ছাড়িয়ে একটা বাটিতে তুলে রাখুন।
এবার লাউ শাকের পাতা আর ডাটা ভালো করে ধুয়ে, ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবারে একটা প্যানে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে পেয়াজ ঢেলে নিন। পেয়াজ একটু বাদামী রং ধারন করে এলে তাতে হলুদ আর মরিচের গুড়া দিয়ে নেড়ে নিন। মসলা কষানো হয়ে গেলে লাউ শাক দিয়ে দিন। ৫-৭ মিনিট রান্না করুন। লাউ শাকের ডাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এতে রুই মাছগুলো দিয়ে দিন। আরো মিনিট পাঁচেক রান্না করুন। চুলা থেকে নামানোর ২-৩ মিনিট আগে কয়েকটা ফালি করে কাঁটা কাঁচা মরিচ দিয়ে দিন।
এবারে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক কিভাবে মজাদার কাঠাঁলের বিচির ভর্তা তৈরির রেসিপি।
উপকরণ
কাঠাঁলের বিচি (২৫০ গ্রাম)
শুকনা মরিচ (৪-৫ টি)
চিংড়ি (১০০ গ্রাম)
পেয়াজ (১ টা)
রসুন (৫-৬ কোষ)
সরিষার তেল (স্বাদমতো)
লবন (স্বাদমতো)
ধনে পাতা (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই শুকনো কাঠাঁলের বিচির খোঁসা ছাড়িয়ে একটা তাওয়া বা কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে। এক্ষেত্রে অল্প আঁচে বেশি সময় নিয়ে ভালো করে কাঠাঁলের বিচি ভেজে নিন, যাতে ভেতরে কাঁচা ভাব না থাকে।
এবারে একটা কড়াইতে সরিষার তেল নিয়ে তাতে চিংড়ি মাছ, পেয়াজ কুচি, রসুন আর স্বাদমতো লবন দিয়ে ভালো করে ভেজে নিন। ভাজার মাঝামাঝিতে কাঠাঁলের বিচিগুলোও সাথে দিয়ে দিন।
এবারে একটা ব্লেন্ডার বা ফুড প্রসেসরে ফ্রেস ধনে পাতা আর ভাজা মিশ্রনটি নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্যস মজাদার কাঠাঁলের বিচির ভর্তা তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
বিদেশ বিভূঁইয়ে এলে যেন শুটকির খাওয়ার জন্য মনটা আনচান করে। চলুন সহজেই জিহ্বে জল আনা লইট্ট্যা শুটকি ভুনা বানানোর পদ্ধতিটা জেনে নেই।
উপকরণ
লইট্ট্যা শুটকি (২৫০ গ্রাম)
রসুন (৪-৫ কোয়া)
পেয়াজ কুচি (১ কাপ)
শুকনা মরিচ (২-৩ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
কাঁচা মরিচ (২-৩ টি)
লবন (স্বাদমতো)
তেল (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই শুটকির লেজ, আইশ ছাড়িয়ে ছোট ছোট করে টুকরা করে নিতে হবে। এরপর ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ডুবিয়ে রাখতে হবে।
এবারে একটা কড়াইয়ে তেল নিয়ে তাতে শুটকি আর রসুনের কোয়া ভেজে নিতে হবে। এবারে সেগুলি তুলে রেখে একই কড়াইয়ে সামান্য তেল নিয়ে পেয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেয়ার সামান্য নরম হয়ে এলে এতে হলুদের গুড়া, মরিচের গুড়া, আর লবন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা শুটকি আর রসুন দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আরো ১০-১৫ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে।
এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক খুব সহজেই কলার পিঠা তৈরি করার রেসিপি।
উপকরণ
চালের গুড়া (৩৭৫ গ্রাম/ ১.৫ কাপ)
ময়দা (১২৫ গ্রাম/ ০.৫ কাপ)
পাকা কলা (২ টা)
দুধ (১ কাপ)
ডিম (২ টা)
চিনি (১.৫ কাপ)
বেকিং পাউডার (১ চা চামচ)
লবন (১/২ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা ব্লেন্ডারে দুধ, ডিম, কলা, চিনি, বেকিং পাউডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এতে চালের গুড়া, ময়দা এবং লবন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি খুব বেশি ঘন হলে একটু দুধ যোগ করতে পারেন।
একটা প্যানে তেল গরম করে মিশ্রণটি ছোট ছোট পিঠার আকারে ঢেলে দিন। পিঠার দুই পাশ সোনালী রঙের হওয়া পর্যন্ত ভাজুন। গরম গরম পরিবেশন করুন মজাদার কলার পিঠা।
চলুন দেখে নেয়া যাক চাইনিজ রেস্টুরেন্টটের মজাদার গার্লিক স্প্রাউট চিকেন রান্নার রেসিপি।
উপকরণ
চিকেন ব্রেস্ট (২ টা)
গার্লিক স্প্রাউট (৪০০ গ্রাম)
রসুন কুচি (১ টেবিল চামচ)
সয়া সস (১ টেবিল চামচ)
এমএসজি (১ চা চামচ)
চিলি ফ্লেইক (১ চা চামচ)
কর্ণ ফ্লাওয়ার (১ চা চামচ)
তিল (১ চিমটি)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই মুরগীর মাংস ছোট ছোট টুকরা করে কেটে চিলি ফ্লেইক, লবন, সয়া সস, কর্ণ ফ্লাওয়ার দিয়ে মেখে ৩০ মিনিট ম্যারিনেট করতে দিন। এবারে গার্লিক স্প্রাউট ২ ইঞ্চি টুকরা করে কেটে গরম পানিতে ১-২ মিনিট ডুবিয়ে ব্ল্যাঞ্চ করে নিন।
এবারে একটা বড় কড়াইয়ে তেল নিয়ে মুরগী ভাজতে দিন। মুরগীতে সামান্য রং ধরে এলে গার্লিক স্প্রাউট আর সয়া সস দিয়ে ৩-৪ মিনিট হাই হিটে ভাজুন। এবারে নামানোর আগে উপরে সামান্য তিল ছড়িয়ে দিন।
চলুন দেখে নেয়া যাক সহজে মজাদার কাচ্চি বিরিয়ানির রেসিপি।
উপকরণ
খাসির মাংস (১ কেজি)
আলু (৪-৫ টা)
পোলাও চাল (৪ কাপ)
তেল (১ কাপ)
কাঁচা মরিচ (৬-৭ টা)
টক দই (২৫০ গ্রাম)
লবন (স্বাদমতো)
পেয়াজ (১ কাপ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
গরম মসলা (২ চা চামচ)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
ধনিয়ার গুড়া (১ চা চামচ)
জিরার গুড়া (১ চা চামচ)
জায়ফল (১ টা)
জয়ত্রী (২-৩ টুকরা)
ঘি (২ টেবিল চামচ)
জাফরন (১ চা চামচ)
কেওড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে খাসির মাংস নিয়ে ধুয়ে ছোট ছোট টুকরা করে তাতে কিছুটা তেল, ১ কাপ টক দই, হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনিয়ার গুড়া, জিরার গুড়া, গরম মসলার গুড়া, জায়ফল-জয়ত্রী বাটা, আদা-রসুন বাটা আর লবন মাখিয়ে ৪-৫ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় ওভারনাইট ৮+ ঘন্টা ম্যারিনেট করে রাখলে।
এবারে আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে হালকা নুন-হলুদ মাখিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে হবে।
এবারে একটা পাত্রে পর্যাপ্ত পানি নিয়ে তাতে পোলাও চাল ৮০ ভাগ সেদ্ধ করে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে রাখুন।
এবারে যে পাত্রে বিরিয়ানি রান্না করবেন, সেটার তলায় ম্যারিনেট করা মাংস রেখে তার উপর আধা সেদ্ধ চাল আর আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিন। এবারে উপরে পেয়াজ বেরেস্তা, কয়েক চামচ ঘি, কেওড়া জল আর আধা কাপ দুধে ১ চামচ জাফরন আধা ঘন্টা ডুবিয়ে সেটা দিয়ে দিন। এবারে পাত্রের চারপাশ ময়দার ডো দিয়ে ভালো করে সিল করে দিন। এবারে পাত্রটি চুলায় দিয়ে প্রথমে ১০ মিনিট ফুল আচে দিন। তারপর পাত্রের সিল না ভেঙ্গে সেটাকে ওভেনে বেক করতে দিন ১৮০ ডিগ্রি সেলসিয়াস বা ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে দেড় ঘন্টা।
এবারে বিরিয়ানি চুলা থেকে নামিয়ে চালের সাথে খাসির মাংস মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক মুরগীর কিমা দিয়ে আলুর চপ তৈরির রেসিপি।
উপকরণ
আলু (বড় সাইজের ২ টা)
চিকেন কিমা (১ কাপ)
পেয়াজ কুচি (১ চা চামচ)
কাঁচা মরিচ (২ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
ধনে পাতা কুচি (১ চা চামচ)
আদা-রসুন বাটা (১ চা চামচ)
গরম মসলা (১ চা চামচ)
ব্রেডক্রাম্বস (১ কাপ)
ডিম (১ টা)
তেল (ভাজার জন্য)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেইই মুরগীর মাংসের কিমার সাথে হলুদের গুড়া, মরিচের গুড়া, ধনে পাতা কুচি, আদা-রসুন বাটা, গরম মসলা আর লবন দিয়ে ভালো করে মেখে নিন। এবারে একটা প্যানে তেল নিয়ে কিমা ভালো করে ভেজে নিন।
এবারে আলু সেদ্ধ করে নিন। এবারে সেটাকে লবন, কাঁচা মরিচ কুচি, আগে থেকে ভেজে রাখা মুরগীর কিমা আর পেয়াজ কুচি দিয়ে ভর্তা করুন। এবারে ছবির মত করে ছোট ছোট চপ তৈরি করুন। এবারে একটা ডিম ফেটিয়ে নিন। চপগুলোকে ডিমের ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রাম্বসে গরিয়ে নিয়ে করে মাঝারি আঁচে বাদামি করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
দেখে নিন সম্পূর্ণ দেশি স্বাদের স্পাইসি চিকেন পাস্তা তৈরির রেসিপি।
উপকরণ
সীশেল(Conchiglie) পাস্তা (২০০ গ্রাম)
চিকেন (২০০ গ্রাম)
গাজর কুচি (২ টেবিল চামচ)
মটরশুটি (১ কাপ)
টমেটো (১ টা)
ডিম (২ টা)
পেয়াজ (১ টা)
লবন (স্বাদমতো)
অলিভ ওয়েল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেইই মুরগী ধুয়ে স্ট্রিপ করে কেটে ধুয়ে লবন, সামান্য মরিচের গুড়া আর সামান্য আদা-রসুন বাটা দিয়ে মেখে ম্যারিনেট করুন আধা ঘণ্টা।
এবারে একটা বড় পাত্রে পানি নিয়ে তাতে ১ চা চামচ লবন আর ১ টেবিল চামচ অলিভ ওয়েল দিন। পানি ফুটে গেলে এতে পাস্তা ছেড়ে দিন। পাস্তা কতক্ষন সেদ্ধ করতে হবে, তা সাধারনত পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে। আপনি সে অনুসারে পাস্তা সেদ্ধ করে নিন। সাধারনত ১০-১২ মিনিটের ভেতরেই পাস্তা সেদ্ধ হয়ে যাওয়ার কথা।
এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে মুরগী দিয়ে দিন। মুরগী ভাজা ভাজা হয়ে গেলে এবারে তাতে ছোট ছোট কিউব করে কাটা টমেটো আর অন্যান্য সবজি দিয়ে দিন। টমেটো গলে না যাওয়া পর্যন্ত রান্না করুন।
এবারে এতে ২ টা ডিম ভেঙ্গে দিয়ে দিন। এরপর পাস্তা দিয়ে দিন এবং মিনিট পাঁচেক নাড়তে থাকুন। এবারে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি রান্নার রেসিপি।
উপকরণ
গরুর মাংস (১ কেজি)
সেদ্ধ চাল (৩ কাপ)
তেল (১ কাপ)
কাঁচা মরিচ (৬-৭ টা)
লবন (স্বাদমতো)
পেয়াজ (১ কাপ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
জিরা বাটা (১ চা চামচ)
ধনে বাটা (১ চা চামচ)ঃ
আলু (১ টা)
গাজর (১ টা)
মটরশুটি (১ কাপ)
রন্ধনপ্রণালী
প্রথমেই ভাতের চাল ধুয়ে আধা ঘন্টা পানিতে ডুবিয়ে রাখতে হবে। তারপর ভালো করে পানি ঝরিয়ে রাখতে হবে।
প্রথমেই গরুর মাংস ধুয়ে ছোট ছোট টুকরা করে তাতে কিছুটা তেল আর সকল মসলা মেখে ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেয়াজ নরম হয়ে এলে তাতে মাংস দিয়ে দিতে হবে। মাংস ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে পানি দিয়ে মাংস সিদ্ধ করতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে তাতে আগে থেকে ধুয়ে রেখে চাল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ৩ কাপ চালের জন্য ৬ কাপ গরম পানি দিতে হবে। এসময় আলু, গাজরসহ অন্যান্য সবজির টুকরাগুলো দিয়ে দিতে হবে। এবারে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে পানি পুরো শুকিয়ে নিতে হবে। এই ১০ মিনিটে ৩-৪ বার তেহারি ওলট-পালট করে দিতে হবে। সবশেষে উপরে পেয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।
আমি যেখানে থাকি, সেখানে দেশি মাছে পাওয়া গেলেও তাজা মাছ পাওয়া যায় না। যা পাওয়া যায়, তার সবই ফ্রোজেন মাছ। তাজা মাছ খাওয়ার একমাত্র উপায় চাইনিজ গ্রোসারির মাছ। সেখানে সিলাগো মাছ (Silver Sillago) পাওয়া যায়, যেটা সাউথ-ইস্ট এশিয়ায় অত্যন্ত জনপ্রিয়। এই মাছের চচ্চড়ি খুব সহজেই রান্না করা যায়। এই রান্নাটি খেতে খুব সুস্বাদু। আমার মনে হয় এই রান্নাটি আপনাদেরও খুব ভাল লাগবে।
উপকরণ
সিলাগো মাছ (৫০০ গ্রাম)
পেয়াজ কুচি (১ কাপ)
হলুদের গুড়া (২ চা চামচ)
মরিচের গুড়া (২ চা চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
কাঁচা মরিচ (৫-৬ টি)
তেল (২ টেবিল চামচ)
টমোটো (২ টি)
লবন (স্বাদমতো)
ধনে পাতা (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবারে একটা কড়াইয়ে মাছসহ সব উপকরণ নিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবারে চুলায় বসিয়ে আগুন দিয়ে ঢেকে দিন। এই মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না। ৭-৮ মিনিট পরে একবার মাছগুলো নেড়ে দিন। খুব বেশি নাড়লে মাছ গলে যাবে, তাই খুব সাবধানে অল্প করে নাড়লেই হবে। আরো ৫-৬ মিনিট পরে মাছ রান্না হয়ে গেলে উপরে ধনে পাতা কুচি ছিটিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার সিলাগো মাছের চচ্চড়ি।
চলুন দেখে নেয়া যাক মজাদার নাস্তা ফ্রেঞ্চ ফ্রাইস তৈরির রেসিপি।
উপকরণ
আলু (২ টি)
লবন (স্বাদমতো)
চাট মসলা (১ চা চামচ)
ভাজার জন্য তেল
রন্ধনপ্রণালী
প্রথমেই আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর ফ্রেঞ্চ ফ্রাইসের আকারে কেটে নিতে হবে। কাটার সাথে সাথে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন, যাতে বাড়তি স্টার্চ আলুর গায়ে লেগে না থাকে।
এবারে একটা পাত্রে তেল নিয়ে মাঝারি আঁচে (১৭৫° সেলসিয়াস) ১০-১২ মিনিট ধরে ভাজুন। ভাজার পর তেল ঝরিয়ে নিন। এবারে আলুগুলোকে ঠান্ডা করে রাখুন। লক্ষ্য করে দেখবেন এই অবস্থায় আলুর রঙে কোন পরিবর্তন আসে নি। যারা ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রোজেন করে রাখতে চান, এই অবস্থায় ফ্রিজে রেখে দিতে পারেন।
এবারে উচ্চ তাপে (২৫০° সেলসিয়াস) এ ৪-৫ মিনিট বা বাদামী হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিন। চুলা থেকে নামিয়ে সাথে সাথে লবন আর চাট মসলা ছিটিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক মজাদার চিকেন বল তৈরির রেসিপি।
উপকরণ
হাড় ছাড়া মুরগী (৩০০ গ্রাম)
কর্ণ ফ্লাওয়ার (২ টেবিল চামচ)
কাঁচা মরিচ (৩/৪ টা)
রসুনের গুড়া (১ চা চামচ)
গোল মরিচের গুড়া (১ চা চামচ)
ব্রেড ক্রাম্বস (১/২ কাপ)
লবন (স্বাদমতো)
ভাজার জন্য তেল
রন্ধনপ্রণালী
প্রথমেই হাড়ছাড়া মুরগীর মাংস নিয়ে ছোট ছোট করে টুকরা করে কেটে নিতে হবে। এবারে এতে লবন, রসুনের গুড়া, কাঁচা মরিচ কুচি, ব্রেড ক্রাম্বস, গোল মরিচের গুড়া নিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে একটা বাটিতে আধা কাপ পানিতে ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার নিয়ে ভাল করে গুলিয়ে নিতে হবে যেন কোন দানা না থাকে। এবারে এই মিশ্রনটিকে মুরগীর সাথে মিশিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে।
এবারে মাংশের মিশ্রনটিকে ব্লেন্ডার বা ফুড প্রসেসরে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবারে একটা পাত্রে গরম পানি ফুটতে দিয়ে তার মধ্যে চিকেনের মিশ্রন থেকে ছোট ছোট বল তৈরি করে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই, বলগুলো পানির উপরে ভেসে উঠলেই বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে, এবারে একটা পেপার টাওয়াল দিয়ে বলগুলো থেকে অতিরিক্ত পানি মুছে ফেলতে হবে। আপনি যদি চিকেন বল ফ্রিজে রেখে সংরক্ষন করতে চান, তাহলে এ পর্যায়ে বলগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে।
এবারে বলগুলোকে উচ্চ তাপে ডুবো তেলে বাদামী করে ভেজে নিতে হবে। বেশিক্ষন ভাজার প্রয়োজন নেই, যেহেতু বলগুলো ইতোমধ্যে সেদ্ধ করা হয়েছে। এবারে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া খুব সহজেই মজাদার ক্যারট কেক তৈরি করার রেসিপি।
উপকরণ
ময়দা (২ কাপ)
চিনি (১ কাপ)
ডিম (৪ টা)
বাটার (১০০ গ্রাম)
বেকিং পাউডার (২৪ গ্রাম)
বেকিং সোডা (৮ গ্রাম)
লবন (১ চিমটি)
গাজর কুচি (১ কাপ)
ভ্যানিলা এসেন্স (১০ মিলি)
রন্ধনপ্রণালী
প্রথমেই গাজরের খোসা ছাড়িয়ে ধুয়ে একটা গ্রেটারে করে গ্রেট করে ১ কাপ পরিমান নিন। গাজরের রস যতটুকু সম্ভব চিপে ফেলে দিন। এরপরে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর লবন একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবারে ডিম ভেঙ্গে ডিমের কুসুম আলাদা করে রাখুন। সাদা অংশ ভালো করে ফেটে পুরোপুরি ফোম না হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ফোম তৈরি হয়ে গেলে তা আলাদা করে রাখুন।
এবারে একটা বড় পাত্রে ডিমের কুসুম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। এবারে এই ডিমের মিশ্রনে চিনি, বাটার, ভ্যানিলা এসেন্স আর ক্রিম মিশিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়তে থাকুন। এবারে একটা মিহি ছিদ্রওয়ালা চালুনিতে চেলে আস্তে আস্তে শুকনো উপকরণের মিশ্রনটিকে এর সাথে মেশান এবং ভালো করে নাড়তে থাকুন। মিশ্রনটি ভালোভাবে
মিশে গেলে এর সাথে আগে থেকে তৈরি করে রাখা ডিমের সাদা অংশের ফোম মিশিয়ে নিন। উপরের ধাপগুলো ইলেকট্রিক মিক্সার ব্যবহার করলেও এই ধাপে একটা স্প্যাচুলা দিয়ে আলতো করে মিশিয়ে নিন। সবশেষে গাজরের কুচি মিশিয়ে নিন এবং স্প্যাচুলা দিয়ে আলতো করে মিশিয়ে নিন।
এবারে বেকিংয়ের পাত্রে চারদিকে ভালো করে বাটার মাখিয়ে নিন। এরপর পাত্রের তলার মাপে বেকিং পেপার কেটে তাতেও বাটার মাখিয়ে নিচে রাখুন। এবারে একটা ১৭৫ ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে ৩৫-৪৫ মিনিটের জন্য বেক করতে দিন। বেকিং সম্পূর্ণ হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য একটা টুথপিক নিয়ে কেকে ডুবালে সেটি যদি পরিষ্কার ভাবে উঠে আসে
তাহলে বুঝবেন কেক তৈরি হয়ে গেছে। এবার ওভেন থেকে নামিয়ে ১০ মিনিট ঠান্ডা হতে দিন। সবশেষে টুকরা টুকরা করে কেটে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক মজাদার কুমড়া ফুলের বড়া তৈরির রেসিপি।
উপকরণ
কুমড়া ফুলের বড়া
বেসন (১ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
গোল মরিচের গুড়া (১/২ চা চামচ)
তেল (ভাজার জন্য)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই কুমড়া ফুল থেকে গর্ভমুন্ড এবং গর্ভদন্ড ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে হলুদের গুড়া, মরিচের গুড়া, গোল মরিচের গুড়া আর লবন দিন। এবারে মোটামুটি পানি দিয়ে প্যানকেকের ব্যাটারের চেয়ে সামান্য পাতলা মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা না থাকে। এবারে মাঝারি আচে ডুবো তেলে কুমড়া ফুলের বড়া ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
আমেরিকার প্রসিদ্ধ রেস্টুরেন্ট চেইন পান্ডা এক্সপ্রেসের সবচেয়ে জনপ্রিয় আইটেম হচ্ছে অরেঞ্জ চিকেন। চলুন দেখে নেই কিভাবে এটি তৈরি করা যায়।
উপকরণ
চিকেন ব্রেস্ট (২ টা)
কমলার রস (১ কাপ)
সয়া সস (১ টেবিল চামচ)
চিনি (১/২ কাপ)
ময়দা (১/২ কাপ)
কর্ণ ফ্লাওয়ার (১ টেবিল চামচ)
ডিম (১ টা)
লবন (স্বাদমতো)
টেস্টিং সল্ট (স্বাদমতো)
রসুন কুচি (১ চা চামচ)
আদা কুচি (১ চা চামচ)
তিল (১ চা চামচ)
চিলি ফ্লেইক (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই মুরগীর মাংস ধুয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে। তারপর এতে লবন, সামান্য সয়া সস, রসুন কুচি, ডিম মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করতে হবে। এরপর এতে ময়দা আর কর্ণ ফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ডুবো তেলে ভেজে গোল্ডেন কালারে ভেজে নিতে হবে।
এবারে সসের জন্য একটা কড়াইয়ে সামান্য তেল নিয়ে তাতে চিলি ফ্লেইক, আদা কুচি আর রসুন কুচি দিতে হবে। মিনিটখানেক ভাজার পরে এতে কমলার রস, সয়া সস, চিনি আর টেস্টিং সল্ট দিতে হবে। এবারে সসটাকে ঘন করার জন্য ২ টেবিল চামচ পানিতে ১ চা চামচ কর্ণ ফ্লাওয়ার গুলে দিয়ে দিতে হবে। সস ঘন হয়ে এতে আগে থেকে ভেজে রাখা মুরগী দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবারে উপরে সামান্য তিল ছড়িয়ে নেড়ে নিয়ে পরিবেশন করতে পারবেন।
চলুন দেখে নেয়া যাক ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা তৈরির রেসিপি।
উপকরণ
চালের গুড়া (৩৭৫ গ্রাম/ ১.৫ কাপ)
ময়দা (১২৫ গ্রাম/ ০.৫ কাপ)
কনডেন্স মিল্ক (২৫০ মিলি)
খেঁজুরের গুড় (১ কাপ)
ডিম (২ টা)
চিনি (২ টেবিল চামচ)
নারিকেল কোড়ানো (১ কাপ)
বেকিং পাউডার (১/২ চা চামচ)
লবন (১/২ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই চালের গুড়া, ময়দা, চিনি, লবন আর বেকিং পাউডার একসাথে ভালো করে মিশিয়ে নিন যাতে কোন দলা না থাকে। এবারে একটা পাত্রে ২ টা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তারপর এতে কনডেন্স মিল্ক আর খেঁজুরের গুড় দিয়ে মিশিয়ে নিন, প্রয়োজনে কিছুটা পানি যোগ করতে পারেন। এবারে এতে নারিকেল কোড়ানো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিন। এবারে এতে শুকনো উপরকণ গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রনের ঘনত্ব অনেকটা প্যানকেক ব্যাটারের মত হবে। এবারে মিশ্রনটিকে ঢেকে ৩০ মিনিটের জন্য বিশ্রাম করতে দিন। আপনি যদি প্যাকেটের চালের গুড়া বা নারিকেল কোড়ানো ব্যবহার করে থাকেন, তাহলে এতে আরো আধা কাপ দুধ দিয়ে মেখে আরো ৩০ মিনিট অতিরিক্ত বিশ্রামে রাখুন যাতে নারিকেল কোড়ানো আর চালের গুড়া ভালো করে তরল শুষে নিতে পারে।
ট্রেডিশনালি এ পিঠা একটা পাত্রে ওয়াটার বাথে ঢেকে বেক করা হয়। তবে আপনি চাইলে ওভেনেও বেক করতে পারেন, সেক্ষেত্রে ওয়াটার বাথের প্রয়োজন নেই। ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিট বেক করুন। এরপরে বেকিং হয়ে গেলে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক সুস্বাদু আচারি বেগুন রান্নার রেসিপি।
উপকরণ
বেগুন (২ টা)
আলু (২ টা)
টমেটো (২ টা)
হলুদ গুড়া (১/২ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা (১/২ চা চামচ)
পাঁচফোড়ন (১ চা চামচ)
শুকনা মরিচ (৩ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
সরিষার তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই আলু আর বেগুন ধুয়ে আলাদা আলাদা করে কিউব করে কেটে নিতে হবে।
এবার একটি পাত্রে সরিষার তেল নিয়ে তা গরম করুন। এবারে এতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম
হয়ে এলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া, পাঁচফোড়ন, জিরা, আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। এবারে
এতে সামান্য পানি দিয়ে মসলা কষাতে থাকুন। মসলা কষানো শেষ হলে এতে আলু দিয়ে দিন। আলু সামান্য নরম হয়ে এলে
তাতে টমেটো দিয়ে দিন। এবারে এতে বেগুন দিয়ে দিন। সব কিছু সেদ্ধ হয়ে গেলে এতে ভাজা জিরার গুড়া দিয়ে দিন।
এবারে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক মজাদার তিল নারিকেলের নাড়ু তৈরির রেসিপি।
উপকরণ
নারিকেল কোড়ানো (২০০ গ্রাম)
তিল (১০০ গ্রাম)
গুড় (২ কাপ)
নারিকেলের দুধ (১০০ মিলি)
দুধ (১০০ মিলি)
এলাচ (২ টা)
তেজপাতা (২ টা)
দারুচিনি (২ টুকরা)
মুড়ির গুড়া (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই তিল একটা কড়াইতে অল্প আঁচে নেড়ে ভেজে নিতে হবে।
এই রেসিপিতে গুড়ের পরিমান একটু বেশি লাগবে। প্রতি ১০০ গ্রাম নারিকেল কোড়ানোর জন্য ১ কাপ পরিমান গুড় নিতে হবে।
প্রথমেই একটা পাত্রে নারিকেলের দুধ আর দুধ নিয়ে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা আর গুড় দিয়ে দিন। গুড়
গলে গেলে তাতে কোড়ানো নারিকেল দিয়ে দিন। এবারে দুধ শুকিয়ে সম্পূর্ণ মিশ্রনটা আঠালো হয়ে না যাওয়া পর্যন্ত
নাড়তে থাকুন। মিশ্রনটা প্রায় শুকিয়ে এলে তাতে আগে থেকে ভেজে রাখা তিল দিয়ে দিন। এবারে নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন।
সবশেষে গোল গোল নাড়ুর আকৃতিতে তৈরি করে মুড়ির গুড়ার উপর দিয়ে গড়িয়ে নিন। এতে করে নাড়ু একে অন্যের
গায়ের সাথে লেগে থাকবে না। সবশেষে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক, মজাদার শোল মাছ ভুনা রান্নার রেসিপি।
উপকরণ
বড় শোল মাছ (১ টা)
টমেটো (৪ টা)
পেয়াজ কুচি (২ কাপ)
হলুদের গুড়া (২ চা চামচ)
মরিচের গুড়া (২ চা চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
কাঁচা মরিচ (৫-৬ টি)
ধনেপাতা কুটি (১ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই শোল মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রতিটা মাছ ২-৩ টুকরা করে কেটে নিয়ে সামান্য হলুদ মাখিয়ে হালকা
করে ভেজে তুলে রাখুন।
এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে কাঁচা মরিচ বাদে বাকি
সব মসলা দিয়ে ভালো করে কষাতে থাকুন। প্রয়োজনে সামান্য পানি দিন। এরপর এতে বড় বড় কিউব করে কাটা
টমেটো দিয়ে দিন। টমেটো সেদ্ধ হয়ে গেলে এবারে এতে ভেজে রাখা শোল মাছ দিয়ে দিন। ৫-৭ মিনিট রান্না করুন,
নামানোর আগে আগে ফালি করে কাটা কাঁচা মরিচ আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিন।
চলুন দেখে নেয়া যাক মজাদার কচুর লতি দিয়ে চিংড়ি মাছের তরকারীর রেসিপি।
উপকরণ
লতি (১/২ কেজি)
কাঁচা মরিচ (২-৩ টি)
পেয়াজ (১ টা)
রসুন (১-২ কোয়া)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
আদা বাটা (১/২ চা চামচ)
রসুন বাটা (১/২ চা চামচ)
চিংড়ি (২০-২৫ টা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে রসুন কুচি দিন। একটু পরে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুড়া, মরিচের গুড়া আর সামান্য পানি দিয়ে মসলাটা কষিয়ে নিন। এবারে এতে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি দিয়ে দিন। ৮-১০ মিনিট রান্না করুন। এবারে ধুয়ে কেটে রাখা কচুর লতি এতে দিয়ে দিন। ভালো করে রান্না করুন, প্রয়োজনে সামান্য পানি দিন। ৭-৮ মিনিটের মধ্যেই কচুর লতি সেদ্ধ হয়ে যাবে। ঝোল শুকিয়ে তরকারী মাখো মাখো হয়ে এলে নামিয়ে নিন।
চলুন দেখে নেয়া খুব সহজেই চালকুমড়া দিয়ে ডিম ভাজি রান্নার রেসিপি।
উপকরণ
চালকুমড়া (১ টা)
ডিম (২ টা)
কাঁচা মরিচ (২-৩ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই চালকুমড়া ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন। আপনি চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। এরপর এতে হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন দিন। ভালোভাবে নেড়ে এতে চালকুমড়া দিয়ে দিন। এবারে নাড়তে থাকুন। কিছুক্ষন পরে ঢেকে দিন।
এতে কোন অতিরিক্ত পানি যোগ করার প্রয়োজন নেই, কারন চালকুমড়া থেকেই অনেক পানি বের হবে, সেই পানিতেই
এটা সেদ্ধ হয়ে যাবে। এবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পানি প্রায় শুকিয়ে এলে এতে কয়েকটা কাঁচামরিচ
মাঝখানে ফালি করে দিয়ে দিন। এবারে এতে দুটো ডিম ভেঙ্গে দিয়ে দিন। কয়েম মিনিট পর নামিয়ে ফেলুন। চাইলে নামানোর আগে পেয়াজ কলি কুচি করে ছড়িয়ে দিতে পারেন।
চলুন দেখে নেয়া যাক, মজাদার বাইলা মাছের দোপেয়াজা রান্নার রেসিপি।
উপকরণ
বাইলা মাছ (বড় সাইজের ৪ টা)
টমেটো (৪ টা)
পেয়াজ কুচি (২ কাপ)
হলুদের গুড়া (২ চা চামচ)
মরিচের গুড়া (২ চা চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
কাঁচা মরিচ (৫-৬ টি)
ধনেপাতা কুটি (১ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই বাইলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রতিটা মাছ ২-৩ টুকরা করে কেটে নিয়ে সামান্য হলুদ মাখিয়ে
হালকা করে ভেজে তুলে রাখুন।
এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে কাঁচা মরিচ বাদে বাকি
সব মসলা দিয়ে ভালো করে কষাতে থাকুন। প্রয়োজনে সামান্য পানি দিন। এরপর এতে বড় বড় কিউব করে কাটা
টমেটো দিয়ে দিন। টমেটো সেদ্ধ হয়ে গেলে এবারে এতে ভেজে রাখা বাইলা মাছ দিয়ে দিন। ৫-৭ মিনিট রান্না করুন,
নামানোর আগে আগে ফালি করে কাটা কাঁচা মরিচ আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিন।
ঐতিহ্যবাহী নিরামিষ কচু শাক রান্নার রেসিপিটা চলুন ঝটপট দেখে নেয়া যাক।
উপকরণ
ডাটা সহ কচু শাক (৫০০ গ্রাম)
পেয়াজ (১ টা)
রসুন (১৫-২০ কোয়া)
কাঁচা মরিচ (২-৩ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
শুকনা মরিচ (২-৩ টা)
লবন (স্বাদমতো)
তেল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই ডাটা সহ কচু শাক ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবারে একটা পাত্রে ১/৪ কাপ পানি
নিয়ে তাতে রসুনের কোয়া, কাঁচা মরিচ, কচু শাক আর স্বাদমতো লবন দিয়ে ভাপে চরিয়ে দিন। কিছুক্ষনের মধ্যে কচু
সেদ্ধ হয়ে যাবে এবং আকারে অনেকটুকুই কমে যাবে। একটা খুনতি দিয়ে কচু ভালো করে মিশিয়ে নিন। পানি শুকিয়ে
গেলে একটা পাত্রে তুলে রাখুন।
একটা একটা কড়াইয়ে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি আর শুকনা মরিচ দিয়ে দিন। পেয়াজ বাদামি হয়ে গেলে এতে
সেদ্ধ করে রাখা কচু দিয়ে দিন। মাঝারি আচে অনেকক্ষন ধরে ভাজতে থাকুন যাতে কচুতে সামান্য পরিমান পানিও না
থাকে। কচু শাক ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক মজাদার ঢেঁড়সের চচ্চড়ি রান্নার রেসিপি।
উপকরণ
ঢেঁড়স (২৫০ গ্রাম)
টমেটো (১ টা)
পেয়াজ (১ টা)
কাঁচা মরিচ (২-৩ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
ধনেপাতা (পরিবেশনের জন্য)
তেল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই ঢেঁড়স ভালো করে ধুয়ে বড় বড় টুকরা করে কেটে নিন। এবারে সামান্য নুন-হলুদ মেখে উচ্চ তাপে ২-৩
মিনিট ভেজে নিন। এ অবস্থায় ঢেঁড়স পুরোপুরি রান্না হওয়ার দরকার নেই, শুধুমাত্র যাতে ঢেঁড়সের গায়ে একটু রং
ধরে। তারপর এটা একটা পাত্রে তুলে রাখুন।
এবারে একটা প্যানে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিন। পেয়াজ নরম হয়ে এলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া
আর লবন দিয়ে মসলাটা কষিয়ে নিন। এরপর এতে একটা টমেটো টুকরা করে কেটে দিয়ে দিন। টমেটো নরম হয়ে
এলে তাতে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স দিয়ে দিন। ২-৩ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর নামানোর
২-৩ মিনিট আগে কাঁচা মরিচের ফালি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। রান্না হয়ে এলে গরম গরম পরিবেশন
করুন।
চলুন দেখে নেয়া যাক কিভাবে খুব সহজেই গুড়া দুধ দিয়ে মালাই চপ তৈরি করা যায়।
উপকরণ
গুড়া দুধ (১ কাপ)
ডিম (১ টা)
বেকিং পাউডার (১/৪ চা চামচ)
চিনি (২ কাপ)
এলাচ (৫-৬ টা)
ঘি (১ টেবিল চামচ)
দুধ (১.৫ লিটার)
জাফরান (১/৪ চা চামচ)
কাঠ বাদাম কুচি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটি পাত্রে গুড়া দুধ আর বেকিং পাউডার নিয়ে তাতে ঘি আর একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে নিন।
এবারে এটাকে ভালো করে ১০-১৫ মিনিট মথে নিন, খেয়াল রাখবেন যাতে ডো খুব স্মুথ হয় আর কোন চাকা না
থাকে। এবারে এগুলোকে চমচমের আকারে মিষ্টি তৈরি করে নিন। মনে রাখবেন রান্নার পরে এই মিষ্টি আকারে দ্বিগুন
হয়ে যাবে, সে হিসেবে মিষ্টির আকার তৈরি করবেন।
এবারে একটা পাত্রে দেড় লিটার দুধ নিয়ে তাতে ২ কাপ চিনি, সামান্য জাফরান আর কয়েকটা এলাচ নিয়ে চুলায়
জ্বাল দিন। দুধে একটা বলগ উঠে গেলে তাতে মিষ্টিগুলো দিয়ে দিন। ৫ মিনিট উচ্চ তাপে জ্বাল দিন। এবারে মাঝারি
আচে আরো ২০ মিনিট জ্বাল দিন। এরপর ঠান্ডা হয়ে এলে উপরে কাঠ বাদাম কুচি আর জাফরান ছড়িয়ে দিয়ে
পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক জিহ্বে জল আনা মুড়িঘন্ট রান্নার রেসিপি।
উপকরণ
বড় রুই মাছের মাথা আর লেজ
মুগ ডাল (১.৫ কাপ)
হলুদ গুড়া (১ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা গুড়া (১ চা চামচ)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
লবন (স্বাদমতো)
কাঁচামরিচ (৪-৫ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই রুই মাছের মাথা আর লেজে হালকা নুন-হলুদ মেখে হালকা করে ভেজে নিন। আপনি চাইলে লেজের
কাঁটাগুলো ফেলে দিতে পারেন ভাজার পরে।
এবারে মুগ ডাল একটা প্যানে ভেজে নিন। ভাজার সময় খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এবার ডাল ঠান্ডা করে
পানি দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার পানি ঝড়িয়ে ডাল একটা বাটিতে তুলে রাখুন।
এবারে একটা পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ কুচি একটু নরম হয়ে এলে তাতে কাঁচা মরিচ
ছাড়া একে একে সবগুলো মসলা দিয়ে দিন। মসলা যাতে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন, প্রয়োজনে সামান্য
পানি দিন। মসলা কষানো হয়ে গেলে তাতে ডাল দিয়ে নিন। আরো কিছুক্ষন ডাল সহ মসলা কষাতে থাকুন। এরপর
পানি দিয়ে দিন। ডাল আধা সেদ্ধ হয়ে গেলে তাতে ভাজা মাছগুলো দিয়ে দিন। এবারে ভালো করে নাড়ুন। নাড়ার
সময় মাছের টুকরাগুলো ভেঙ্গে দিন। এবারে ডাল সেদ্ধ হয়ে গেলে নামানোর ৪-৫ মিনিট আগে কাঁচামরিচ দিয়ে দিন।
এবার নামিয়ে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি।
উপকরণ
আস্ত মুরগী (১ টা)
পোলাও চাল (৪ কাপ)
তেল (১ কাপ)
কাঁচা মরিচ (৬-৭ টা)
টক দই (২৫০ গ্রাম)
লবন (স্বাদমতো)
পেয়াজ (১ কাপ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
গরম মসলা (২ চা চামচ)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
ধনিয়ার গুড়া (১ চা চামচ)
জিরার গুড়া (১ চা চামচ)
জায়ফল (১ টা)
জয়ত্রী (২-৩ টুকরা)
রন্ধনপ্রণালী
প্রথমেই মুরগী কেটে ধুয়ে ছোট ছোট টুকরা করে তাতে কিছুটা তেল, ১ কাপ টক দই, হলুদের গুড়া, মরিচের গুড়া,
ধনিয়া গুড়া, জিরার গুড়া, গরম মসলার গুড়া, জায়ফল-জয়ত্রী বাটা, আদা-রসুন বাটা আর লবন মাখিয়ে ৩০
মিনিট থেকে ১ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আলাদা পাত্রে পোলাও চাল ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে রাখতে
হবে।
এবারে ১টা কড়াইয়ে তেল নিয়ে তাতে ১ কাপ পেয়াজ বেরেস্তা করতে হবে। সেখান থেকে আধা কাপ তুলে রাখতে হবে।
এবারে বাকিটাতে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতার অর্ধেকটা আর ম্যারিনেট করে রাখা মাংসের পুরোটা দিয়ে দিতে
হবে। এবারে ভালো করে কষিয়ে মাংস সিদ্ধ করে নিতে হবে। মুরগীে মাংস সিদ্ধ হতে সাধারনত খুব বেশি সময় লাগে
না। মাংস সেদ্ধ হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে রাখুন।
এবারে অন্য একটি পাত্রে তেল, কিছুটা পেয়াজ কুচি নিয়ে বাকি মশলা দিয়ে দিতে হবে। পেয়াজ নরম হয়ে এলে তাতে
পোলাও চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে পানি দিতে হবে। আমি ৪ কাপ চাল নিয়েছি,
তার জন্যে ১২ কাপ পানি দিবো। আপনি চাইলে ১০ কাপ পানি আর ২ কাপ দুধও দিতে পারেন। চাল প্রায় সেদ্ধ হয়ে
গেলে আগে থেকে তৈরি করে রাখা মাংস আর ঝোল সব দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে পানি পুরো
শুকিয়ে নিতে হবে। এবার ৬-৭টি গোটা কাঁচা মরিচ দিয়ে নেরে ১০ মিনিটের জন্যে দমে রেখে দিতে হবে। এই ১০ মিনিটে
৩-৪ বার বিরিয়ানি ওলট-পালট করে দিতে হবে। সবশেষে উপরে পেয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক খুব সহজেই ঘরে বসে প্যান পিজ্জা তৈরির রেসিপি।
উপকরণ
ময়দা (৪৫০ গ্রাম)
একটিভ ড্রাই ইস্ট (১৬ গ্রাম)
লবন (১/২ চা চামচ)
চিনি (১/২ চা চামচ)
অলিভ ওয়েল (২ টেবিল চামচ)
ক্যাপসিকাল (১ টা)
মুরগী (১৫০ গ্রাম)
চেরি টমেটো (১০-১২ টা)
মজ্জারেলা চিজ (২৫০ গ্রাম)
টমেটো (৪ টা)
পেয়াজ (১ টা)
রসুন (২ কোয়া)
ওরিগ্যানো (১ চা চামচ)
রোজমেরি (১/৪ চা চামচ)
থাইম (১/৪ চা চামচ)
গোল মরিচের গুড়া (১/২ চা চামচ)
চিলি ফ্লেইক (১/৪ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই ডো তৈরির জন্য একটি পাত্রে ৩৭০ মিলি কুসুম গরম পানি নিয়ে তাতে ২ টেবিল চামচ অলিভ অয়েল,
আধা চা চামচ চিনি আর একটিভ ড্রাই ইস্ট দিন। মিনিট পাঁচেক অপেক্ষা করুন, যদি ইস্টের পানিতে বুদবুদ ওঠে
তার মানে ইস্ট জীবিত আছে। এবারে এতে ৪৫০ গ্রাম ময়দা আর আধা চা চামচ লবন দিয়ে ভালো করে মাখুন।
এটি একটি হাই হাইড্রেশন ডো(৭০%), তাই খুব ডো খুব আঠালো হবে। ৮-১০ মিনিট মাখানোর পর একটা বল
তৈরি করে রুম টেম্পারেচারে রেখে দিন ১ ঘন্টা। ডো অবশ্যই ঢেকে রাখবেন, নাহলে ডো শুকিয়ে যাবে।
এরমধ্যে আমরা পিজ্জা সস তৈরি করে নিতে পারি। ৪ টা টমেটোর গায়ে ছুরি দিয়ে আচড় কেটে পানিতে সেদ্ধ করতে
দিন ৩-৪ মিনিট। এতে করে টমেটোর খোসা আলগা হয়ে যাবে। এবারে টমোটো ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিন।
এবারে একটা প্যানে অলিভ অয়েল নিয়ে তাতে পেয়াজ আর রসন কুচি দিয়ে দিন। পেয়াজ-রসুন নরম হয়ে বাদামী
রং ধরা শুরু করলে তাতে ব্লেন্ড করা টমেটো দিয়ে দিন। এবারে এতে রোজমেরি, ওরিগ্যানো, থাইম, গোল মরিচের
গুড়া, চিলি ফ্লেইক, আধা চামচ চিনি আর স্বাদমতো লবন দিয়ে রান্না করতে থাকুন। সস ঘন হয়ে এলে নামিয়ে
নিন।
১ ঘন্টা পরে ডো এর সাইজ ডাবল হয়ে যাবে। এবারে আরো ৫ মিনিট ডো ভালো করে মেখে নিন। তারপর আবার
ঢেকে রেখে দিন ৩০ মিনিট। ব্যস ডো পিজ্জা তৈরির জন্য প্রস্তুত।
এবারে একটা বেকিং প্যানে ভালো করে অলিভ অয়েল মেখে নিন। এরপর ডো এখানে নিয়ে আঙ্গুলের মাথা দিয়ে
চেপে চেপে পুরো প্যানে ছড়িয়ে দিন। আপনি চাইলে যে কোন আকৃতিতে পিজ্জা তৈরি করতে পারেন, আমার বেকিং
প্যান যেহেতু চার কোনা, আমি ডেট্রয়েট স্টাইলের চার কোনা পিজ্জা তৈরি করছি। এবারে এর উপরে সস ছড়িয়ে দিন।
তারপর গ্রেট করে রাখা মজ্জারেলা চিজ ছড়িয়ে দিন। এবারে এর উপরে টপিং দিন। আমি টপিং হিসেবে চিকেন স্ট্রিপ,
চেরি টমোটো আর ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দমতো যে কোন টপিং ব্যবহার করতে পারেন।
এবারে ২৫০ ডিগ্রি সেলসিয়াস তামমাত্রায় প্রি-হিট করা ওভেনে বেক করতে দিন ১২-১৫ মিনিট। ব্যস আপনার ঘরে
তৈরি প্যান পিজ্জা তৈরি। এবারে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক জিহ্বে জল আনা মজাদার খেজুর গুড়ের সন্দেশ তৈরির রেসিপি।
উপকরণ
দুধ (১/২ লিটার)
খেজুরের গুড় (২৫০ গ্রাম)
গুড়া দুধ (২৫০ গ্রাম)
এলাচ (৩-৪ টি)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটি পাত্রে আধা লিটার দুধ নিয়ে তাতে ৩-৪ টা এলাচ দিলে জ্বাল দিন। দুধের পরিমান কমে অর্ধেক হয়ে
গেলে এলাচ তুলে ফেলে দিন। এবারে এতে খেজুর গুড় দিয়ে ভালো করে নাড়তে থাকুন যাতে সম্পূর্ণ গুড় গলে দুধের
সাথে মিশে যায়। এবারে মিশ্রন ঘন হয়ে এলে তাতে গুড়া দুধের অর্ধেকটা দিয়ে ভালে করে নেড়ে মিশিয়ে দিন, যাতে
কেন দলা না থাকে। সম্পূর্ণটা মিশে গেলে বাকি গুড়া দুধ টুকু দিয়ে একই ভাবে মিশিয়ে নিন। মিশ্রন ঘন হয়ে গেলে
এবারে নামিয়ে নিন।
কিছুক্ষন পরে মিশ্রন যখন মোটামুটি ঠান্ডা হবে তখন কুকি কাটার, ছাঁচ বা হাতের তালুতে করে বিভিন্ন আকার দিন।
এবারে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক, খুব সহজেই ভিন্ন স্বাদের টমেটো দিয়ে সিমের বিচির তরকারি রান্নার রেসিপি।
উপকরণ
সিমের বিচি (৪০০ গ্রাম)
টমেটো (৩ টা)
কাঁচা মরিচ (২-৩ টি)
পেয়াজ (১ টা)
আদা বাটা (১/২ চা চামচ)
রসুন বাটা (১/২ চা চামচ)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই সিমের বিচি পানিতে ভিজিয়ে রাখুন ৫-৬ ঘন্টা। এতে করে সিমের বিচির খোসা নরম হয়ে যাবে। এবারে সমস্ত
খোসা ছাড়িয়ে একটি বাটিতে নিয়ে নিন।
এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি, আদা আর রসুন আটা দিয়ে দিন। পেয়াজ নরম হয়ে বাদামী রং
ধরতে শুরু করলে তাতে লবন, হলুদ আর মরিচের গুড়া দিয়ে দিন। প্রয়োজনে সামান্য পানি দিন যাতে মসলা পুরে
না যায়। মসলা কষানো হয়ে গেলে তাতে সিমের বিচি আর টুকরো করে কাটা টমেটো দিয়ে দিন। মিনিট দশেক রান্না
করুন। এবারে পানি দিয়ে ঢেকে দিন। সিমের বিচি সেদ্ধ হয়ে গেলে উপরে কয়েকটা ফালি করে রাখা কাঁচা মরিচ দিয়ে
দিন। ২-৩ মিনিট পরে নামিয়ে ফেলুন।
চলুন দেখে নেয়া যাক পাঞ্জাবের অত্যন্ত জনপ্রিয় রান্না রাজমা ডাল তৈরির রেসিপি।
উপকরণ
রাজমা/কিডনী বিনস (১ কাপ)
টমেটো (৩ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
ধনিয়ার গুড়া (১ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
কাঁচা মরিচ (২ টা)
আস্ত জিরা (১ চা চামচ)
রসুন (২-৩ কোয়া)
এলাচ (২-৩ টা)
দারুচিনি (২-৩ টুকরা)
তেজপাতা (২ টা)
ধনেপাতা (স্বাদমতো)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই ডাল ভালো করে ধুয়ে ৬-৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবারে একটা পাত্রে পানি নিয়ে তাতে ডাল,
লবন, এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে।
এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে আস্ত জিরা আর পেয়াজ কুঁচি দিয়ে দিতে হবে। পেয়াজ নরম হয়ে এলে তাতে
রসুন কুচি দিতে হবে। পেয়াজের গায়ে রং ধরে এলে তাতে সব মশলা আর টমোটো কুচি দিয়ে ভালো করে কসিয়ে
নিয়ে হবে। মসলা কসানো হয়ে গেলে এবারে সেদ্ধ করা ডাল পানি সমেত দিয়ে দিতে হবে। এবারে কয়েকটি কাঁচা
মরিচ ফালি করে কেটে দিয়ে দিতে হবে। এবারে ১০-১৫ মিনিট রান্না করে পানি শুকিয়ে মাখো মাখো হয়ে এলে উপরে
ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।
গরম গরম রুটি, ভাত বা পরোটার সাথে রাজমার কোন তুলনাই চলে না।
চলুন দেখে নেয়া যাক দোকান থেকে কেনা রেডিমেড চালের গুড়া দিয়ে ভাপা পিঠা তৈরির রেসিপি।
উপকরণ
চালের গুড়া (৫০০ গ্রাম)
দুধ (১০০ মিলি)
খেঁজুরের গুড় (১ কাপ)
নারিকেল কোড়ানো (১ কাপ)
লবন (১/২ চা চামচ)
চিনি (১/২ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই চালের গুড়া, আধা চামচ চিনি আর আধা চামচ লবন একটা বড় পাত্রে নিয়ে তাতে কুসুম গরম দুধ দিয়ে
ভালো করে মেখে নিন। যেহেতু আমরা দোকান থেকে কেনা শুকনো চালের গুড়া ব্যবহার করছি, তাই এই ধাপটি খুবই
গুরুত্বপূর্ণ। নাহলে সব পিঠা ভেঙ্গে যাবে। চালের গুড়া দুধ মেশানোর পরে যাতে মিশ্রনটি এমন হয় যাতে গুড়া মুঠ
করলে দলা পাকিয়ে যায় আবার মাঝখানে চাপ দিলে ভেঙ্গে গুড়া গুড়া হয়ে যায়।
আপনার যদি স্টিমার থাকে তাহলে সেটি ব্যবহার করতে পারেন পিঠা তৈরির জন্য। না থাকলে একটি পাত্রের মুখে চিজ
ক্লথ ভালো করে বেধে নিয়ে স্টিমার তৈরি করে নিতে পারেন। এবারে স্টিমারের ভেতরে পানি দিয়ে ফুটাতে শুরু করুন।
পানি ফুটে বাষ্প বের হওয়া শুরু করলে স্টিমার পিঠা তৈরির জন্য রেডি।
এবারে একটা চ্যাপ্টা ছোট বাটিতে প্রথমে এক পড়ত চালের গুড়ি নিন। এরপর তাতে এক পড়ত নারিকেল কোড়ানো
দিন। তারপর এক পড়ত গুড়ের কুচি দিন। সবশেষে উপরে আরো এক পড়ত চালের গুড়ি দিয়ে আলতো করে চেপে
দিন। এবারে আরেকটি চিজ ক্লথ দিয়ে ঢেকে উপুর করে এটাকে স্টিমারের উপরে চাপিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে
দিন। ৪-৫ মিনিটের মধ্যেই পিঠা তৈরি হয়ে যাবে। আপনি পিঠার গায়ে টোকা দিয়ে সেটি যদি বাউন্স করে তার মানে
পিঠা তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
কুয়াশা ঢাকা শীতের সকালে গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠার কোন তুলনাই হয় না।
চলুন দেখে নেয়া যাক, মজাদার নাস্তা নারিকেল গুড়ের নাড়ু তৈরির রেসিপি।
উপকরণ
নারিকেল কোড়ানো (২০০ গ্রাম)
গুড় (২ কাপ)
নারিকেলের দুধ (১০০ মিলি)
দুধ (১০০ মিলি)
এলাচ (২ টা)
তেজপাতা (২ টা)
দারুচিনি (২ টুকরা)
মুড়ির গুড়া (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
এই রেসিপিতে গুড়ের পরিমান একটু বেশি লাগবে। প্রতি ১০০ গ্রাম নারিকেল কোড়ানোর জন্য ১ কাপ পরিমান গুড়
নিতে হবে।
প্রথমেই একটা পাত্রে নারিকেলের দুধ আর দুধ নিয়ে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা আর গুড় দিয়ে দিন। গুড়
গলে গেলে তাতে কোড়ানো নারিকেল দিয়ে দিন। এবারে দুধ শুকিয়ে সম্পূর্ণ মিশ্রনটা আঠালো হয়ে না যাওয়া পর্যন্ত
নাড়তে থাকুন। এবারে নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন।
সবশেষে গোল গোল নাড়ুর আকৃতিতে তৈরি করে মুড়ির গুড়ার উপর দিয়ে গড়িয়ে নিন। এতে করে নাড়ু একে অন্যের
গায়ের সাথে লেগে থাকবে না। সবশেষে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক, জিহ্বে জল আনা ক্ষীরসা পুলি পিঠা তৈরির রেসিপি।
উপকরণ
দুধ (২ লিটার)
চিনি (১ কাপ)
পোলাও চালের গুড়া (২ টেবিল চামচ)
চালের গুড়া (১.৫ কাপ)
লবন (স্বাদমতো)
তেল (ভাজার জন্য)
এলাচ (৩ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই ক্ষীরসা তৈরির জন্য একটা পাত্রে দুই লিটার দুধ নিয়ে জ্বাল দিয়ে ঘন করতে থাকুন। দুধের পরিমান কমে ১
লিটারের মত হলে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা, চিনি আর ২ টেবিল চামচ পোলাও চালের গুড়া দিয়ে দিন।
এবারে আবারো মাঝারি আঁচে অনবরত জ্বাল দিয়ে দুধ ঘন হয়ে ক্ষীরসায় পরিনত হওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকুন।
এবারে একটা পাত্রে চালের গুড়া নিয়ে তাতে ১ টেবিল চামচ তেল দিয়ে বাকিটা পানি দিয়ে ডো তৈরি করুন। এবারে ডো
পাতলা রুটির মত বেলে ছোট ছোট গোল গোল রুটির আকৃতিতে কেটে নিন। এবারে রুটির মাঝখানে ক্ষীরসা পুর হিসেবে
দিয়ে রুটির দুই প্রান্ত এক করে বন্ধ করে দিন। এবারে একটা কাটাচামচ দিয়ে কোনাগুলো চেপে চেপে সিলড করে দিন।
সবশেষে ডুবো তেলে বাদামী করে ভেজে গরম গরম পরিবেশন করুন।
পেঁয়াজু ছাড়া ইফতার যেন পরিপূর্ণই হয় না। চলুন সহজেই মুচমুচে পেঁয়াজু তৈরির রেসিপি জেনে নেই।
উপকরণ
মসুর ডাল (১ কাপ)
খেসারি ডাল (১/২ কাপ)
পেয়াজ কুচি (১.৫ কাপ)
কাঁচা মরিচ কুচি (১-২ টেবিল চামচ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
জিরার গুড়া (১/২ টা চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১/২ চা চামচ)
ধনে পাতা কুচি (১ টেবিল চামচ)
তেল (ভাজার জন্য)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই ডাল ভালো করে ধুয়ে পানিয়ে ডুবিয়ে রাখুন ৮ ঘন্টার জন্য। তারপর ডালের মিশ্রন আধাভাঙ্গা করে বেটে বা
ব্লেন্ড করে নিন।
একটি পাত্রে ডালের সমপরিমান পেঁয়াজ কুচি নিয়ে তাতে সমস্ত মশলা, কাঁচা মরিচ কুচি, ধনে পাতা কুচি আর লবন
দিয়ে ভালো করে কচলে রেখে দিন ৫-১০ মিনিটের জন্য। এতে করে পেঁয়াজ নরম হয়ে যাবে এবং পেঁয়াজ থেকে কিছুটা
পানিও বের হবে। এরপর এতে ডালের বাটা সম্পূর্ণটা নিয়ে ভালো করে মেখে নিন।
এবারে একটা কড়াইয়ে তেল নিয়ে তাতে মাঝারি আঁচে ডালের মিশ্রন থেকে বড়ার আকারে পেঁয়াজু তৈরি করে বাদামী
করে ভেজে নিন। পেঁয়াজু ভাজতে সাধারনত অনেকক্ষন সময় লাগে। তাই অনেকেই আঁচ বাড়িয়ে পেঁয়াজু ভাজতে থাকে।
ভুলেও এ কাজ করবেন না। তাতে করে পেঁয়াজুর বাইরে খুব তাড়াতাড়ি বাদামী রং ধরে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে
যাবে। এবারে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক বিয়ে বাড়ীর স্বাদের ঐতিহ্যবাহী শাহী ফিরনী রান্নার রেসিপি।
উপকরণ
পোলাও চাল (১ কাপ)
দুধ (১ লিটার)
চিনি (৪৫০ গ্রাম)
ঘি (১ টেবিল চামচ)
কিশমিস (১/২ কাপ)
এলাচ (২-৩ টি)
দারুচিনি (২-৩ টুকরা)
জাফরান (৫ গ্রাম)
পেস্তা বাদাম কুচি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই পোলাও চাল ধুয়ে পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে চাল ফুলে নরম হয়ে যাবে। এবারে চাল আধভাঙ্গা
করে তুলে রাখুন।
এবারে একটা বাটিতে সামান্য গরম দুধ নিয়ে তাতে জাফরান দিয়ে নাড়িয়ে দিন। এরপর ৩০ মিনিট ঢেকে রাখুন।
এবারে একটা পাত্রে ১ কাপ পানি নিয়ে তাতে আধভাঙ্গা পোলাও চাল, এলাচ আর দারুচিনি দিয়ে সেদ্ধ করে করতে
দিন। পানি প্রায় শুকিয়ে এলে তাতে দুধ, চিনি, কিশমিশ আর জাফরান দুধ দিয়ে দিন। এবারে মাঝারি আচে জ্বাল
করতে থাকুন। এবারে এতে ঘি দিয়ে দিন। দুধ ঘন হয়ে ফিরনী মাখা মাখা হয়ে গেলে পরিবেশনের পাত্রে ঢেলে সেট
হতে দিন। উপরে পরিবেশনের জন্য কিছুটা পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিন।
এই ফিরনী সাধারনত ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে হয়। তাই গরম ফিরনী প্রথমে রুম টেম্পারেচারে আসতে দিন।
তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক জিহ্বে জল আনা হাঁসের মাংস ভুনা রান্নার রেসিপি।
উপকরণ
হাঁসের মাংস (১ কেজি)
হলুদ গুড়া (১ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা গুড়া (১ চা চামচ)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
লবন (স্বাদমতো)
কাঁচামরিচ (৪-৫ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই হাঁস ভাল করে ধুয়ে এর চামড়া থেকে সমস্ত পালক খুব ভালো করে বেছে ফেলে দিন। এবারে হাস টুকরা করে
কেটে ধুয়ে রাখুন।
এবারে একটা পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ কুচি একটু নরম হয়ে এলে তাতে কাঁচা মরিচ
ছাড়া একে একে সবগুলো মসলা দিয়ে দিন। মসলা যাতে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন, প্রয়োজনে সামান্য
পানি দিন। মসলা কসানো হয়ে গেলে তাতে হাঁসের মাংস দিয়ে দিন, এবং ভালো করে কষাতে থাকুন। মাংস খুব
ভালো করে কষানো হয়ে গেলে এতে ১ কাপ পরিমান পানি দিয়ে ঢেকে দিন। পানি প্রায় শুকিয়ে এলে এবং মাংস সেদ্ধ
হয়ে গেলে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিন। এবারে আরো ৩-৪ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। সবশেষে মাংস
নামানোর আগে উপরের ভাজা জিরার গুড়া ছড়িয়ে দিন।
গরম গরম পরোটার সাথে এই হাঁসের মাংস ভুনার কোন তুলনাই হয় না।
চলুন দেখে নেয়া যাক ঝটপট ফ্রেঞ্চ টোস্ট তৈরির রেসিপি।
উপকরণ
সাদা স্যান্ডউইচ পাউরুটি (৮ স্লাইস)
ডিম (২ টা)
বাটার মিল্ক/হেভি ক্রিম (১৫০ মিলি)
চিনি (১ টেবিল চামচ)
ভ্যানিলা এসেন্স (১/৪ চা চামচ)
লবন (১ চিমটি)
দারুচিনির গুড়া (১ চা চামচ)
বাটার (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই ফ্রেঞ্চ টোস্ট তৈরির জন্য কাস্টার্ড তৈরি করতে হবে। এর জন্য একটা পাত্রে ডিম, ক্রিম, চিনি, লবন, ভ্যানিলা
এসেন্স আর দারুচিনির গুড়া একসাথে নিয়ে ভালো করে ফেটিয়ে মিশ্রন তৈরি করুন।
এবারে একটা প্যানে সামান্য বাটার নিয়ে তাতে এক পিস পাউরুটির দুই সাইডই কাস্টার্ডে ডুবিয়ে মাঝারি আচে বাদামী
করে ভেজে নিন। এক সাইড সম্পূর্ণ হয়ে গেলে অন্য সাইড ভাজুন। এভাবে করে সবগুলি পাউরুটির স্লাইসই বাদামী
করে ভেজে নিন। এবারে গরম গরম টোস্টগুলো এক টুকরা বাটার আর ম্যাপল সিরাপ সহযোগে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক মজাদার চাইনিজ স্পাইসি টফু ফ্রাই রান্নার রেসিপি।
উপকরণ
টফু (৫০০ গ্রাম)
ডিম (১ টা)
কর্ন ফ্লাওয়ার (২ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
গোল মরিচের গুড়া (১/২ চা চামচ)
রসুনের গুড়া (১/২ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই টফু থেকে ভালো করে পানি ঝড়িয়ে নিন। প্রয়োজনে কিচেন টাওয়াল দিয়ে চেপে চেপে পানি বের করুন। টফু
যত শুকনো হবে, ফ্রাইও তত ভালো হবে। এবারে টফুর গায়ে লবন মেখে রেখে দিন ৩০ মিনিট। এতে করে টফুর
ভেতরে লবনও ঢুকবে আবার টফু থেকে পানিও বের হয়ে আসবে। অতিরিক্ত পানি ফেলে দিন। এবারে টফুকে বাইট
সাইজ পিসে ছোট ছোট টুকরো করে কেটে নিন।
এবারে একটা পাত্রে একটা ডিম ভেঙ্গে লবন দিয়ে ফেটিয়ে নিন। অন্য একটা পিরিচে কর্ন ফ্লাওয়ার, গোল মরিচের
গুড়া, গার্লিক পাউডার ভালো করে মিশিয়ে নিন। এবারে টফুকে প্রথমে কর্ন ফ্লাওয়ারের মিশ্রনে তারপর ডিমের মিশ্রনে
এবং সবশেষে আরেকবার কর্ন ফ্লাওয়ারের মিশ্রনে ডুবিয়ে মাঝারি আচে ডুবো তেলে বাদামী করে ভেজে নিন। এবারে
সুইট এন্ড সাওয়ার সসের সাথে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া খুব সহজেই রাধুনী মোরগ পোলাও মিক্স দিয়ে অসাধারন স্বাদের মোরগ পোলাও তৈরির রেসিপি।
উপকরণ
উপকরণ
মুরগী (১ কেজি)
পোলাও চাল (২ কাপ)
দুধ (১ কাপ)
তেল (১ কাপ)
রাধুনী মোরগ পোলাও মিক্স (২ টেবিল চামচ)
কাঁচা মরিচ (৬-৭ টা)
আদা বাটা (১ চা চামচ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
রসুন বাটা (১/২ চা চামচ)
টক দই (১৫০ গ্রাম)
লবন (স্বাদমতো)
পেয়াজ (১ কাপ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই মুরগী ধুয়ে রোস্টের মত করে কেটে নিন। এবারে একটা পাত্রে টক দই নিয়ে তাতে সামান্য মরিচের গুড়া, আর
রাধুনী মোরগ পোলাওয়ের মসলা দিয়ে ভালো করে মেখে নিন। এবারে এতে মুরগীর টুকরাগুলো ভালো করে মেখে
ম্যারিনেট করুন ১ ঘন্টা।
এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে আধা কাপ পেয়াজ কুচি দিন। পেয়াজ ভেজে বাদামী হয়ে গেলে তাতে আদা বাটা,
রসুন বাটা আর স্বাদমতো লবন দিন। এবারে এতে মুরগীর মাংসগুলো সমস্ত মসলা আর টক দইয়ের মিশ্রন সহ দিয়ে
দিন। ভালো করে কষাতে থাকুন। এরপর এতে এক কাপ দুধ দিয়ে ঢেকে দিন। দুধ প্রায় শুকিয়ে এলে আর মাংস
পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে মাংসের টুকরাগুলো একটা পাত্রে তুলে রাধুন। আর ঝোল-মসলা আলাদা পাত্রে তুলে রাখুন।
এবারে অন্য একটি পাত্রে তেল, কিছুটা পেয়াজ কুচি নিয়ে বাকি মশলা দিয়ে দিতে হবে। পেয়াজ নরম হয়ে এলে তাতে
পোলাও চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে পানি দিতে হবে। আমি ২ কাপ চাল নিয়েছি,
তার জন্যে ৪ কাপ পানি দিবো। এবারে পাত্রটি ঢেকে দিন। কিছুক্ষন পর পানি শুকিয়ে যাবে এবং চাল প্রায় সেদ্ধ হয়ে
যাবে। এবারে অর্ধেক পোলাও একটা পাত্রে তুলে রেখে বাকি অর্ধেকটাতে আগে থেকে রান্না করা মুরগীর ঝোল মসলা
ভালো করে মেখে নিন। এবারে এটা পাত্রে সমান করে বিছিয়ে এর উপর মুরগীর টুকরাগুলো দিয়ে দিন। এবারে এর
উপর আগে থেকে তুলে রাখা সাদা পোলাও দিয়ে ঢেকে সমান করে রেখে দিন। এবারে পুরো ডিসটি দমে রেখে ১০-১৫
মিনিটের জন্য।
এবারে সেদ্ধ ডিম সহযোগে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক টেক্সান স্টাইলে চিলি তৈরির রেসিপি।
উপকরণ
গরুর মাংসের কিমা (৪০০ গ্রাম)
গাজর কুচি (১/২ কাপ)
সেলেরি কুচি (১/২ কাপ)
টমেটো কুচি (১ কাপ)
কিডনি বিনস (১ কাপ)
পেয়াজ কুচি (১ কাপ)
সয়া সস (১ চা চামচ)
ওরচেস্টারশায়ার সস (১ চা চামচ)
প্যাপরিকার গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
কায়ান পেপার গুড়া (১ চা চামচ)
আদার গুড়া (১ চা চামচ)
রসুনের গুড়া (১ চা চামচ)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
জিরার গুড়া (১ চা চামচ)
ধনিয়ার গুড়া (১/২ চা চামচ)
গোল মরিচের গুড়া (১ চা চামচ)
ওরিগ্যানো (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
বিফ স্টক (২ কাপ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা প্যানে সামান্য তেল নিয়ে তাতে মাংসের কিমা দিন। মাংসের কিমা ভাজা ভাজা হয়ে গেলে, এবং হালকা
বাদামী রং ধরে এলে একটা পাত্রে তুলে রাখুন।
এবারে একটা বড় পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে এবারে এতে একে
একে সমস্ত মসলা আর সস দিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন। এ অবস্থায় টমোটো কুচি দিয়ে দিন। টমেটো নরম
হয়ে এলে এতে গাজর আর সেলেরি কুচি দিয়ে দিন। এরপর এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা মাংসের কিমা।
এরপর ৫-৭ মিনিট অনবরত নাড়তে নাড়তে রান্না করুন। এবারে এতে কিডনি বিনস আর বিফ স্টক দিয়ে ঢেকে দিন।
প্রতি ৫-৭ মিনিট পর পর এক-দুইবার নেড়ে নেড়ে মাংসের পানি প্রায় শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। গরম
গরম ক্রিমি ম্যাশড পটেটোর সাথে এই চিলি খেতে অসাধারন লাগে।
চলুন দেখে নেয়া যাক, ভারতের জনপ্রিয় রেসিপি, যেটা প্রায় সমস্ত ভারতের রেস্টুরেন্টগুলোতেই সার্ভ করা হয়, সেই
তড়কা ডাল রান্নার রেসিপিটা জেনে নেয়া যাক।
উপকরণ
মুসর ডাল (১/২ কাপ)
মুগ ডাল (১/৪ কাপ)
অড়হর/তূর ডাল (১/৪ কাপ)
পেয়াজ (বড় সাইজের ১ টা)
শুকনো মরিচ (২-৩ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
কাঁচা মরিচ (২ টা)
পাঁচ ফোড়ন (১ চা চামচ)
আস্ত জিরা (১ চা চামচ)
রসুন (২-৩ কোয়া)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই তিন প্রকারের ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা। এবারে পানি ঝড়িয়ে
২ কাপ পানি আর ১ চা চামচ হলুদের গুড়া সহ চুলায় বসিয়ে সেদ্ধ করতে দিন। ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবং
প্রায় সবগুলো ডাল গলে প্রায় মিশে গেলে চুলা থেকে নামিয়ে রাখুন। ডালের ধরনের উপর ভিত্তি করে এই সেদ্ধ হতে
৩০ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগতে পারে, প্রয়োজনে আরো পানি যোগ করুন, এই অবস্থায় ২ টা কাঁচা মরিচ দিয়ে
দিন। লক্ষ্য রাখবেন, সেদ্ধ করা ডালের মিশ্রন যাতে আনুমানিক ২ কাপের মত হয়।
এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ আর রসুন কুচি দিয়ে দিন। পেয়াজ কিছুটা নরম হয়ে গেলে তাতে আস্ত
জিরা, শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে দিন। পেয়াজ প্রায় বাদামী হয়ে এলে ডালের মিশ্রনটি এখানে ঢেলে দিন।
আরো ২ মিনিট রান্না করুন, আর স্বাদমতো লবন যোগ করুন। ব্যস নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
পরোটা দিয়ে চিকেন টিক্কা মাসালার কোন তুলনাই চলে না। চলুন রেসিপিটা দেখে নেই।
উপকরণ
মুরগীর মাংস হাড় ছাড়া (৫০০ গ্রাম)
টক দই (২ টেবিল চামচ)
মিল্ক ক্রিম (১/২ কাপ)
টমেটো পিউরি (২ টেবিল চামচ)
হলুদ গুড়া (২ চা চামচ)
মরিচ গুড়া (২ চা চামচ)
জিরা গুড়া (২ চা চামচ)
ধনিয়া গুড়া (১ চা চামচ)
গরম মসলার গুড়া (২ চা চামচ)
লবন (স্বাদমতো)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (১/২ কাপ)
আস্ত জিরা (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই মুরগীর মাংশ ছোট ছোট করে কিউব করে কেটে নিন। এবারে এতে সমস্ত গুড়া মসলার অর্ধেক, আদা-রসুন
বাটা, লবন আর টক দই দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা ঢেকে রাখুন। এবারে একটা প্যানে তেল নিয়ে মুরগীর
টিক্কাগুলোকে হালকা লালচে বাদামী করে ভেজে তুলে রাখুন।
এবারে একটা প্যানে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিন। পেয়াজ নরম হয়ে এলে তাতে বাকি বাকি গুড়া মসলা দিয়ে
নাড়তে থাকুন। সামান্য পানি দিন, যাতে মসলা পুড়ে না যায়। এবারে এতে টমেটো পিউরি দিন, এর ফলে রান্নায়
চমৎকার একটি লাল রং আসবে। এবারে এতে ১/২ কাপ ক্রিম দিয়ে দিন। এরপরে মুরগীর ভেজে রাখা টিক্কাগুলোকে
দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। এবারে গরম গরম পরোটার সাথে পরিবেশন করুন।
গরম গরম সিঙ্গারার কথা মনে পড়লেই জিহ্বে জল চলে আসে। চলুন ঝটপট সিঙ্গারা তৈরির রেসিপি জেনে নেই।
উপকরণ
আলু (২ টি)
গাজর (১ টি)
মরটশুটি (১ টেবিল চামচ)
কাঁচা মরিচ (২/৩ টি)
পাঁচ ফোঁড়ন (১ চা চামচ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
রসুন (২-৩ কোয়া)
পেয়াজ (১ টি)
ময়দা (২ কাপ)
কালোজিরা (১ চা চামচ)
তেল (২ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে ২ কাপ ময়দা নিয়ে তাতে কালোজিরা আর লবন নিয়ে মিশিয়ে নিন। এবারে এতে ২ টেবিল চামচ
তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর একটু একটু করে পানি দিয়ে মোটামুটি শক্ত একটি ডো তৈরি করুন। এবারে
ডো এর উপর সামান্য তেল মেখে ঢেকে রেখে দিন কমপক্ষে ৩০ মিনিট।
এবারে সিঙ্গারার পুর তৈরির জন্য একটা পাত্রে তেল গরম দিয়ে তাতে ১ চামচ পাঁচ ফোঁড়ন দিন। ৩০ সেকেন্ড পরেই
এতে একটা বড় পেয়াজের কুচি আর ২-৩ কোয়া রসুনের কুচি দিয়ে দিন। এরপর এতে হলুদের গুড়া, মরিচের গুড়া,
লবন দিন। এরপর আগে থেকে কিউব করে কেটে রাখা আলু আর গাজরের টুকরোগুলো দিয়ে দিন। এবারে মিশ্রনটিতে
পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। পানি প্রায় শুকিয়ে এলে আর আলু এবং গাজরের মিশ্রন সেদ্ধ হয়ে এলে তাতে
মটরশুটি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিন। আরো কিছুক্ষন রান্না করুন। কয়েকটা আলু আর গাজর খুন্তি দিয়ে গলিয়ে
দিন যাতে পুরটা মাখো মাখো হয়। এবারে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন।
এবারে ডো কে সমান ৮-১০ ভাগে ভাগ করে নিন। এক-একটি ভাগ দিয়ে তা সামান্য লম্বাটে করে বেলে নিন। এবারে
মাঝ বরাবর কেটে নিন। এ থেকে দুটি সিঙ্গারা তৈরির তৈরি হবে। এবারে সামান্য পানি এক কোনায় লাগিয়ে এই ভাগ
করা রুটি দিয়ে একটি কোন তৈরি করুন। এবারে এর মাঝে কিছুটা পুর ভরে বাকি অংশেও সামান্য পানি দিয়ে মুখটা
বন্ধ করে সিঙ্গারা তৈরি করে ফেলুন। আপনি চাইলে এই সিঙ্গারা ডিপ ফ্রিজে রেখে ১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।
এবারে একটা কড়াইয়ে তেল নিয়ে মিডিয়াম আচে সিঙ্গারা ভাজতে দিন। ভুলেও বেশি তাপে সিঙ্গারা ভাজতে যাবেন না,
তাহলে সিঙ্গারার বাইরের অংশ পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। আপনাকে মিডিয়াম আচে ১৫-২০ মিনিট ধরে
সিঙ্গারা ভাজতে হবে। সিঙ্গারা রং সোনালি বাদামী হয়ে এলে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
ভারী খাবার তো অনেক হলো, এবারে চলুন স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দেয়া যাক। দেখে নিন মাশরুম ভাজির
রেসিপি।
উপকরণ
আলু (১ টা)
গাজর (১ টা)
মাশরুম (৫০০ গ্রাম)
জিরা (১ চা চামচ)
পেয়াজ কুচি (১/২ কাপ)
রসুন কুচি (১ টেবিল চামচ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
কাঁচা মরিচ (২-৩ টি)
লবন (স্বাদমতো)
তেল (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই আলু, গাজর আর মাশরুম ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে নিন। এরপর একটা পাত্রে ২ টেবিল চামচ তেল
নিয়ে তাতে আস্ত জিরা দিয়ে নিন। এরপর এতে পেয়াজ কুচি দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে রসুন কুচি, হলুদের
গুড়া আর মরিচের গুড়া দিয়ে দিন। এরপর এতে লবন দিন।
এবারে সবজির মিশ্রনটি ঢেলে দিয়ে নাড়তে থাকুন। মাশরুম ভাজিতে পানি দেয়ার দরকার নেই, কারন মাশরুমে এমনিতেই
প্রচুর পানি থাকে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর মাশরুম থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে আর
আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে এতে ২-৩ টি কাঁচা মরিচ মাঝখানে ফালি করে কেটে দিয়ে দিন। আরো ৩-৫ মিনিট
রান্না করুন।
ব্যস তৈরি হয়ে গেল সুস্বাদু আর পুষ্টিকর মাশরুম ভাজি। গরম গরম আটার রুটির সাথে এ ভাজি খেতে অসাধারন
লাগে।
শবে বরাত এলে সবার ঘরে ঘরে তৈরি হয় মজাদার বুটের হালুয়া। আপনি চাইলে যে কোন সময়েই তৈরি করতে পারেন
মজাদার এ খাবারটি। চলুন রেসিপিটা জেনে নেয়া যাক।
উপকরণ
বুটের ডাল (২ কাপ)
ঘি (১ কাপ)
দুধ (৪ কাপ)
চিনি (২ কাপ)
এলাচ (৪-৫ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (২ টা)
লবন (১ চিমটি)
বাদাম কুচি (পরিবেশনের জন্য)
কিশমিশ (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই বুটের ডাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ৬-৮ ঘন্টা। এরপর একটা পাত্রে ২ কাপ ডালের জন্য ৪ কাপ দুধ
নিয়ে এলাচ, দারুচিনি আর তেজপাতা সহ সেদ্ধ বসিয়ে দিন। ডাল সেদ্ধ হয়ে দুধ প্রায় শুকিয়ে এলে সেদ্ধ হওয়া ডাল
পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে মন্ড তৈরি নিন।
এবারে একটা বড় হাড়িতে ১ কাপ ঘি দিয়ে তাতে ডালের মন্ড দিয়ে মাঝারি আচে ভাজতে থাকুন। এ সময় অনবরত
নাড়তে থাকুন, যাতে পাত্রের তলায় লেগে না যায়। এ ধাপটি সম্পন্ন হতে ২০-৩০ মিনিট লাগতে পারে, পুরোটা সময়
অনবরত নাড়তে থাকুন। ডাল ভাজা ভাজা হয়ে বাদামী হয়ে এলে তাতে আর কোন কাচা গন্ধ থাকবে না। এই অবস্থায়
এতে ২ কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিন। আরো ২-৩ মিনিট রান্না করুন। ব্যস বুটের হালুয়া তৈরি।
এবার হালুয়া গরম থাকতে থাকতেই একটি ট্রে তে বিছিয়ে ছুরি, কুকি কাটার বা ছাচে করে সুন্দর সুন্দর আকৃতি দিয়ে
বরফি তৈরি করুন। এবারে উপরে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
বাংলাদেশী চাইনিজ রেস্টুরেন্টের অন্যতম জনপ্রিয় আইটেম চিকেন কর্ন স্যুপ। চলুন সেটার রেসিপিটা জেনে নেয়া যাক।
উপকরণ
মুরগীর মাংশ (হাড় ছাড়া ৫০০ গ্রাম)
চিকেন স্টক (৬ কাপ)
ভুট্টার দানা (১৫০ গ্রাম)
কর্ন ফ্লাওয়ার (৩ টেবিল চামচ)
সয়া সস (১ টেবিল চামচ)
সাদা ভিনেগার (১ টেবিল চামচ)
গোল মরিচের গুড়া (১ চা চামচ)
টেস্টিং সল্ট (১/২ চা চামচ)
লবন (স্বাদমতো)
ডিম (২ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই মুরগীর মাংস পাতলা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরপর এতে ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, সয়া সস,
ভিনেগার, লবন, টেস্টিং সল্ট আর গোল মরিচের গুড়া দিয়ে মাখিয়ে ১৫-২০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
এবারে একটা বড় পাত্রে চিকেন স্টক নিয়ে তাতে মুরগীর মাংস দিয়ে দিন। কয়েকটা বলক উঠে মাংস পুরোপুরি সেদ্ধ
হয়ে এলে একটা পাত্রে ১ কাপ ঠান্ডা পানিতে ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার গুলিয়ে নিয়ে মিশিয়ে দিন। কোনভাবেই
ঠান্ডা পানিতে কর্ন ফ্লাওয়ার দিতে যাবেন না, তাহলে কর্ন ফ্লাওয়ার চাকা হয়ে যাবে। এবারে একটা কাপে ২ টা ডিম
ভেঙ্গে ফেটিয়ে নিন। এবারে আস্তে আস্তে এটা স্যুপের মিশ্রনে দিন আর অনবরত নাড়তে থাকুন। আরো ২-৩ মিনিট
রান্না করে নামিয়ে নিন।
এবারে উপরে কাচামরিচ কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।
কাশ্মীরের ঐতিহ্যবাহী গোলাপী চা বা পিঙ্ক টি তৈরির রেসিপিটা চলুন চট করে জেনে নেয়া যাক।
উপকরণ
কাশ্মীরী চা পাতা (২ টেবিল চামচ)
লবন (১ চা চামচ)
বেকিং সোডা (১/২ চা চামচ)
এলাচ (৫-৬ টা)
দারুচিনি (২-৩ টুকরা)
স্টার অ্যানিস (১ টা)
দুধ (১/২ লিটার)
চিনি (স্বাদমতো)
পেস্তা বাদাম কুচি (পরিবেশনের জন্য)
কাজু বাদাম কুচি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটি পাত্রে ২ কাপ পানি নিয়ে তাতে লবন, বেকিং সোডা, এলাচ, দারুচিনি, স্টার অ্যানিস আর কাশ্মীরী
চা পাতা দিয়ে চুলায় বসিয়ে দিয়ে জ্বাল দিতে শুরু করুন। আপনার কাছে যদি কাশ্মীরী চা পাতা না থাকে সেক্ষেত্রে
যে কোন গ্রীন টি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অবশ্য বেকিং সোডা পরিমান একটু বাড়িয়ে দিতে হবে। এবার চায়ের
পানি কমে ১ কাপের মত হয়ে গেলে এতে আরো ২ কাপ একদম বরফ ঠান্ডা পানি দিয়ে দিন। এতে করে চায়ের
ফ্লেভারটা আরো ভালো আসবে। এবারে এই চায়ের পানি কমতে কমতে ১ কাপের মত হলে ছাকনি দিয়ে ছেকে একটা
বোতলে ভরে রাখুন। এটাই আমাদের কাশ্মীরী চায়ের সিরাপ। আপনি চাইলে এ সিরাপ ফ্রিজে রেখে ২-৩ সপ্তাহ ব্যবহার
করতে পারবেন।
একটা একটা পাত্রে দুধ নিয়ে জ্বাল দিন। দুধে একটা বলক উঠে গেলে একটু একটু করে কাশ্মীরী চায়ের সিরাপ যোগ
করুন। দুধের রং সম্পূর্ণ গোলাপী হয়ে গেলে আর সিরাপ যোগ করার প্রয়োজন নেই। ট্রেডিশনালি এ চা লবন দিয়ে
খাওয়া হয়। তাই স্বাদমতো লবন যোগ করুন। আপনি চাইলে চিনি দিয়েও এ চা তৈরি করতে পারেন। সবশেষে চায়ের
উপরে পেস্তা আর কাজু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।
চলুন খুব সহজেই মজাদার গ্রিলড চিজ স্যান্ডউইচ তৈরির রেসিপিটা জেনে নেই।
উপকরণ
পাউরুটি
চিজ
বাটার
গোল মরিচের গুড়া
রন্ধনপ্রণালী
প্রথমেই চারকোনা সাদা পাউরুটির একপাশে বাটার মেখে নিন। এবারে একটা ননস্টিক প্যান চুলায় দিয়ে এর মধ্যে
পাউরুটিটা দিন। এরপর এক স্লাইস চিজ দিন। ট্রেডিশনালি গ্রিলড চিজ স্যান্ডউইচ বানাতে প্রসেসড চিজ ব্যবহার করা
হয়। আমি আমেরিকান প্রসেসড চ্যাডার ব্যবহার করেছি। এরপর এর উপরে সামান্য ফ্রেসলি গ্রাউন্ড করা গোল মরিচের
গুড়া দিন। উপরে আরেক টুকরা পাউরুটি দিয়ে স্যান্ডউইচ সম্পূর্ণ করুন। এরপর এই পাউরুটির উপরেও বাটার দিয়ে
দিন। সবশেষে পাউরুটির দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে খুদের ভাত বা বউয়া ভাত। চলুন মজাদার এ খাবারটির রেসিপি জেনে
নেয়া যাক।
উপকরণ
ভাঙ্গা পোলাও/বাসমতি চাল (১ কাপ)
পেয়াজ (বড় সাইজের ১ টা)
তেল (১ টেবিল চামচ)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
লবঙ্গ (২ টা)
তেজপাতা (১ টা)
লবন (স্বাদমতো)
কাঁচামরিচ (৫-৬ টি)
রন্ধনপ্রণালী
প্রথমেই ভাঙ্গা চাল বা খুদ খুব ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন।
একটা কড়াইয়ে তেল গরম করে তাতে ১ টা পেয়াজ কুচি আর মশলাগুলো ছেড়ে দিন। পেয়াজ একটু নরম হয়ে
আসলে তাতে ধুয়ে রাখা খুদ ঢেলে দিন। এবার অল্প আচে চাল ভাজতে থাকুন। কিছুক্ষনের মধ্যেই খুদ ভাজা হয়ে
যাবে। অন্য একটি পাত্রে পানি গরম করে তৈরি রাখুন। খুদ ভাজা হয়ে এলে খুব সুন্দর একটি গন্ধ বের হবে। এবারে
আপনাকে পানি দিতে হবে। নিয়ম হচ্ছে ১ কাপ খুদের জন্য ৩ কাপ পানি দিতে হয়।
এবার পানি শুকিয়ে এলে চুলার আচ একদম কমিয়ে দিন আর উপরে ৫-৬টা আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিন। এবারে
উপরের বউয়া নিচে এনে, নিচের বউয়া উপরে দিয়ে ১০ মিনিটের জন্য খুব অল্প আচে চুলার উপরে রেখে দিন। একে
দমে দেয়া বলে। এই ১০ মিনিটে ৩-৪ বার বউয়া ওলোট-পালোট করে উপরের গুলো নিচে আর নিচের গুলো উপরে
তুলে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার খুদের ভাত বা বউয়া ভাত।
এবারে কয়েক পদের ভর্তা আর ডিম ভাজি সহযোগে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক কিভাবে খুব সহজেই গুড়া দুধ দিয়ে গোলাপজাম মিষ্টি তৈরি করা যায়।
উপকরণ
গুড়া দুধ (২ কাপ)
সুজি (৩ টেবিল চামচ)
বেকিং পাউডার (১/৪ চা চামচ)
চিনি (২ কাপ)
এলাচ (৫-৬ টা)
গোলাপজল (১ টেবিল চামচ)
ঘি (১ টেবিল চামচ)
তেল (ভাজার জন্য)
পেস্তা বাদাম কুচি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে সুজি নিয়ে ২ টেবিল চামচ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিন ১০ মিনিট। এরপর এখানে ২ কাপ
গুড়া দুধ, ১/৪ কাপ বেকিং পাউডার আর ১ চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে খামির তৈরি করে নিন। যদি মিশ্রনটি
সামান্য শুকনো হয়ে যায়, তাহলে প্রয়োজনে ১-২ টেবিল চামচ তরল দুধ যোগ করতে পারেন। এবারে মিশ্রনটিকে খুব
ভালো করে মাখাতে থাকুন। লক্ষ্য রাখুন যাতে একটাও দানা অবশিষ্ট না থাকে। এবারে ছোট ছোট বল আকারে মিষ্টি
তৈরি করুন।
চিনির সিরা তৈরির জন্য ২ কাপ চিনির সাথে ২.৫ কাপ পানি নিয়ে তাতে ৫-৬ টা এলাচ দিয়ে চুলায় বসিয়ে দিন।
ভালো করে নাড়তে থাকুন। চিনি সম্পূর্ণ গলে গেলে গোলাপজল দিয়ে একটা বাটিতে তুলে রাখুন।
এবার একটা পাত্রে তেল নিয়ে তাতে মাঝারি আঁচে মিষ্টিগুলো ভাজতে থাকুন। ডুবো তেলে ভাজলে কিছুক্ষনের মধ্যেই
মিষ্টিগুলো তেলে ভেসে উঠবে। বাদামী করে ভেজে নেয়ার আগ পর্যন্ত ভাজতে থাকুন।
মিষ্টি ভাজা হয়ে গেলে এটাকে চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিন। কমপক্ষে ১ ঘন্টা সিরায় ডুবিয়ে তারপর উপরে সামান্য
পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।
২০১৭ সালে CNN Travel
একটা জরিপ চালায় পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার খুঁজে পাওয়ার জন্য। পরে সে জরিপের ফলাফল অনুসারে
পৃথিবীর সবচেয়ে মজাদার খাবার হিসেবে নির্বাচিত হয় ইন্দোনেশিয়ান কারি বিফ রেনডাং। চলুন সেই বিফ রেনডাংয়ের
রেসিপিটাই আজকে জেনে নেয়া যাক।
উপকরণ
গরুর মাংস (১ কেজি)
নারিকেলের দুধ (১ লিটার)
পেয়াজ (বড় সাইজের ২ টা)
শুকনো মরিচ (৫-৬ টা)
আদা (২-৩ টুকরা)
রসুন (৭-৮ কোয়া)
এলাচ (৬ টা)
দারুচিনি (৪-৫ টুকরা)
লবঙ্গ (৪-৫ টা)
তেজপাতা (১-২ টা)
স্টার অ্যানিস (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
জিরার গুড়া (১ চা চামচ)
ধনিয়ার গুড়া (১/২ চা চামচ)
তেঁতুলের টক (২ টেবিল চামচ)
তেল (১ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
লেমন গ্রাস (৩-৪ টুকরা)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা স্পাইস মিক্সারে শুকনো মরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টার অ্যানিস আর সবগুলো গুড়া
মসলা একসাথে করে ভালো করে গুড়ো করে নিন। এবারে একটা ব্লেন্ডারে পেয়াজ, আদা, রসুন ব্লেন্ড করে নিন।
এবারে এর সাথে মসলার গুড়ো মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন।
একটা পাত্রে ১ টেবিল চামচ তেল নিয়ে তাতে এই মসলার পেস্টটা দিয়ে দিন। মসলা সামান্য ভাজা হয়ে গেলে তাতে
২ টেবিল চামচ তেঁতুলের টক আর স্বাদমতো লবন দিয়ে নাড়তে থাকুন। ২-৩ মিনিট পরে এতে ছোট ছোট টুকরো করে
কাটা গরুর মাংস দিয়ে দিন। ভালো করে নাড়ুন। এ পর্যায়ে এতে ১ লিটার ফুল ক্রিম নারিকেলের দুধ দিয়ে ভালো করে
নাড়ুন। এবারে চুলার আচ একদম লো করে দিয়ে অপেক্ষা করতে থাকুন।
এই ডিসটি কমপক্ষে ৩-৪ ঘন্টা খুব অল্প আচে রান্না করতে হয়। ১০-১৫ মিনিট পর পর মিশ্রন নেড়ে দিন যাতে হাড়ির
তলায় পুড়ে না যায়। পানি শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে এলে তাতে ৩-৪ টুকরা লেমন গ্রাস, আর ১-২ টা শুকনো মরিচ
দুইভাগ করে দিয়ে দিন। সব পানি শুকিয়ে তরকারি একদম শুকনো শুকনো হয়ে গেলে রান্না হয়ে গেছে। এবারে লেমন গ্রাস
টুকু তুলে ফেলে দিয়ে বাকিটা পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক, মজাদার নাস্তা নারিকেলের নাড়ু তৈরির রেসিপি।
উপকরণ
নারিকেল কোড়ানো (২০০ গ্রাম)
গুড় (১ কাপ)
চিনি (১ কাপ)
দুধ (১০০ মিলি)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
মুড়ির গুড়া (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে দুধ নিয়ে তাতে এলাচ, দারুচিনি, গুড় আর চিনি দিয়ে দিন। গুড় গলে গেলে তাতে কোড়ানো
নারিকেল দিয়ে দিন। এবারে দুধ শুকিয়ে সম্পূর্ণ মিশ্রনটা আঠালো হয়ে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এবারে নামিয়ে
সামান্য ঠান্ডা হতে দিন।
সবশেষে গোল গোল নাড়ুর আকৃতিতে তৈরি করে মুড়ির গুড়ার উপর দিয়ে গড়িয়ে নিন। এতে করে নাড়ু একে অন্যের
গায়ের সাথে লেগে থাকবে না। সবশেষে পরিবেশন করুন।
চলুন ঘরে বসে খুব সহজেই দোকানের স্বাদের রসমালাই তৈরির রেসিপিটা জেনে নেয়া যাক।
উপকরণ
ছানা (২ কাপ)
চিনি (৩ কাপ)
কর্ন ফ্লাওয়ার (১ চা চামচ)
কনডেন্স মিল্ক (২০০ মিলি)
গুড়া দুধ (২ টেবিল চামচ)
দুধ (১ লিটার)
পেস্তা-কাজু বাদাম কুচি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই ২ লিটার দুধের ছানা তৈরি করে নিন। একে ২ কাপ পরিমান ছানা তৈরি হবার কথা। ছানা তৈরির রেসিপি
পেয়ে যাবেন এখানে।
এবারে ছানার সাথে ১ চা চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ভালো করে ১০-১৫ মিনিট মথে নিন। লক্ষ্য রাখুন ছানা যেন
খুব মিহি হয়। এবারে ছোট ছোট করে হাতের তালুতে ঘষে ঘষে মিষ্টির আকৃতি দিয়ে দিন।
এবারে একটা বড় পাত্রে ৮ কাপ পানির সাথে ২ কাপ চিনি মিশিয়ে চুলায় দিয়ে সিরা তৈরি করুন। লক্ষ্য রাখবেন সিরা
যেন খুব ঘন না হয়। এবারে এর মধ্যে উচ্চ তাপে মিষ্টিগুলোকে ১৫-২০ মিনিট রান্না করুন। মিষ্টি রান্না সম্পন্ন হয়েছে
কিনা পরীক্ষা করতে একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে তাতে একটা মিষ্টি ছেড়ে দিন। মিষ্টি যদি পানিতে ডুবে যায় তাহলে
রান্না সম্পন্ন হয়েছে। যদি ভেসে থাকে তাহলে আরো কিছুক্ষন রান্না করুন। এবারে চুলা থেকে নামিয়ে রাখুন।
এবারে মালাই তৈরির জন্য এক লিটার দুধে ২ টেবিল চামচ গুড়া দুধ আর ২০০ মিলি কনডেন্স মিল্ক দিয়ে নাড়তে
থাকুন। দুধে একটা বলক উঠে গেলে এর মধ্যে ১ কাপ চিনি দিয়ে দিন। যারা মিষ্টি খেতে ভালোবাসেন, তারা চাইলে
আরো বেশি চিনি দিতে পারেন। এবারে আচ কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকুন, মালাই ঘন হয়ে যাওয়া পর্যন্ত।
এবারে চিনির সিরা থেকে মিষ্টিগুলো একটা পাত্রে ছেকে ছেকে তুলে ফেলুন। এর উপরে মালাইটা ঢেলে দিন। উপরে
পেস্তা আর কাজু বাদাম কুচি ছিটিয়ে দিন। এবারে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। ঠান্ডা হয়ে গেলে মিষ্টি
৬-৮ ঘন্টা ফ্রিজে রেখে দিন। এরপর পরিবেশন করুন।
অস্ট্রিয়ান এম্পেরর Franz Joseph এর পছন্দের ডেজার্ট ছিলো কাইজারস্মার্ন। জার্মান ভাষার কাইজার মানে সম্রাট
আর স্পার্ন মানে টুকরো করা। চলুন এই মজাদান জার্মান শ্রেডেড প্যানকেকের রেসিপিটা জেনে নেয়া যাক।
উপকরণ
ময়দা (১.৫ কাপ)
বাটার (১ টেবিল চামচ)
ডিম (২ টা)
দুধ (১ কাপ)
চিনি (২ টেবিল চামচ)
বেকিং পাউডার (১/২ চা চামচ)
ভ্যানিলা এসেন্স (১/২ চা চামচ)
আইসিং সুগার (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটি পাত্রে আইসিং সুগার ছাড়া বাকি উপকরণ ভালভাবে মিক্সিং মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে
নিতে হবে। এবারে একটা প্যান খুব ভাল ভাবে গরম করে তাতে সম্পূর্ণ ব্যাটার দিয়ে মাঝারি আচে চুলায় দিতে হবে।
ব্যাটারের গায়ে যখন বুদ বুদ উঠে উপরে আর কোন কাঁচা ব্যাটার দেখা যাবে না, তখন এটা উল্টে দিতে হবে। ২-৩
মিনিট পরে খুনতি দিয়ে সম্পূর্ণ প্যানকেকটিকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।
এবারে একটা প্লেটে নিয়ে তার উপরে গরম অবস্থাতেই কিছুটা আইসিং সুগার ছড়িয়ে দিয়ে স্ট্রবেরি বা রাস্পবেরি জ্যামসহ
গরম গরম পরিবেশন করুন।
চলুন ঘরে বসে খুব সহজেই ছানা তৈরির রেসিপিটা জেনে নেয়া যাক।
উপকরণ
দুধ (১ লিটার)
ভিনেগার (৪ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা বড় পাত্রে দুধ নিয়ে গরম করুন। একটা পাত্রে ৪ টেবিল চামচ ভিনেগার সমপরিমান পানির সাথে
মিশিয়ে তৈরি রাখুন। দুধে একটা বলক উঠে গেলে চুলার আচ বন্ধ করে দিন। এবারে ভিনেগার আর পানির মিশ্রন
আস্তে আস্তে দুধের সাথে যোগ করুন এবং নাড়তে থাকুন। সম্পূর্ণ মিশ্রন মেশানো হয়ে গেলে ৫ মিনিট অপেক্ষা করুন।
এর মধ্যে দুধের ছানা আলাদা হয়ে যাবে।
এবারে একটা পাতলা সুতি কাপড় বা চীজ ক্লথে মিশ্রনটি ছেকে ছানাগুলো আলাদা করে রাখুন। এবারে সামান্য পানি
দিয়ে ছাড়াগুলো ধুয়ে নিন যাতে ভিনেগারের কোন গন্ধ না থাকে। এবারে ছানাগুলোকে কাপড়ে বেধে ১-২ ঘন্টার জন্য
ঝুলিয়ে দিন, যাতে অতিরিক্ত পানি ঝরে যায়। ব্যস আপনার ছানা তৈরি হয়ে গেছে। এই ছানা এবারে বিভিন্ন প্রকার
মিষ্টি বানাতে ব্যবহার করতে পারবেন।
চলুন ঘরে বসে খুব সহজেই কাঁচা গোল্লা তৈরির রেসিপিটা জেনে নেয়া যাক।
উপকরণ
ছানা (২ কাপ)
চিনি (২ কাপ)
কনডেন্স মিল্ক (২০০ মিলি)
গুড়া দুধ (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই ২ লিটার দুধের ছানা তৈরি করে নিন। একে ২ কাপ পরিমান ছানা তৈরি হবার কথা। ছানা তৈরির রেসিপি
পেয়ে যাবেন এখানে।
এবারে ছানা ২ ভাগ করে এক ভাগ তুলে রাখুন। বাকি ছানা খুব ভালো করে ১০-১৫ মিনিট মথে নিন। এতে করে
ছানার টেক্সচার ভালো হবে। এবারে এর সাথে ২ কাপ চিনি ভালো করে মিশিয়ে নিন। এবারে একটা পাত্রে ছানা আর
চিনির মিশ্রনটি নিয়ে তা চুলায় দিন। ২০০ মিলি কনডেন্স মিল্ক যোগ করুন। এবারে মিশ্রনটি শুকিয়ে একেবারে শুকনো
হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
এবারে আগে থেকে তুলে রাখা ছানার সাথে এই মিশ্রনটি ভালো করে মিশিয়ে নিয়ে আরো ১০-১৫ মিনিট মথে নিন।
সবশেষে গোল গোল আকৃতিতে বল তৈরি করে নিন। একটা পিরিচে ২ টেবিল গুড়া দুধ নিয়ে বলগুলোকে তার উপর
গড়িয়ে নিন। এবারে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া খুব সহজেই মজাদার ভ্যানিলা কেক তৈরি করার রেসিপি।
উপকরণ
ময়দা (২ কাপ)
চিনি (১ কাপ)
ডিম (৪ টা)
বাটার (১০০ গ্রাম)
বেকিং পাউডার (১৮ গ্রাম)
বেকিং সোডা (৪ গ্রাম)
লবন (১ চিমটি)
কনডেন্স মিল্ক বা ক্রিম (২০০ মিলি)
ভ্যানিলা এসেন্স (১০ মিলি)
রন্ধনপ্রণালী
প্রথমেই ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর লবন একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবারে ডিম ভেঙ্গে ডিমের কুসুম আলাদা করে রাখুন। সাদা অংশ ভালো করে ফেটে পুরোপুরি ফোম না হয়ে যাওয়া
পর্যন্ত নাড়তে থাকুন। ফোম তৈরি হয়ে গেলে তা আলাদা করে রাখুন।
এবারে একটা বড় পাত্রে ডিমের কুসুম নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। এবারে এই ডিমের মিশ্রনে চিনি, বাটার, ভ্যানিলা
এসেন্স আর ক্রিম মিশিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়তে থাকুন। এবারে একটা মিহি ছিদ্রওয়ালা চালুনিতে
চেলে আস্তে আস্তে শুকনো উপকরণের মিশ্রনটিকে এর সাথে মেশান এবং ভালো করে নাড়তে থাকুন। মিশ্রনটি ভালোভাবে
মিশে গেলে এর সাথে আগে থেকে তৈরি করে রাখা ডিমের সাদা অংশের ফোম মিশিয়ে নিন। উপরের ধাপগুলো ইলেকট্রিক
মিক্সার ব্যবহার করলেও এই ধাপে একটা স্প্যাচুলা দিয়ে আলতো করে মিশিয়ে নিন।
এবারে বেকিংয়ের পাত্রে চারদিকে ভালো করে বাটার মাখিয়ে নিন। এরপর পাত্রের তলার মাপে বেকিং পেপার কেটে তাতেও
বাটার মাখিয়ে নিচে রাখুন। এবারে একটা ১৭৫ ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে ৩৫-৪৫ মিনিটের জন্য বেক করতে দিন।
বেকিং সম্পূর্ণ হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য একটা টুথপিক নিয়ে কেকে ডুবালে সেটি যদি পরিষ্কার ভাবে উঠে আসে
তাহলে বুঝবেন কেক তৈরি হয়ে গেছে। এবার ওভেন থেকে নামিয়ে ১০ মিনিট ঠান্ডা হতে দিন। সবশেষে টুকরা টুকরা করে
কেটে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া খুব সহজেই মজাদার চকলেট কেক তৈরি করার রেসিপি।
উপকরণ
ময়দা (২ কাপ)
কোকো পাউডার (৩/৪ কাপ)
চিনি (১ কাপ)
ডিম (৩ টা)
বাটার (১০০ গ্রাম)
বেকিং পাউডার (১৮ গ্রাম)
বেকিং সোডা (৪ গ্রাম)
লবন (১ চিমটি)
কনডেন্স মিল্ক বা ক্রিম (২০০ মিলি)
ভ্যানিলা এসেন্স (৩ মিলি)
রন্ধনপ্রণালী
প্রথমেই ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা আর লবন একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবারে একটা বড় পাত্রে ডিম ভেঙ্গে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। এবারে এই ডিমের মিশ্রনে চিনি, বাটার, ভ্যানিলা
এসেন্স আর ক্রিম মিশিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়তে থাকুন। এবারে একটা মিহি ছিদ্রওয়ালা চালুনিতে
চেলে আস্তে আস্তে শুকনো উপকরণের মিশ্রনটিকে এর সাথে মেশান এবং ভালো করে নাড়তে থাকুন। মিশ্রনটি ভালোভাবে
মিশে গেলে ১৫ মিনিটের জন্য ঢেকে রাখুন। এটা হাই-হাইড্রেশন ডো, তাই কিছুক্ষন রেখে দিলে ভালো ফল পাওয়া যায়।
এবারে বেকিংয়ের পাত্রে চারদিকে ভালো করে বাটার মাখিয়ে নিন। এরপর পাত্রের তলার মাপে বেকিং পেপার কেটে তাতেও
বাটার মাখিয়ে নিচে রাখুন। এবারে একটা ১৭৫ ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে ৩৫-৪৫ মিনিটের জন্য বেক করতে দিন।
বেকিং সম্পূর্ণ হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য একটা টুথপিক নিয়ে কেকে ডুবালে সেটি যদি পরিষ্কার ভাবে উঠে আসে
তাহলে বুঝবেন কেক তৈরি হয়ে গেছে। এবার ওভেন থেকে নামিয়ে ১০ মিনিট ঠান্ডা হতে দিন। সবশেষে টুকরা টুকরা করে
কেটে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক, মজাদার চিকেন প্যাটিস তৈরির রেসিপি।
উপকরণ
হাড় ছাড়া মুরগীর মাংস (১০০ গ্রাম)
আদা বাটা (১/২ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (১ টেবিল চামচ)
পেয়াজ (১ টা)
গোল মরিচের গুড়া (১/২ চা চামচ)
দুধ (১/২ কাপ)
ময়দা (১ টেবিল চামচ)
পাফ পেস্ট্রির ডো (১ রোল)
ডিম (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই মুরগীর মাংস আদা বাটা সহ সেদ্ধ করে নিন। এবারে সেদ্ধ মুরগীর মাংসের ছোট ছোট করে আশ ছাড়িয়ে
নিয়ে আলাদা করে রাখুন। এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ নরম হয়ে এলে তাতে
লবন, গোল মরিচের গুড়া আর ময়দা দিয়ে দিন। ভালো করে নাড়ুন। এবারে দুধ দিন। দুধ শুকিয়ে পুরো মিশ্রনটা
মাখো-মাখো হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।
এবারে বাজার থেকে কিনে আনা পাফ পেস্ট্রির ডো দিন। আপনি চাইলে নিজেই পাফ পেস্ট্রির ডো তৈরি করে নিতে পারেন।
জার্মানীতে পাফ পেস্ট্রির ডো কে বলে Blätterteig. এবারে এর রোলকে চারটা ছোট ছোট টুকরা করে কেটে নিন।
প্রত্যেক টুকরার মাঝে পুর দিয়ে মাঝ বরাবর ভাজ করে বন্ধ করুন। সবগুলো ভাজ করা হয়ে এলে উপরে একটা ডিম
ফেটে হালকা করে ব্রাশ করে দিন।
এবারে ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করা ওভেনে ১৫-১৮ মিনিট বেক করুন। বেক করা হয়ে গেলে গরম
গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক মজাদার চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ভাজির রেসিপি।
উপকরণ
মিস্টি কুমড়া (২৫০ গ্রাম)
চিংড়ি মাছ (২৫০ গ্রাম)
কাঁচা মরিচ (২-৩টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
জিরার গুড়া (১/২ চা চামচ)
পেয়াজ (১ টা)
লবন (স্বাদমতো)
ধনে পাতা (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই মিষ্টি কুমড়া ধুয়ে ছোট ছোট করে টুকরা করে কেটে নিন।
এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ একটু নরম হয়ে এলে তাতে বাকি মসলা এবং
লবন দিয়ে কষিয়ে নিন। এবারে তাতে চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবারে এতে মিষ্টি কুমড়া দিয়ে দিন। মিষ্টি
কুমড়া সেদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ ছড়িয়ে আরো কিছুক্ষন রান্না করে করে নামিয়ে ফেলুন।
চলুন দেখে নেয়া যাক, কাঁচকি মাছ দিয়ে মজাদার বড়া তৈরির রেসিপি।
উপকরণ
কাঁচকি মাছ (২৫০ গ্রাম)
বেসন (১ কাপ)
পেয়াজ কুচি (২ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
জিরার গুড়া (১ চা চামচ)
লেবুর রস (১ টেবিল চামচ)
ডিম (১ টা)
কাঁচা মরিচ (২-৩ টা)
ধনে পাতা (স্বাদমত)
লবন (স্বাদমত)
রন্ধনপ্রণালী
প্রথমেই কাঁচকি মাছ ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। ছোট মাছে সাধারনত অনেক ময়লা থাকে, তাই কয়েকবার
ভাল করে ধুয়ে নিন। এবারে বাকি সব উপকরণ একসাথে মিশিয়ে নিন।
এবারে একটা প্যানে তেল নিয়ে চুলায় দিন। তেল গরম হয়ে গেলে মিশ্রন থেকে ছোট ছোট চপের আকৃতিতে তৈরি করে
বাদামী করে ভেজে তুলে ফেলুন। এবারে গরম গরম পরিবেশন করুন।
চলুন খুব সহজেই ক্যানড টুনা মাছের স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নেয়া যাক।
উপকরণ
টুনা মাছ (১ ক্যান - ১৯০ গ্রাম)
সেদ্ধ ডিম (১ টা)
মেয়নেজ (২ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
গোল মরিচের গুড়া (১ চা চামচ)
আইসবার্গ লেটুস (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই ক্যান থেকে টুনা মাছ বের করে চিপে পানি ঝড়িয়ে নিন। এবারে একটা কড়াইতে ২-৩ মিনিট ভেজে তুলে নিন।
এবারে একটা সেদ্ধ ডিম গ্রেট করে টুনার সাথে মিশিয়ে নিন। এবারে মেয়নেজ, লবন আর গোল মরিচের গুড়া একসাথে
ভালোভাবে মিশিয়ে নিন।
আলাদা পাত্রে আইসবার্গ লেটুস কুচি করে কেটে ধুয়ে রাখুন।
এবারে চারকোনা সাদা পাউরুটির চারপাশ একটা ছুরি দিয়ে কেটে নিন। এবারে রুটির উপরে স্যান্ডউইচের পুর দিয়ে,
তাতে কিছুটা আইসবার্গ লেটুসের কুচি দিয়ে উপরে আরেক টুকরা রুটি দিন। এরপর স্যান্ডউইচের আকৃতিতে কোনাকুনি
করে কেটে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক, মজাদার নাস্তা নারিকেলের বরফি তৈরির রেসিপি।
উপকরণ
ঘি (২ টেবিল চামচ)
নারিকেল বাটা (২ কাপ)
চিনি (১ কাপ)
এলাচ (৩ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
গুড়া দুধ (১/২ কাপ)
বাদাম কুচি (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে ঘি নিয়ে তাতে নারিকেল বাটা দিয়ে দিন। ভালো করে ভাজতে থাকুন। ২-৩ মিনিট পরে এতে
চিনি দিয়ে দিন। কিছুক্ষনের মধ্যেই চিনি গলে যাবে এবং মিশ্রনটি পানি ছাড়বে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত
নাড়তে থাকুন। মিশ্রনটি শুকিয়ে এলে তাতে গুড়া দুধ আর বাদাম কুচি দিয়ে দিন। এবারে নামিয়ে সামান্য ঠান্ডা হয়ে
এলে বরফি আকারে কেটে নিন। আপনি চাইলে ছাচে ফেলেও বরফি তৈরি করতে পারেন।
চলুন দেখে নেয়া যাক, চাইনিজ রেস্টুরেন্টের মজাদার বিফ চিলি অনিয়ন কারি তৈরির রেসিপি।
উপকরণ
গরুর মাংস (২৫০ গ্রাম)
গাজর (১ টা)
পেয়াজ (বড় সাইজের ৪ টা)
কাঁচা মরিচ (৫-৬ টা)
কর্ণ ফ্লাওয়ার (১ টেবিল চামচ)
কারি পাউডার (১ চা চামচ)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (২ টেবিল চামচ)
টেমেটোর সস (২ টেবিল চামচ)
সয়া সস (২ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই গরুর মাংস পাতলা পাতলা টুকরা করে কেটে নিন। এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে হলুদের গুড়া,
মরিচের গুড়া, কারি পাউডার, লবন তেল দিয়ে তাতে গরুর মাংসের টুকরাগুলো ছেড়ে দিন। প্রয়োজনে সামান্য পানি
দিন। গরুর মাংস সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকুন।
মাংস সেদ্ধ হয়ে গেলে আগে থেকে পাতলা পাতলা করে কেটে রাখা গাজর, আর কাচামরিচ দিয়ে দিন। এবারে বড় ৪
টা পেয়াজের খোসা ছাড়িয়ে ৪ ফালি করে দিয়ে দিন। কিছুক্ষন রান্না করুন। এবারে এতে টমেটো সস, সয়া সস,
স্বাদমতো লবন এবং ১ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার দিয়ে দিন। ভালো করে মিশিয়ে রান্না করতে থাকুন। মাংসের পানি
প্রায় শুকিয়ে এলে এবং তরকারি মাখো মাখো হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
তুরস্কের সবচেয়ে জনপ্রিয় সকালের নাস্তার রেসিপি হচ্ছে মেনেমেন। এটা আসলে একটা স্ক্র্যাম্বলড এগের রেসিপি। চলুন
সহজেই কিভাবে এটা তৈরি করা যায় সেটা শিখে নেই।
উপকরণ
ডিম (৩ টা)
অলিভ ওয়েল (২ টেবিল চামচ)
পেয়াজ (১ টা)
টমেটো কুচি (৩ টা)
কাঁচা মরিচ (২ টা)
লবন (স্বাদমতো)
গোল মরিচের গুড়া (১/২ চা চামচ)
ওরিগ্যানো (১/২ চা চামচ)
পেয়াজ পাতা কুচি (১/৪ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে অলিভ ওয়েল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ একটু নরম হয়ে এলে তাতে টমেটো
কুচি দিয়ে দিন। এগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকুন। টমেটো অনেকক্ষন ধরে রান্না করতে হবে
যাতে টমেটো ক্যারামেলাইজড হয়ে যায়।
এবারে আলাদা একটা বাটিতে ৩টা ডিম ভেঙ্গে ১ চিমটি লবন দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবারে ডিম টমেটোর
মিশ্রনে দিয়ে নাড়তে থাকুন। ২-৩ মিনিটের ভেতরেই ডিম রান্না হয়ে যাবে। এবারে ডিমের উপরে সামান্য গোল মরিচের
গুড়া আর পেয়াজ পাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক সুস্বাদু গরুর মাংসের কোফতা কারি রান্নার রেসিপি।
উপকরণ
গরুর মাংসের কিমা (১ কেজি)
হলুদ গুড়া (১ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা গুড়া (১ চা চামচ)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
লবন (স্বাদমতো)
কাঁচামরিচ (৪-৫ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
ধনে পাতা কুচি (১ চা চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই গরুর মাংসের কিমার সাথে আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুড়া, জিরার গুড়া, গরম মসলার গুড়া,
মরিচের গুড়া, লবন, ধনে পাতা কুচি, কাঁচা মরিচ কুচি নিয়ে খুব ভাল করে একসাথে মাখিয়ে নিন। এবারে এই
কিমা মাংস দিয়ে ছোট ছোট গোল গোল বল তৈরি করুন। এবারে একটা পাত্রে পর্যাপ্ত তেল নিয়ে তাতে মাংসের
বলগুলোকে ডুবো তেলে ভেজে তুলে রাখুন।
এবারে একটা পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ কুচি একটু নরম হয়ে এলে তাতে কাঁচা মরিচ
ছাড়া একে একে সবগুলো মসলা দিয়ে দিন। মসলা যাতে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন, প্রয়োজনে সামান্য
পানি দিন। মসলা কসানো হয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা গরুর মাংসের কোফতাগুলো দিয়ে দিন। এবারে
আরো ৫-৭ মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে ফেলুন।
চলুন দেখে নেয়া যাক সুস্বাদু কাঠি কাবাব তৈরির রেসিপি।
উপকরণ
গরুর মাংসের কিমা (১ কেজি)
হলুদ গুড়া (১ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা গুড়া (১ চা চামচ)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (২ চা চামচ)
লবন (স্বাদমতো)
কাঁচামরিচ (৪-৫ টা)
পেয়াজ কুচি (১/২ কাপ)
ধনে পাতা কুচি (১ চা চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই গরুর মাংসের কিমার সাথে সব মসলা একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এবারে শাসলিক কাঠির
সাথে কিমা মাংস লম্বা লম্বা করে কাবাবের আকৃতিতে তৈরি করে নিন। এবার ডুবো তেলে কাঠিগুলোকে ভেজে গরম
গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক ডিম দিয়ে মজাদার জুকিনি ভাজি রান্নার রেসিপি।
উপকরণ
জুকিনি (মাঝারি সাইজের ৩ টা)
ডিম (২ টা)
কাঁচা মরিচ (২/৩ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
পেয়াজ কলি (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই জুকিনির খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন। এবারে একটা প্যানে তেল নিয়ে তাতে পেয়াজ
কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে গেলে হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন দিয়ে দিন। এবারে তাতে
জুকিনির টুকরাগুলো দিয়ে দিন। এবারে ভালো করে মিশিয়ে ভাজতে থাকুন। জুকিনি থেকে পানি ছাড়বে, এবং এই পানিতেই
জুকিনি সেদ্ধ হয়ে যাওয়ার কথা। যদি দেখেন পানি শুকিয়ে গেছে কিন্তু জুকিনি এখনো সেদ্ধ হয় নি, তাহলে আধা কাপ
পানি যোগ করতে পারেন। পানি শুকিয়ে এলে তাতে ২টা ডিম ভেঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিন। সবশেষে নামানোর
কিছুক্ষন আগে পেয়াজ কলি কুচি করে দিয়ে দিন। এবারে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক সুস্বাদু আচারি গরুর মাংসের ভুনা রান্নার রেসিপি।
উপকরণ
গরুর মাংস (১ কেজি)
হলুদ গুড়া (১/২ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা গুড়া (১/২ চা চামচ)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
পাঁচফোড়ন (১ চা চামচ)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
লবঙ্গ (২ টা)
তেজপাতা (১ টা)
শুকনা মরিচ (৩ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
সরিষার তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
আচের আচার (১ টেবিল চামচ)
আদা কুচি (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই গরুর মাংস ধুয়ে মাঝারি আকারের টুকরা করে নিন।
এবার একটি পাত্রে সরিষার তেল নিয়ে তা গরম করুন। এবারে এতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম
হয়ে এলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া, পাঁচফোড়ন, জিরার গুড়া, ধনিয়ার গুড়া, এলাচ, দারুচিনি, আদা-রসুন
বাটা, লবঙ্গ আর তেজপাতা দিয়ে নাড়তে থাকুন। এবারে এতে সামান্য পানি দিয়ে মসলা কষাতে থাকুন।
মসলা কষানো হয়ে গেলে তাতে গরুর মাংস দিয়ে ভালো করে নাড়তে থাকুন। এ সময় চুলার আচ মাঝারি থাকবে।
এবারে ১ কাপ গরম পানি দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রেখে দিন। ১০ মিনিট পর পর মাংস নেড়েচেড়ে দিন, যতক্ষণ
না পর্যন্ত মাংস পুরোপুরি সেদ্ধ হয়। স্বাদমতো লবন দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে আর পানি শুকিয়ে এলে তাতে
গরম মসলার গুড়া, ভাজা জিরার গুরা আর কিছুটা আদা কুচি দিন। আরো ২-৩ মিনিট রান্না করুন। এ পর্যায়ে ১
টেবিল চামচ আমের আচার দিতে পারেন, যদিও এটা না দিলেও সমস্যা নেই। তবে আচার দিলে স্বাদটা আরো ভাল
হয়।
ব্যস তৈরি হয়ে গেল আচারি গরুর মাংসের ভুনা। ভাত, খিচুরি বা পরোটার সাথে এই মাংস অসাধারন লাগে খেতে।
আমার সবচেয়ে পছন্দের স্ট্রিটফুড হচ্ছে ফুচকা। চলুন সহজেই ফুচকা তৈরির রেসিপিটা জেনে নেয়া যাক।
উপকরণ
ডাবলি (১ কাপ)
খাবার সোডা (১/২ চা চামচ)
পেয়াজ কুচি (১ টা)
শুকনো মরিচের ফ্লেক (১ চা চামচ)
চটপটির মসলা (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেঁতুল (২৫০ গ্রাম)
শসা কুচি (পরিবেশনের জন্য)
ধনে পাতা কুচি (পরিবেশনের জন্য)
পেয়াজ কলি (পরিবেশনের জন্য)
বীটলবন (১ চা চামচ)
ফুচকা
রন্ধনপ্রণালী
প্রথমেই ফুচকা তৈরি করে নিন। আমি এই রেসিপির জন্য বাজারের রেডিমেড ফুচকা ব্যবহার করেছি। এগুলো বাসায়
এনে ডুবো তেলে ভেজে ফেললেই তৈরি হয়ে যায়। আপনি চাইলে নিজেও ফুচকা তৈরি করে নিতে পারেন।
এবারে আপনাকে ঘুগনি তৈরি করে নিতে হবে। আমার এই সাইটে ইতোমধ্যেই ঘুগনি তৈরির রেসিপি দেয়া আছে। সেটা
এখান থেকে দেখে নিতে পারেন।
টক তৈরির জন্য প্রথমেই তেঁতুল ১ কাপ পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবারে তেঁতুল চটকে তেঁতুলের মাড় বের
করে নিন। এবারে আপনার পছন্দমত ঘনত্ব দিতে প্রয়োজনমত পানি যোগ করুন। এবারে এতে ১ চা চামচ বীটলবন,
১ চা খাবার লবন, ১ চা চামচ শুকনো মরিচের গুড়া আর ১ টেবিল চামচ চটপটির মসলা দিয়ে ভালো করে মিশিয়ে
নিন। স্বাদ বাড়াতে চাইলে সামান্য ধনে পাতা কুচিও যোগ করতে পারেন।
এবারে ফুচকার মধ্যে ছোট গর্ত করে তাতে ঘুগনি দিয়ে পূর্ণ করুন। উপরে সামান্য শসা কুচি, পেয়াজ কুচি, ধনে পাতা
কুচি আর চটপটির মসলা দিন। এবারে ১ বাটি টকের সাথে পরিবেশন করুন।
বিদেশে এসে সবচেয়ে বেশি যে খাবারটা মিস করি, সেটা হচ্ছে চটপটি। চলুন দেখে নেয়া যাক খুব সহজেই জিহ্বে জল
আনা চটপটি রান্নার রেসিপি।
উপকরণ
ডাবলি (২ কাপ)
খাবার সোডা (১/২ চা চামচ)
তেঁতুল (২৫০ গ্রাম)
ডিম (৪ টা)
শসা (১ টা)
রাধুনী চটপটির মসলা (১ প্যাকেট)
শুকনা মরিচ (১০-১২ টা)
কাঁচা মরিচ (৩-৪ টা)
ধনে পাতা কুটি (২ টেবিল চামচ)
আলু (২ টা)
পেয়াজ (২ টা)
বীটলবন (২ চা চামচ)
লবন (স্বাদমতো)
ফুচকা (২০-২৫ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই ফুচকা তৈরি করে নিন। আমি এই রেসিপির জন্য বাজারের রেডিমেড ফুচকা ব্যবহার করেছি। এগুলো বাসায়
এনে ডুবো তেলে ভেজে ফেললেই তৈরি হয়ে যায়। আপনি চাইলে নিজেও ফুচকা তৈরি করে নিতে পারেন।
এবারে ৪ টা ডিম সেদ্ধ করে কুচি করে কেটে তুলে রাখুন। শুকনা মরিচগুলো একটা প্যানে ভেজে গুড়ো করে নিন।
টক তৈরির জন্য প্রথমেই তেঁতুল ১ কাপ পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবারে তেঁতুল চটকে তেঁতুলের মাড় বের
করে নিন। এবারে আপনার পছন্দমত ঘনত্ব দিতে প্রয়োজনমত পানি যোগ করুন। এবারে এতে ১ চা চামচ বীটলবন,
১ চা খাবার লবন, ১ চা চামচ শুকনো মরিচের গুড়া আর ১ টেবিল চামচ চটপটির মসলা দিয়ে ভালো করে মিশিয়ে
নিন। স্বাদ বাড়াতে চাইলে সামান্য ধনে পাতা কুচিও যোগ করতে পারেন।
চটপটি তৈরির জন্য ডাবলি ধুয়ে এক চামচ খাবার সোডা সহ সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ফেলে
দিয়ে একবার ধুয়ে পর্যাপ্ত পানি নিয়ে তা সেদ্ধ বসিয়ে দিন। সেদ্ধ প্রায় হয়ে এলে দেখবেন অনেক ডাবলির খোসাই
আলগা হয়ে পানিতে ভেসে উঠবে। সেগুলো একটা চামচ দিয়ে ছেকে ফেলে দিন। এভাবে ছোলা সেদ্ধ হয়ে গেলে আর
পানি কমে আপনার পছন্দমত ঘনত্বে চলে আসলে ২ টা সেদ্ধ আলু সামান্য চটকে দিয়ে দিন। আপনি চাইলে সেদ্ধ
আলু কিউব করে কেটেও যুক্ত করতে পারেন।
এবারে ডাবলি একটা পাত্রে নিয়ে তাতে ১ চামচ বীট লবন, ২ চা চামচ শুকনা মরিচের গুড়া, ২ টেবিল চামচ চটপটির
মসলা, ২ টা সেদ্ধ ডিম কুচি, ২ টেবিল চামচ টক, স্বাদমতো লবন, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি আর ১ টা
পেয়াজ কুচি একত্রে ভালো করে মিশিয়ে নিন। আপনার চটপটি তৈরি হয়ে গেছে।
পরিবেশনের জন্য একটা বাটিতে চটপটির মিশ্রন নিয়ে তার উপরে সামান্য পেয়াজ কুচি, সামান্য ধনে পাতা কুচি,
একটু সেদ্ধ ডিম কুচি, সামান্য কাচা মরিচ কুচি আর ১ চিমটি চটপটির মসলা দিন। সবশেষে ৩-৪টা ফুচটা ভেঙ্গে
উপরে ছড়িয়ে পরিবেশন করুন।
জার্মানীসহ ইউরোপিয়ান দেশগুলোতে একটা খুবই কমন সবজি হচ্ছে ছোট গোলাকার লাল মূলা। সেই মূলা দিয়ে
চিংড়ির তরকারির রেসিপিটা চলুন দেখে নেয়া যাক।
উপকরণ
লাল মূলা (৫০০ গ্রাম)
টমেটো (৪ টি)
কাঁচা মরিচ (২-৩ টি)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
চিংড়ি (২০-২৫ টা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই মূলা ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিন। টমেটো ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে একটা বাটিতে তুলে
রাখুন। এবার চিংড়িতে এক টিমটি হলুদ ছড়িয়ে তেলে খুব হালকা করে ভেজে নিন। এবারে একটি পাত্রে তেল গরম
করে তাতে পেয়াজ কুচি নিন। তারপর তাতে হলুদের গুড়া আর মরিচের গুড়া এবং লবন দিয়ে দিন। এবার এতে মূলা
আর টমেটো দিয়ে দিন। পরিমানমতো পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষনের ভেতরেই মূলা সেদ্ধ হয়ে যাবে। এবার এতে
ভেজে রাখা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। ২-৩ মিনিট নেড়ে তরকারী নামিয়ে নিন।
চলুন দেখে নেয়া যাক মজাদার ফুলকপি ও গাজরের মিক্সড ভেজিটেবলের রেসিপি।
উপকরণ
ফুলকপি (১ টা)
গাজর (৩ টা)
আলু (১ টা)
গ্রীন বিনস (১/২ কাপ)
টমেটো (২ টা)
পেয়াজ (বড় সাইজের ১ টা)
কাঁচামরিচ (২-৩টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই টমেটো ছাড়া সমস্ত সবজি ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। টমেটো ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে
নিয়ে আলাদা একটি বাটিতে তুলে রাখুন।
একটা প্যানে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে পেয়াজ ঢেলে নিন। পেয়াজ একটু বাদামী রং ধারন করে এলে তাতে
হলুদ আর মরিচের গুড়া দিয়ে নেড়ে নিন। এবারে এতে সবজিগুলো ঢেলে দিন। ভালো করে নেড়ে দিয়ে তাতে ১
কাপের মত পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষনের মধ্যে সবজি সেদ্ধ হয়ে যাবে, এবং এর পানি শুকিয়ে যাবে। এবারে
স্বাদমতো লবন দিন। এবারে তাতে টমেটোর টুকরাগুলো আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিন এবং
আরো ৩-৪ মিনিট রান্না করুন। এবারে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক, খুব সহজেই সুস্বাদু ফুলকপির চপ তৈরির রেসিপি।
উপকরণ
ফুলকপি (১ টা)
বেসন (১ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
তেল (ভাজার জন্য)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই ফুলকপি বড় বড় টুকরা করে কেটে ধুয়ে নিন। এবারে একটা পাত্রে পানি নিয়ে তাতে ১ চা চামচ লবন দিয়ে
ফুলকপিগুলো সেদ্ধ করতে দিন। ফুলকপি প্রায় ৮০% সেদ্ধ হয়ে গেলে তা পানি থেকে তুলে একটা পাত্রে তুলে রাখুন।
বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে ১ চা চামচ হলুদের গুড়া, ১/২ চা চামচ মরিচের গুড়া আর ১ চা চামচ লবন
দিন। এবারে মোটামুটি পানি দিয়ে প্যানকেকের ব্যাটারের মত মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা
না থাকে। এবারে এতে সেদ্ধ করা ফুলকপিগুলো ডুবিয়ে মাঝারি আচে বাদামী করে ভেজে তুলে ফেলুন। গরম গরম
পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক মজাদার চিচিঙ্গা/কহি/সসিন্দা ভাজির রেসিপি।
উপকরণ
চিচিঙ্গা (মাঝারি সাইজের ২ টা)
ডিম (২ টা)
কাঁচা মরিচ (২/৩ টা)
পেয়াজ (১ টা)
লবন (স্বাদমতো)
ধনেপাতা (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই চিচিঙ্গার খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন। যদি চিচিঙ্গার বীজ শক্ত হয়ে গিয়ে থাকে, তাহলে তা
ফেলে দিন। এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে কুচি
কুচি করে কেটে রাখা চিচিঙ্গা দিয়ে দিন। এবারে ২-৩টি কাঁচা মরিচ মাঝখানে ফালি করে দিয়ে নাড়তে থাকুন। চিচিঙ্গা
ভাজিতে পানি দেয়ার প্রয়োজন নেই, এমনিতেই এটা প্রচুর পানি ছাড়বে এবং এই পানিতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবারে
স্বাদমতো লবন দিয়ে নিন।
পানি শুকিয়ে এলে তাতে ২টা ডিম ভেঙ্গে দিয়ে দিন। আরো ২-৩ মিনিট ভাজতে থাকুন। নামানোর আগ মুহুর্তে ধনে
পাতা কুচি দিয়ে দিন। এবারে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক ডিম দিয়ে মজাদার লাউ ভাজি রান্নার রেসিপি।
উপকরণ
লাউ (মাঝারি সাইজের ১ টা)
ডিম (২ টা)
কাঁচা মরিচ (২/৩ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
পেয়াজ কলি (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন। এবারে একটা প্যানে তেল নিয়ে তাতে পেয়াজ
কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে গেলে হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন দিয়ে দিন। এবারে তাতে
লাউয়ের টুকরাগুলো দিয়ে দিন। এবারে ভালো করে মিশিয়ে ভাজতে থাকুন। লাউ থেকে পানি ছাড়বে, এবং এই পানিতেই
লাউ সেদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে এলে তাতে ২টা ডিম ভেঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিন। সবশেষে নামানোর
কিছুক্ষন আগে পেয়াজ কলি কুচি করে দিয়ে দিন। এবারে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক সুস্বাদু এবং স্বাস্থ্যকর কাঁচা আমের জেলি তৈরির রেসিপি।
উপকরণ
কাঁচা আম (৩০০ গ্রাম)
চিনি (২ কাপ)
লেবুর রস (২ চা চামচ)
সবুজ ফুড কালার (১ চিমটি)
রন্ধনপ্রণালী
প্রথমেই কাঁচা আমের খোসা ছাড়িয়ে, আটি বাদ দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে নিন। এবারে একটা পাত্রে ৫০০
মিলি পানি নিয়ে আম ভালো করে সেদ্ধ করে নিন। আম সেদ্ধ হয়ে একেবারে নরম হয়ে এলে চুলা থেকে নামিয়ে আম
ছেকে পানি আলাদা করে নিন। এই সেদ্ধ আম আপনি চাইলে চাটনি তৈরি করতে ব্যবহার করতে পারেন।
এবারে আমের পানি একটা পাত্রে নিয়ে চুলায় বসিয়ে দিন। চুলায় বসানোর সময় পানিটা মেপে নিন। প্রতি কাপ আমের
পানির জন্য ১ কাপ করে চিনি মিশিয়ে দিন। আমার ২ কাপ পানি হয়েছে, তাই ২ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনি দেয়ার
পর ভালো করে নাড়তে থাকুন। চিনি সম্পূর্ণ গলে গেলে তাতে ২ চা চামচ লেবুর রস দিয়ে দিন, এটা প্রিজারভেটিভের
কাজ করবে। এবারে এতে সবুজ ফুড কালার ১ চিমটি দিয়ে দিন। আপনি চাইলে ফুড কালার নাও দিতে পারেন। এবারে
আরো কিছুক্ষণ জ্বাল দিয়ে মিশ্রনটি ঘন করে নিন। মিশ্রনটি ঘন থকথকে হয়ে এলে নামিয়ে নিন।
এবারে একটা কাঁচের পাত্রে গরম থাকা অবস্থাতেই জেলিটা ঢেলে নিন। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন। এই জেলি
ফ্রিজে রেখে প্রায় ৬ মাস পর্যন্ত ভালো থাকে।
চলুন দেখে নেয়া সহজ এবং মজাদার শিম আলু ভাজির রেসিপি।
উপকরণ
আলু (২৫০ গ্রাম)
শিম (২৫০ গ্রাম)
পেয়াজ (১ টা)
ধনে পাতা (পরিবেশনের জন্য)
কাঁচা মরিচ (২-৩ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিন। শিমও কুচি কুচি করে কেটে নিন। এবারে আলু আর শিম
কুচি একত্রে মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন।
একটা প্যানে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ হালকা বাদামী হয়ে এলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া
আর লবন দিয়ে একবার নেড়ে নিন। এবার এতে শিম আর আলু কুচি দিয়ে নাড়ুন। প্রয়োজনে সামান্য পানি দিয়ে ঢেকে
দিন। কিছুক্ষনের ভেতরেই শিম আর আলু সেদ্ধ হয়ে যাবে। এ অবস্থায় কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়ে দিন। বার
দুয়েক নেড়ে নামানোর ঠিক আগে আগে ধনে পাতা ছিটিয়ে দিন।
গরম গরম রুটি বা ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই শিম-আলু ভাজি অসাধারন লাগে খেতে।
চলুন দেখে নেয়া যাক মজাদার রেড সস পাস্তা তৈরির রেসিপি।
উপকরণ
ম্যাকারনি পাস্তা (২৫০ গ্রাম)
ক্যানড টমেটো (১ ক্যান/৪০০ গ্রাম)
লবন (স্বাদমতো)
ড্রাইড ওরিগ্যানো (১ চা চামচ)
কাঁচা মরিচ (৩-৪ টা)
পেয়াজ (১ টা)
রসুন (২-৩ কোয়া)
অলিভ ওয়েল (১ টেবিল চামচ)
ধনে পাতা কুচি (১ টেবিল চামচ)
পার্মিসান চিজ (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা বড় পাত্রে পানি নিয়ে তাতে ১ চা চামচ লবন আর ১ টেবিল চামচ অলিভ ওয়েল দিন। পানি ফুটে
গেলে এতে পাস্তা ছেড়ে দিন। পাস্তা কতক্ষন সেদ্ধ করতে হবে, তা সাধারনত পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে।
আপনি সে অনুসারে পাস্তা সেদ্ধ করে নিন। সাধারনত ১০-১২ মিনিটের ভেতরেই পাস্তা সেদ্ধ হয়ে যাওয়ার কথা।
এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিন। পেয়াজ নরম হয়ে এলে তাতে ১ ক্যান
টমেটোের পুরোটা দিয়ে দিন। এবারে টমেটোর সস শুকিয়ে ঘন হয়ে এলে তাতে লবন, ড্রাইড ওরিগ্যানো, কাঁচা মরিচ
কুচি দিয়ে দিন। ২-৩ মিনিট রান্না করুন, নামানোর আগ মুহুর্তে ধনে পাতা কুচি আর পার্মিসান চিজ কুচি দিয়ে
গরম গরম পরিবেশন করুন।
চলুন সহজেই মুচমুচে পাপঁড় ভাজা তৈরির রেসিপিটা দেখে নেয়া যাক।
উপকরণ
ময়দা (১ কাপ)
পানি (২ কাপ)
লবন (স্বাদমতো)
তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা বাটিতে ময়দা নিয়ে তাতে স্বাদমতো লবন নিয়ে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। পানি নেয়ার
মাপটা হবে যতটুকু ময়দা তার দ্বিগুন পানি দিতে হবে।
এবারে একটা বড় পাত্রে বেশি করে পানি নিয়ে পানিয়ে ফুটিয়ে নিতে হবে। এবারে পাত্রের মধ্য একটা স্ট্যান্ড বসিয়ে
দিয়ে হবে। একটা ছোট পিরিচে সামান্য তেল মেখে তাতে ময়দার মিশ্রনটি দিয়ে তা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়ে ঢেকে
দিন। কিছুক্ষনের মধ্যেই পিরিচে রাখা মিশ্রনটি জমে যাবে। এবারে সেটিকে তুলে নিয়ে বড় একটি থালায় সামান্য তেল
মেখে তাতে রেখে দিন। এবারে একে একে সম্পূর্ণ মিশ্রনটি দিয়ে এ ধরনের পাতলা পাতলা পাপঁড় তৈরি করে নিন।
এবারে এটিকে খুব ভালো করে শুকিয়ে নিন। আপনি চাইলে এটিকে রোদেও শুকিয়ে নিতে পারেন।
সবশেষে সবগুলো পাপঁড়কে ডুবো তেলে ভেজে তুলে নিন। প্রত্যেকটা পাপঁড় খুব তাড়াতাড়িই ভাজা হয়ে যাবে, সাধারনত
১৫-২০ সেকেন্ডই যথেষ্ট। এবারে গরম গরম পরিবেশন করুন।
আলু আর মটরশুটি দিয়ে মজাদার গরুর মাংসের কিমা ভুনা রান্নার রেসিপিটা চলুন ঝটপট দেখে নেয়া যাক।
উপকরণ
গরুর মাংসের কিমা (১/২ কেজি)
আলু (২ টা)
মটরশুটি (১ কাপ)
টমেটো (১ টা)
হলুদ গুড়া (১ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা গুড়া (১ চা চামচ)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
লবন (স্বাদমতো)
কাঁচামরিচ (৪-৫ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে সমস্ত মসলা
দিয়ে হবে। মসলা কষানো হয়ে এলে তাতে একটা টমেটো কুচি করে দিয়ে দিতে হবে। টমেটো যখন নরম হয়ে আসবে তখন
এতে গরুর কিমা আর কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। কিমা সাধারনত খুব তাড়াতাড়িই রান্না হয়ে যায়।
কিমা আর আলু যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এতে মটরশুটি দিয়ে দিন। ৪-৫ মিনিট রান্না করে নামানোর আগে
ভাজা জিরার গুড়া ছিটিয়ে দিন। এবারে গরম গরম পরোটার সাথে পরিবেশন করুন।
চলুন সহজেই বেগুনের চাক ভাজা তৈরির রেসিপিটা দেখে নেই।
উপকরণ
বেগুন (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই বেগুন ধুয়ে বড় বড় চাক করে কেটে নিন। এবার এতে সামান্য হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন মাখিয়ে
ডুবো তেলে ভেজে তুলে ফেলুন। গরম গরম পরিবেশন করুন।
চলুন সহজেই দেখে নেই মজাদার কাকরোল ভাজা তৈরির রেসিপি।
উপকরণ
কাকরোল (২-৩ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই কাকরোল ধুয়ে, খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিন। এবার এতে সামান্য হলুদের গুড়া, মরিচের গুড়া
আর লবন মাখিয়ে ডুবো তেলে ভেজে তুলে ফেলুন। গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক ঘরে বসেই মজাদার গ্রিল চিকেন রান্নার রেসিপি।
উপকরণ
মুরগী (১ টা/ ১ কেজি)
পেয়াজ বাটা (১ চা চামচ)
আদা-রসুন বাটা (১ চা চামচ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
ধনিয়ার গুড়া (১/২ চা চামচ)
জিরার গুড়া (১ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই মুরগী ভাল করে ধুয়ে সব মসলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিন কমপক্ষে ৪ ঘন্টা। সারা রাত ম্যারিনেট করে
ফ্রিজে রেখে দিতে পারলে আরো ভালো।
এবারে ওভেনে ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে দিন ৪০ মিনিট। ওভেনের নিচের ট্রেতে সামান্য পানি দিয়ে দিন
যাতে মুরগী গ্রিল হওয়ার সময় খুব বেশি ড্রাই না হয়ে যায়। ২০ মিনিট পর মুরগী উল্টে দিতে ভুলবেন না।
৪০ মিনিট পরে মুরগী ওভেন থেকে বের করে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক কষা গরুর মাংসের রেসিপি।
উপকরণ
গরুর মাংস (১ কেজি)
হলুদ গুড়া (১ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা গুড়া (১ চা চামচ)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
লবন (স্বাদমতো)
কাঁচামরিচ (৪-৫ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবারে পেয়াজ ছাড়া সমস্ত মসলা মেখে ১ ঘন্টার জন্য ম্যারিনেট
করে রেখে দিন।
এবার একটি পাত্রে তেল নিয়ে তা গরম করুন। এবারে এতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে
আগে থেকে মাখিয়ে রাখা মাংসের মিশ্রনটি দিয়ে দিন। মাঝারি আচে রান্না করতে থাকুন। প্রথমেই অতিরিক্ত পানি যোগ
করার দরকার নেই। মাংস থেকে পানি বের হবে, সেটাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। যদি পানি শুকিয়ে যায় এবং মাংস
ততক্ষনেও সেদ্ধ না হয়, তাহলে সামান্য পানি যোগ করতে পারেন।
মাংস সেদ্ধ হয়ে গেলে এবং পানি শুকিয়ে গেলে উপরে সামান্য ভাজা জিরার গুড়া ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক ভিন্নধর্মী মজাদার মুচমুচে লাচ্ছা সেমাইয়ের রেসিপি।
উপকরণ
লাচ্ছা সেমাই (২০০ গ্রাম)
গুড়া দুধ (১ কাপ)
ঘি (২ টেবিল চামচ)
চিনি (১ কাপ)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
কিশমিস (পরিবেশনের জন্য)
কাজু বাদাম (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই কিশমিস ভালো করে ধুয়ে ৫ মিনিট পানিতে ডুবিয়ে রাখুন। এবারে একটা পাত্রে ঘি নিয়ে তাতে কিশমিস আর
বাদাম ভেজে তুলে রাখুন।
এবারে ঐ ঘিতেই এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে লাচ্ছা সেমাই অল্প আঁচে বাদামী করে ভেজে নিন। ভাজার
মাঝ পর্যায়ে সেমাইয়ের মধ্যে চিনি দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন। এবারে ১ কাপ গুড়ো দুধ দিয়ে ভালো করে
মিশিয়ে নাড়তে থাকুন। নামানোর ১-২ মিনিট আগে বাদাম আর কিশমিস দিয়ে নেড়ে নিন। এবারে পরিবেশন করুন।
চলুন কাসুন্দি দিয়ে মজাদার আম ভর্তার রেসিপি জেনে নেয়া যাক।
উপকরণ
কাঁচা আম (৩ টা / ২৫০ গ্রাম)
কাঁচা মরিচ (৩-৪ টা)
লবন (স্বাদমতো)
কাসুন্দি (২ টেবিল চামচ)
চিনি (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই কাঁচা আম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিন। এবার এর সাথে কাঁচা মরিচ
কুচি, লবন, চিনি আর কাসুন্দি দিয়ে ভালো করে ভর্তা করে পরিবেশন করুন।
খুব সাধারন কিন্তু অসম্ভব মজাদার ঝিঙা আর চিংড়ির তরকারি তৈরির রেসিপি দেখে নিন।
উপকরণ
ঝিঙা (৫০০ গ্রাম)
কাঁচা মরিচ (৩-৪ টি)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
চিংড়ি (২০-২৫ টা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই ঝিঙা ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবারে চিংড়িতে এক টিমটি হলুদ ছড়িয়ে তেলে খুব
হালকা করে ভেজে নিন।
এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি নিন। তারপর তাতে হলুদের গুড়া আর মরিচের গুড়া এবং লবন
দিয়ে দিন। এবারে এতে ঝিঙা দিয়ে দিন। পরিমানমতো পানি দিয়ে ঢেকে দিন।
কিছুক্ষনের মধ্যেই ঝিঙা সেদ্ধ হয়ে যাবে। এবার এতে ভেজে রাখা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। ২-৩ মিনিট নেড়ে
তরকারী নামিয়ে ফেলুন। পরিবেশনের জন্য উপরে ধনে পাতা কুচি ছিটিয়ে দিতে পারেন।
চলুন দেখে নেয়া যাক জিহ্বে জল আনা কাঁচা আম ভর্তার রেসিপি।
উপকরণ
কাঁচা আম (৩ টা / ২৫০ গ্রাম)
কাঁচা মরিচ (৩-৪ টা)
লবন (স্বাদমতো)
চিনি (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই কাঁচা আম ধুয়ে খোসা ছাড়িয়ে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিন। আপনি চাইলে গ্রেটারের সবচেয়ে
বড় মাপে গ্রেট করেও নিতে পারেন। এবার এর সাথে কাঁচা মরিচ কুচি, লবন আর চিনি দিয়ে ভালো করে ভর্তা করে
পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক অসম্ভব মজার করমচা দিয়ে ডাল রান্নার রেসিপি।
উপকরণ
ডাল (১/২ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
কাঁচা আম (১ টি)
পেয়াজ (১ টি)
রসুন (১-২ কোয়া)
লবন (স্বাদমতো)
কাঁচা মরিচ (১-২ টি)
ধনে পাতা (স্বাদমতো)
তেল (২ টেবিল চামচ)
পাঁচ ফোড়ন (১/২ চা চামচ)
রন্ধনপ্রণালী
একটি পাত্রে পর্যাপ্ত পরিমান পানি সহ আগে থেকে ধুয়ে রাখা ডাল সেদ্ধ বসাতে হবে। এবারে এতে ১ চা চামচ হলুদের
গুড়া দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেলে লবন এবং আগে থেকে অর্ধেক করে কেটে, বীজ ফেলে ধুয়ে রাখা করমচা আর
কাঁচা মরিচ ছেড়ে দিতে হবে। ডাল সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
এবার একটি প্যানে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে পেয়াজ কুচি, রসুন কুচি আর পাঁচ ফোড়ন ভেজে নিতে হবে।
পেয়াজ-রসুন বাদামী হয়ে গেলে তেল সহ সেটি সেদ্ধ করে রাখা ডালে দিয়ে দিতে হবে। এবার এটিকে চুলায় আরো ১-২
মিনিট জ্বাল দিতে হবে। নামানোর ঠিক আগ মুহুর্তে ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে।
চলুন দেখে নেয়া যাক, মজাদার ভাজা নারিকেলের পুলি পিঠা তৈরির রেসিপি।
উপকরণ
নারিকেল কোরানো (২ কাপ)
চিনি (১ কাপ)
চালের গুড়া (১.৫ কাপ)
লবন (স্বাদমতো)
তেল (ভাজার জন্য)
এলাচ (৩ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই নারিকেল কোরানোর সাথে চিনি দিয়ে সাথে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে জ্বাল দিন। নারিকেল ভাজা
ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিন।
এবারে একটা পাত্রে চালের গুড়া নিয়ে তাতে ১ টেবিল চামচ তেল দিয়ে বাকিটা পানি দিয়ে ডো তৈরি করুন। এবারে ডো
পাতলা রুটির মত বেলে ছোট ছোট গোল গোল রুটির আকৃতিতে কেটে নিন। এবারে রুটির মাঝখানে নারিকেলে পুর দিয়ে
রুটির দুই প্রান্ত এক করে বন্ধ করে দিন। এবারে একটা কাটাচামচ দিয়ে কোনাগুলো চেপে চেপে সিলড করে দিন।
সবশেষে ডুবো তেলে বাদামী করে ভেজে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক মজাদার নাস্তা পটেটো পিনহুইল তৈরির রেসিপি।
উপকরণ
আলু (৩ টি)
ময়দা (১ কাপ)
ডিমের সাদা অংশ (২ টা)
সুজি (১ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
আদা বাটা (১ চা চামচ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
গোল মরিচের গুড়া (১ চা চামচ)
পাঁচ ফোড়নের গুড়া (১ চা চামচ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে ময়দা, সুজি আর স্বাদমতো লবন নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এতে ১ টেবিল চামচ তেল
আর পরিমানমতো পানি দিয়ে ডো তৈরি করতে হবে। ডো অনেকটা রুটির ডো এর মত হবে। এবারে এটা সামান্য তেল
মেখে ঢেকে রেখে দিন ১ ঘন্টার জন্য।
এবার আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভর্তা করে নিন। এবার এতে পাঁচফোড়নের গুড়া, জিরার গুড়া, গোল মরিচের গুড়া,
মরিচের গুড়া, হলুদের গুড়া আর আদা বাটা দিয়ে ভালো করে ভর্তার সাথে মিশিয়ে নিন।
এবারে ডো টা চারকোনা করে বেলে নিন। অনেকটা পরোটা যেমনটা হয় সেরকম করে। এবারে এর উপরে আলুর মিশ্রনটি
ভালোভাবে ছড়িয়ে দিন। এবারে একপ্রান্ত থেকে রোল করে বড় একটা চাকতির মত তৈরি করুন, তারপর ছুড়ি দিয়ে কেটে
কেটে পিনহুইলগুলো তৈরি করে নিন।
এবারে ডিমের সাদা অংশে পিনহুইলগুলোকে ডুবিয়ে নিয়ে ডুবো তেলে বাদামী করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
গরুর মাংস আমরা সবাই কমবেশি পছন্দ করি। চলুন দেখে নেই ডাটা দিয়ে গরুর মাংসের ঝোলের রেসিপি।
উপকরণ
গরুর মাংস (১ কেজি)
ডাটা (৩৫০ গ্রাম)
হলুদ গুড়া (১ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা গুড়া (১ চা চামচ)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
লবন (স্বাদমতো)
কাঁচামরিচ (৪-৫ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই ১ কেজি গরুর মাংস মিডিয়াম সাইজের টুকরা করে কেটে ধুয়ে নিন। এবারে ডাটার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে
কেটে একটা বাটিতে তুলে রাখুন। এবারে একটা পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ কুচি একটু নরম
হয়ে এলে তাতে কাঁচা মরিচ ছাড়া একে একে সবগুলো মসলা দিয়ে দিন। মসলা যাতে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন,
প্রয়োজনে সামান্য পানি দিন। মসলা কসানো হয়ে গেলে তাতে গরুর মাংস দিয়ে দিন, এবং ভালো করে কসাতে থাকুন।
গরুর মাংস রান্না হতে সাধারনত একটু বেশি সময় লাগে, তাই ভালো করে কসাতে থাকুন।
মাংস প্রায় সিদ্ধ হয়ে গেলে, তাতে পরিমানমতো পানি দিন। আপনি যে পরিমান ঝোল খেতে পছন্দ করেন, সে পরিমান
পানি দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে তাতে ডাটার টুকরাগুলো দিয়ে দিন। খুব অল্প সময়ের মধ্যেই ডাটা সেদ্ধ হয়ে যাবে।
এবারে উপরে কাঁচা মরিচ আর ভাজা জিরার গুড়া ছড়িয়ে দিন।
চলুন দেখে নেয়া যাক, মজাদার চিংড়ি মাছের দোপেয়াজা রান্নার রেসিপি।
উপকরণ
চিংড়ি মাছ (৫০০ গ্রাম)
পেয়াজ কুচি (২ কাপ)
হলুদের গুড়া (২ চা চামচ)
মরিচের গুড়া (২ চা চামচ)
ধনিয়ার গুড়া (১ চা চামচ)
জিরার গুড়া (১ চা চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
কাঁচা মরিচ (৫-৬ টি)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সামান্য হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন।
এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে কাঁচা মরিচ বাদে বাকি সব
মসলা দিয়ে ভালো করে কষাতে থাকুন। প্রয়োজনে সামান্য পানি দিন। এবারে এতে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিন।
৫-৭ মিনিট রান্না করুন, নামানোর আগে আগে ফালি করে কাটা কাঁচা মরিচ দিয়ে দিন।
চলুন দেখে নেই করল্লা, আলু দিয়ে টেংরা মাছের ঝোলের রেসিপি।
উপকরণ
টেংরা মাছ (২৫০ গ্রাম)
করল্লা (১৫০ গ্রাম)
আলু (২ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই টেংরা মাছ ধুয়ে হালকা নুন-হলুদ মেখে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখুন।
এবার একটা পাত্রে তেল নিয়ে পেয়াজ কুচি দিয়ে দিন। কিছুক্ষন পরে হলুদের গুড়া, মরিচের গুড়া আর স্বাদমতো লবন
দিয়ে দিন। এবারে এতে আলু আর করল্লা কেটে দিয়ে দিন। কিছুক্ষন নেড়ে পানি দিয়ে দিন। আলু সেদ্ধ হয়ে গেলে এতে
ভেজে রাখা টেংরা মাছ দিয়ে দিন। আরো ৫-৭ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।
চলুন দেখে নেয়া যাক স্বাস্থ্যকর ডাটা শাক ভাজির রেসিপি।
উপকরণ
ডাটা শাক (৫০০ গ্রাম)
পেয়াজ (১ টা)
রসুন (৩-৪ কোয়া)
শুকনা মরিচ (৩-৪ টা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই ডাটা শাক ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন। তারপর সেটা সেদ্ধ করে ভালো করে পানি ঝড়িয়ে নিন।
একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ টুকরো টুকরো করে কেটে দিয়ে দিন। এবার
পেয়াজ নরম হয়ে এলে তাতে শাক ও স্বাদমতো লবন দিয়ে বাগাড় দিন। নামিয়ে নিয়ে পরিবেশন করুন।
চলুন মজাদার নাস্তা চিকেন র‍্যাপ তৈরির রেসিপিটা জেনে নেয়া যাক।
উপকরণ
হাড় ছাড়া মুরগী (২০০ গ্রাম)
মরিচের গুড়া (১ চা চামচ)
গোল মরিচের গুড়া (১/২ চা চামচ)
আদা-রসুন বাটা (১ চা চামচ)
টমেটোর সস (১ চা চামচ)
সয়া সস (১ চা চামচ)
ময়দা (১ কাপ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই মুরগী ধুয়ে ছোট ছোট টুকরা করে মরিচের গুড়া, লবন, গোল মরিচের গুড়া, আদা-রসুন বাটা, টমেটোর সস
আর সয়া সসে মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন।
এর মধ্যে ময়দা আর লবন দিয়ে ডো তৈরি করে দিন। ডো বেলে ১.৫ ইঞ্চি লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিন। এই স্ট্রিপ দিয়ে
মুরগীর টুকরা র‍্যাপ করে টুথপিক দিয়ে আটকে দিন। তারপর ডুবো তেলে ভালো করে ভেজে নিন। গরম গরম পরিবেশন
করুন।
চলুন দেখে নেয়া যাক মজাদার নাস্তা পটেটো ওয়েজেস তৈরির রেসিপি।
উপকরণ
আলু (৪ টি)
ময়দা (১/২ কাপ)
চালের গুড়া (১/৪ কাপ)
কর্ন ফ্লাওয়ার (১/৪ কাপ)
লবন (স্বাদমতো)
শুকনা মরিচ (২ টা)
ধনে পাতা কুচি (১ টেবিল চামচ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
রসুনের গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই আলু ভালো করে ধুয়ে খোসা সহই বড় বড় টুকরা করে কেটে নিতে হবে। লক্ষ্য রাখুন যাতে আলুগুলো কাটার
সময় তিন কোনা আকৃতির হয়। এবারে একটা বড় পাত্রে পর্যাপ্ত পানি নিয়ে তাতে ১ টেবিল চামচ লবন দিয়ে সেদ্ধ বসিয়ে
দিন। আলু প্রায় ৭০-৮০ ভাগ সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিন।
এবারে একটা পাত্রে চালের গুড়া, কর্ণ ফ্লাওয়ার আর ময়দা নিয়ে তাতে স্বাদমতো লবন দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
এবারে এতে শুকনা মরিচের ফ্লেইক, হলুদের গুড়া, মরিচের গুড়া, রসুনের গুড়া, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে
নিন। এবারে এতে পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখবেন যাতে এই ব্যাটারটা মোটামুটি পাতলা হয়। আলু এতে
ডোবানে যাতে শুধুমাত্র একটা পাতলা পড়ত পরে।
এবারে ডুবোতেলে আধাসেদ্ধ আলুগুলোকে ব্যাটারে ডুবিয়ে বাদামী করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
বিদেশ বিভূইয়ে এলে যেন শুটকির ভর্তা খাওয়ার জন্য মনটা আনচান করে। চলুন সহজেই চ্যাপা শুটকির ভর্তা বানানোর
পদ্ধতিটা জেনে নেই।
উপকরণ
চ্যাপা শুটকি (৩-৪ টা)
পেয়াজ (৩-৪ টা)
শুকনা মরিচ (৭-৮ টা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই শুটকি ভালো করে ধুয়ে লবন মাখিয়ে একটা প্যানে খুবই সামান্য পানি সহ সেদ্ধ বসিয়ে দিন। পানি শুকিয়ে এলে
ততক্ষনে শুটকি সেদ্ধ হয়ে যাওয়ার কথা। এবার এটা নামিয়ে শুকনা মরিচ সহ পাটায় বেটে নিন। এবার ৩-৪ টা পেয়াজ
খোসা ছাড়িয়ে ভালো করে থেতলে নিন। এবারে শুটকি বাটার সাথে ভালো করে মিশিয়ে পরিবেশন করুন।
তীব্র গরমে এক গ্লাস লেবুর শরবত এনে দিতে পারে প্রশান্তি। চলুন লেবুর শরবতের রেসিপিটা দেখে নেয়া যাক।
উপকরণ
কাগজী লেবু (২ টা)
চিনি (স্বাদমতো)
বরফ কুচি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে ২ টা কাগজী লেবুর রস চিপে নিন। এবারে ৫০০ মিলি পানিতে স্বাদমতো চিনি গুলিয়ে নিন। লেবুর
রস যুক্ত করে ভালো করে নাড়ুন। এবারে বরফকুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
চলুন জেনে নেয়া যাক ভিন্নধর্মী কাঁচা মরিচের চপ তৈরির রেসিপি।
উপকরণ
কাঁচা মরিচ (১০-১২ টা)
লেবুর রস (১/২ কাপ)
সয়া সস (১/২ কাপ)
বেসন (১ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
তেল (ভাজার জন্য)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই কাঁচামরিচ ধুয়ে একটা টুথপিকের সাহায্যে ভালো করে কেচে নিন। খেয়াল রাখবেন যাতে কাঁচা মরিচের বোটা
আলাদা হয়ে না যায়, এতে করে কাঁচামরিচের চপ দেখতে ভালো হবে না। এবার একে সয়া সস আর লেবুর রসের
মিশ্রনে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন।
বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে ১ চামচ হলুদের গুড়া আর ১ চা চামচ লবন দিন। এবারে মোটামুটি পানি দিয়ে
প্যানকেকের ব্যাটারের মত মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা না থাকে। এবারে মাঝারি আচে
ডুবো তেলে কাঁচা মরিচ গুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
চলুন জেনে নেয়া যাক সহজ টমেটোর চপ তৈরির রেসিপি।
উপকরণ
টমেটো (২ টা)
বেসন (১ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
তেল (ভাজার জন্য)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই টমেটো ধুয়ে গোল গোল করে পাতলা করে কেটে নিন।
বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে ১ চামচ হলুদের গুড়া আর ১ চা চামচ লবন দিন। এবারে মোটামুটি পানি দিয়ে
প্যানকেকের ব্যাটারের মত মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা না থাকে। এবারে মাঝারি আচে
ডুবো তেলে টমেটোর চাক গুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক সাদা করল্লা ভাজি রান্নার রেসিপি।
উপকরণ
করল্লা (২৫০ গ্রাম)
পেয়াজ (১ টা)
লবন (স্বাদমতো)
তেল (১ টেবিল চামচ)
কাঁচা মরিচ (২-৩ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই করল্লা ধুয়ে পাতলা পাতলা চাক করে কেটে নিন। এবারে একটা পাত্রে তেল গরম দিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে
দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে করল্লা দিয়ে দিন। এবারে স্বাদমতো লবন দিন। ভাজি প্রায় হয়ে এলে তাতে
২-৩ টা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। এবারে গরম গরম পরিবেশন করুন।
সকালের নাস্তার অন্যতম উপকরণ সুজির হালুয়া তৈরির রেসিপিটা চলুন দেখে নেয়া যাক।
উপকরণ
সুজি (১ কাপ)
চিনি (১/২ কাপ)
বাদাম কুচি (১ টেবিল চামচ)
দুধ (১/২ লিটার)
কিশমিস (পরিবেশনের জন্য)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা প্যানে সুজি নিয়ে মাঝারি আচে এলাচ আর দারুচিনি সহ হালকা করে টেলে নিন। এটা আলাদা পাত্রে
তুলে রাখুন।
একটা পাত্রে দুধ নিয়ে তাতে চিনি দিয়ে জ্বাল দিন। একটা বলক উঠে গেলে তাতে আগে থেকে ভেচে রাখা সুজি দিয়ে
দিন। এবারে এতে কিসমিস দিয়ে দিন। দুধ শুকিয়ে এলে নামিয়ে নিন। উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।
ইফতার বলেন আর স্কুলের গেটের মামার দোকানই বলেন, ঘুগনির নাম শুনলেই জিহ্বে জল চলে আসে। চলুন দেখে
নেয়া যাক সহজ ঘুগনি তৈরির রেসিপি।
উপকরণ
ডাবলি (১ কাপ)
খাবার সোডা (১/২ চা চামচ)
পেয়াজ কুচি (১ টা)
শুকনো মরিচের ফ্লেক (১ চা চামচ)
চটপটির মসলা (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
শসা কুচি (পরিবেশনের জন্য)
ধনে পাতা কুচি (পরিবেশনের জন্য)
পেয়াজ কলি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
ডাবলি ধুয়ে এক চামচ খাবার সোডা সহ সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ফেলে দিয়ে একবার ধুয়ে
পর্যাপ্ত পানি নিয়ে তা সেদ্ধ বসিয়ে দিন। সেদ্ধ প্রায় হয়ে এলে দেখবেন অনেক ডাবলির খোসাই আলগা হয়ে পানিতে
ভেসে উঠবে। সেগুলো একটা চামচ দিয়ে ছেকে ফেলে দিন। এবার পানিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
এবারে একটা বাটিতে ডাবলি সেদ্ধ নিয়ে তাতে লবন, চটপটির মসলা আর পেয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিন।
এবারে শসা কুচি, পেয়াজ কলি কুচি, ধনে পাতা কুচি আর শুকনো মরিচের ফ্লেক দিয়ে পরিবেশন করুন।
চলুন খুবই সহজ কিন্তু অসম্ভব মজাদার মসুর ডাল ভর্তার রেসিপিটা দেখে নেয়া যাক।
উপকরণ
মসুর ডাল (১ কাপ)
পেয়াজ (১ টা)
কাঁচা মরিচ (৩-৪ টা)
রসুন (২ কোয়া)
হলুদের গুড়া (১ চা চামচ)
সরিষার তেল (১ চা চামচ)
ধনে পাতা কুচি (১ টেবিল চামচ)
শুকনা মরিচ (১ টা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই ডাল ধুয়ে ১ টা কাঁচা মরিচ, ১ চা চামচ হলুদের গুড়া আর ২ কোয়া রসুন সহ ভালো করে সেদ্ধ করে চটকে
নিন। এবারে একটা পাত্রে কাঁচা মরিচ কুচি, ধনে পাতা কুচি, লবন, পেয়াজ আর সরিষার তেল নিয়ে ভালো করে চটকে
নিয়ে তাতে ডাল ভর্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার উপকরে একটা শুকনা মরিচ ভেজে হাতে ভেঙ্গে গুড়া করে
উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক খুব সহজেই সামান্য উপকরণে মজাদার চিড়া দিয়ে ডেজার্ট রান্নার রেসিপি।
উপকরণ
চিড়া (১৫০ গ্রাম)
দুধ (১/২ লিটার)
চিনি (২ টেবিল চামচ)
আপেল (১ টা)
কলা (১ টা)
খেজুর (৪-৫ টা)
শুকনো এপ্রিকট (৩-৪ টা)
কিসমিস (পরিবেশনের জন্য)
কাজু বাদাম (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই চিড়া পানিতে ৩০ মিনিট ভিজিয়ে পানি ঝড়িয়ে রাখুন। এবার একটা পাত্রে দুধ নিয়ে সামান্য চিনি দিয়ে জ্বাল
দিয়ে ঠান্ডা করে রাখুন। এবার কলা আর আপেল স্লাইস করে কেটে নিন। এবারে ঠান্ডা দুধ ভিজিয়ে রাখা চিড়ার মধ্যে
দিয়ে দিন। উপরে স্লাইস করে রাখা কলা আর আপেল দিন। এবারে উপরে খেজুরের স্লাইস, কিসমিস, কাজু বাদাম কুচি
আর শুকনো এপ্রিকট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
চলুন সহজেই ম্যাগী স্যুপ মিক্স দিয়ে তৈরি করে ফেলি একদম রেস্টুরেন্টের স্বাদের জিঞ্জার লেমন ভেজিটেবল থাই স্যুপ।
উপকরণ
ম্যাগী স্যুপ মিক্স (১ প্যাকেট)
বাটার (১০০ গ্রাম)
মাশরুম (১ কাপ)
চিংড়ি (১৫০ গ্রাম)
আদা কুচি (১ টেবিল চামচ)
লেবু (১ টা)
পেয়াজ (১ টা)
কাঁচা মরিচ (২ টি)
লেবু পাতা (২ টা)
টমেটো (১ টা)
গাজর (১ টা)
বরবটি (১/২ কাপ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই ৫০০ মিলি পানিতে ১ প্যাকেট ম্যাগী স্যুপ মিক্স ভাল করে মিশিয়ে ১০ মিনিট রেখে দিন।
এবারে একটি পাত্রে বাটার গলিয়ে তাতে মাথা ছাড়া চিংড়ি মাছ দিয়ে দিন। চিংড়ি লালচে হয়ে এলে তাতে একটা পেয়াজ
চার টুকরা করে ফালি করে দিয়ে দিন। এবারে এতে গাজর, মাশরুম, আদা কুটি আর বরবটি দিয়ে মিনিট তিনেক
ভাজতে থাকুন। এরপর এতে পানিতে গুলে রাখা স্যুপ মিক্সটা দিয়ে দিন। স্বাদমতো লবন যোগ করুন।
একটা বলক চলে এলে তাতে টমেটো আর কাঁচা মরিচ কুটি দিয়ে দিন। ৫-৭ মিনিট রান্না করুন। সবশেষে একটা লেবুর
খোসার জেস্ট, লেবুর রস আর ২ টা লেবু পাতা দিয়ে ২ মিনিট পরে নামিয়ে ফেলুন। এবারে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক খুব সহজেই ঝটপট মজাদার আলুর চিপস তৈরির রেসিপি।
উপকরণ
আলু (২ টা)
চাট মসলা (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই আলু গোল গোল করে পাতলা পাতলা করে কেটে পানিতে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এতে করে আলুতে থাকা
অতিরিক্ত স্টার্চ চলে যাবে, এবং আলু ভাজলে মচমচে হবে। এবার আলু তুলে নিয়ে ভালো করে পানি ঝড়িয়ে নিন।
এবার একটা পাত্রে তেল নিয়ে আলুগুলো বাদামী করে ভেজে তুলে ফেলুন। আলু গরম থাকতে থাকতেই এতে লবন আর
চাট মসলা ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।
চাপিলা মাছ ভুনা রান্নার রেসিপিটা চলুন চট করে দেখে নেয়া যাক।
উপকরণ
চাপিলা মাছ (৫০০ গ্রাম)
পেয়াজ কুচি (১ কাপ)
হলুদের গুড়া (২ চা চামচ)
মরিচের গুড়া (২ চা চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
কাঁচা মরিচ (৫-৬ টি)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই চাপিলা মাছের আইশ ছাড়িয়ে হালকা লবন আর হলুদ মেখে হালকা করে ভেজে নিন।
এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে কাঁচা মরিচ বাদে বাকি সব
মসলা দিয়ে ভালো করে কষাতে থাকুন। প্রয়োজনে সামান্য পানি দিন। এবারে এতে ভেজে রাখা চাপিলা মাছ দিয়ে দিন।
৫-৭ মিনিট রান্না করুন, নামানোর আগে আগে ফালি করে কাটা কাঁচা মরিচ দিয়ে দিন।
চলুন খুব সহজেই ঢেঁড়স ভাজি রান্নার রেসিপিটা দেখে নেয়া যাক।
উপকরণ
ঢেঁড়স (২৫০ গ্রাম)
পেয়াজ (১ টা)
কাঁচা মরিচ (২-৩ টা)
লবন (স্বাদমতো)
তেল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই ঢেঁড়স ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন।
পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে স্বাদমতো লবন দিন। এবারে এতে কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিন। অনবরত নাড়তে
থাকুন। ঢেঁড়স খুব সহজেই রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগবে না। তবে ভুলেও এটাকে ঢাকতে যাবেন না, তাহলে
ঢেঁড়সের রং নষ্ট হয়ে যাবে। এবারে নামানোর ১-২ মিনিট আগে কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়ে দিন।
চলুন দেখে নেয়া যাক সহজেই ডিম ভর্তা তৈরির রেসিপি।
উপকরণ
ডিম (৩ টা)
পেয়াজ (১ টা)
শুকনা মরিচ (২-৩ টা)
লবন (স্বাদমতো)
সরিষার তেল (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন। গ্রেটার না থাকলে ছুরি দিয়ে কেটে বা হাতে কচলেও
নিতে পারেন। এবারে একটা পাত্রে পেয়াজ কুচি, শুকনা মরিচ ভাজা, লবন আর সরিষার তেল দিয়ে ভালো করে কচলে
নিন। এতে ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেই লেবু দিয়ে রুই মাছ রান্নার রেসিপি।
উপকরণ
রুই মাছ (২৫০ গ্রাম)
লেবু (১ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
আদা বাটা (১/২ চা চামচ)
রসুন বাটা (১/২ চা চামচ)
কাঁচা মরিচ (৫-৬ টি)
লেবু পাতা (২-৩ টি)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই রুই মাছ অল্প পানিতে সামান্য হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিন। এবারে কাটা বেছে একটা পাত্রে তুলে রাখুন।
এবারে একটা প্যানে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে গেলে তাতে হলুদ, মরিচ, আদা
বাটা, রসুন বাটা দিয়ে দিন। মসলা কষানো হয়ে গেলে তাতে আগে থেকে কাটা ছাড়া সেদ্ধ মাছ দিয়ে রান্না করুন ৫-৭
মিনিট। নামানোর ২ মিনিট আগে ১ টেবিল চামচ লেবুর রস, কিছুটা লেবন জেস্ট আর ২ টা লেবু পাতা দিয়ে দিন।
গরম গরম পরিবেশন করুন।
বেগুনী ইফতারের অপরিহার্য অঙ্গ। চলুন সহজেই বেগুনী তৈরির রেসিপি জেনে নেই।
উপকরণ
লম্বা বেগুন (১ টা)
বেসন (১ কাপ)
পেয়াজ কুচি (১ চা চামচ)
কাঁচা মরিচ (২ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
তেল (ভাজার জন্য)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই বেগুন ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিন।
বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে ১ চামচ হলুদের গুড়া আর ১ চা চামচ লবন দিন। এবারে মোটামুটি পানি দিয়ে
প্যানকেকের ব্যাটারের মত মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা না থাকে। এবারে মাঝারি আচে
ডুবো তেলে বেগুনগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক ডিম চপ তৈরির রেসিপি।
উপকরণ
ডিম (৪ টা)
আলু (বড় সাইজের ২-৩ টা)
বেসন (১ কাপ)
পেয়াজ কুচি (১ চা চামচ)
কাঁচা মরিচ (২ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
তেল (ভাজার জন্য)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই আলু সেদ্ধ করে নিন। এবারে সেটাকে লবন, কাঁচা মরিচ আর পেয়াজ কুচি দিয়ে ভর্তা করুন। এবারে ডিম সেদ্ধ
করে খোসা ছাড়িয়ে নিন। এবার সেদ্ধ ডিমের চারদিকে পাতলা করে আলু ভর্তার পরত দিয়ে দিন, খেয়াল রাখুন যাতে
কোন অংশ বাদ না পড়ে যায়।
বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে ১ চামচ হলুদের গুড়া আর ১ চা চামচ লবন দিন। এবারে মোটামুটি পানি দিয়ে
প্যানকেকের ব্যাটারের মত মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা না থাকে। এবারে মাঝারি আচে
ডুবো তেলে চপগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
করল্লা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। চলুন আজ দেখে নেই ভিন্নধর্মী মুচমুচে করল্লা ভাজার রেসিপি।
উপকরণ
করল্লা (২৫০ গ্রাম)
চালের গুড়া (১ টেবিল চামচ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই করল্লা ধুয়ে একটু মোটা মোটা করে চাক হিসেবে কেটে নিন। এবারে এতে হলুদের গুড়া, মরিচের গুড়া, চালের
গুড়া আর লবন ভালো করে মেখে নিন। এবারে ডুবো ডুবো মুচমুচে করে ভেজে নিন।
গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক অসম্ভব মজাদার ডিমের সেমাই রান্নার রেসিপি।
উপকরণ
ডিম (২ টা)
দুধ (১/২ লিটার)
চিনি (১ কাপ)
কিশমিস (পরিবেশনের জন্য)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
বাদাম কুচি (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা বাটিতে ডিম ভেঙ্গে ভালো করে ফেটিয়ে নিয়ে আলাদা করে রাখুন।
এবারে একটা পাত্রে দুধ নিয়ে তাতে চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা নিয়ে ভালো করে জ্বাল দিন। একটা বলক উঠে
গেলে চুলার আচ কমিয়ে দিন। এবারে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম আস্তে আস্তে দুধে মেশাতে থাকুন আর একটা
হুইস্ক দিয়ে অনবরত নাড়তে থাকুন। সবশেষে বাদাম কুচি আর কিসমিস দিয়ে পরিবেশন করুন।
দই বড়া নামটা শুনলেই জিহ্বে জল চলে আসে। চলুন কিভাবে খুব সহজেই সুজি দিয়ে মজাদার দই বড়া তৈরি করতে
পারবেন সেটা জেনে নেয়া যাক।
উপকরণ
টক দই (৭৫০ গ্রাম)
সুজি (১ কাপ)
মরিচের গুড়া (১ চা চামচ)
চাট মসলা (১ চা চামচ)
ভাজা জিরার গুড়া (১/২ চা চামচ)
কাঁচা মরিচ (২-৩ টা)
আদা বাটা (১/২ চা চামচ)
রসুন বাটা (১/২ চা চামচ)
তেঁতুলের সস (পরিবেশনের জন্য)
ধনেপাতা-কাঁচামরিচ বাটা (পরিবেশনের জন্য)
লবন (স্বাদমতো)
ধনে পাতা কুচি (১ টেবিল চামচ)
পুদিনা পাতা কুচি (১ চা চামচ)
বিট লবন (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই দই বড়ার ড্রেসিংটা তৈরি করার জন্য একটা পাত্রে ৫০০ গ্রাম টক দই, মরিচের গুড়া, ভাজা জিরার গুড়া, চাট
মসলা, বিট লবন একত্রে ভালো করে মেখে ঢেকে রেখে দিন।
এবারে বড়া তৈরির জন্য প্রথমেই একটি পাত্রে সুজি, ২৫০ গ্রাম টক দই আর ১ কাপ পানি দিয়ে মাখিয়ে ঢেকে রেখে
দিন ৩০ মিনিটের জন্য। এরপর এতে আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, পুদিনা পাতা কুচি একত্রে ভালোভাবে
মিশিয়ে নিন। এবারে ডুবো তেলে দই বড়া বা পাকোড়ার আকৃতিতে হালকা বাদামী করে ভেজে নিন। ঠান্ডা হওয়া পর্যন্ত
অপেক্ষা করুন।
এবারে একটা পাত্রে আধা লিটার পানি নিয়ে তাতে ১ চা চামচ লবন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবারে এতে ভাজা
বড়াগুলোকে ১০ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন।
১০ মিনিট পরে যে পাত্রে দই বড়া পরিবেশন করবেন, সেটাতে বড়াগুলো আলতো করে পানিয়ে ঝড়িয়ে তুলে রাখুন।
এবার উপরে আগে থেকে তৈরি করে রাখা দইয়ের ড্রেসিংটা দিয়ে দিন। এরপর উপরে তেঁতুলের সস আর কাঁচামরিচ-ধনেপাতা
বাটা দিয়ে পরিবেশন করুন। চাইলে উপরে একটু স্মোকড প্যাপরিকা বা ধনেপাতাও ছিটিয়ে দিতে পারেন।
গরমে বেলের শরবত এনে দিতে পারে প্রশান্তি। এছাড়া এটা আপনার পেটের জন্যও অনেক ভালো। চলুন খুবই সহজে
বেলের শরবত তৈরির উপায় জেনে নেই।
উপকরণ
বেল (১ টা)
লেবু (১ টা)
পানি (৫০০ মিলি)
চিনি (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই পাকা বেল ভেঙ্গে ২৫০ মিলি পানিতে বেল গুলিয়ে নিন। বেলের বীজ ও আশ এ সময় ফেলে দিন। এবারে
এটাকে ছেকে ১ টা লেবুর রস দিয়ে দিন। স্বাদমতো চিনি যোগ করে নাড়তে থাকুন। এবারে বরফকুচি সহ ঠান্ডা ঠান্ডা
পরিবেশন করুন।
আজকে আপনাদের দেখাবো একটু ব্যতিক্রম কিন্তু খুবই সহজ সুজির বড়া তৈরির রেসিপি। চলুন শুরু করা যাক।
উপকরণ
সুজি (১ কাপ)
ডিম (১ টা)
পেয়াজ (১ টা)
কাঁচা মরিচ (২-৩ টা)
ধনে পাতা কুচি (১ টেবিল চামচ)
পুদিনা পাতা কুচি (১ টেবিল চামচ)
টমেটো কুচি (১ টা)
লবন (স্বাদমতে)
তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে সুজি নিয়ে তাতে একটা ডিম আর সামান্য পানি দিয়ে মেখে রেখে দিন ১৫ মিনিটের জন্য। এরমধ্যে
সুজি ফুলে নরম হয়ে যাবে। এবার এতে বাকি সব উপকরন মিশিয়ে ভালো করে করে মেখে নিন। সবশেষে মাঝারি আঁচে
ডুব তেলে ছোট ছোট বড়ার আকৃতিতে বাদামী করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া খুব সহজেই চালকুমড়া ভাজি রান্নার রেসিপি।
উপকরণ
চালকুমড়া (১ টা)
কাঁচা মরিচ (২-৩ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই চালকুমড়া ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আপনি চাইলে কেটে কুচি কুচি করেও নিতে পারেন। এবারে
একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। এরপর এতে হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন দিন।
ভালোভাবে নেড়ে এতে চালকুমড়া দিয়ে দিন। এবারে নাড়তে থাকুন। কিছুক্ষন পরে ঢেকে দিন।
এতে কোন অতিরিক্ত পানি যোগ করার প্রয়োজন নেই, কারন চালকুমড়া থেকেই অনেক পানি বের হবে, সেই পানিতেই
এটা সেদ্ধ হয়ে যাবে। এবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পানি প্রায় শুকিয়ে এলে এতে কয়েকটা কাঁচামরিচ
মাঝখানে ফালি করে দিয়ে দিন। ২-৩ মিনিট পর নামিয়ে ফেলুন।
চলুন খুব সহজেই ঢেঁড়স ভর্তার রেসিপিটা দেখে নেয়া যাক।
উপকরণ
ঢেঁড়স (২৫০ গ্রাম)
পেয়াজ (১ টা)
শুকনা মরিচ (৪-৫ টা)
লবন (স্বাদমতো)
সরিষার তেল (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই ঢেঁড়স ধুয়ে মাঝারি সাইজের টুকরা করে কেটে নিন। এবারে ঢেঁড়স সেদ্ধ করে পানি ঝড়িয়ে নিন। সবশেষে ভালো
করে চটকে একটা পাত্রে তুলে রাখুন।
একটা কড়াইয়ে তেল নিয়ে শুকনা মরিচগুলো মচমচে করে ভেজে নিন। এবারে পেয়াজ কুচি, সরিষার তেল আর শুকনা
মরিচ ভাজা লবন দিয়ে ভালো করে চটকে নিন। এবারে আগে থেকে ভর্তা করে রাখা ঢেঁড়স নিয়ে আবারো ভালো করে
মাখিয়ে নিন।
রুহ আফজা অত্যন্ত স্বাস্থ্যকর একটা পানীয়। চলুন রুহ আফজার শরবত বানানোর পদ্ধতিটি জেনে নেই।
উপকরণ
রুহ আফজা (২ টেবিল চামচ)
চিনি (স্বাদমতো)
লেবুর রস (১ চা চামচ)
বরফ কুচি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
একটা পাত্রে ৫০০ মিলি পানি নিয়ে তাতে ২ টেবিল চামচ রুহ আফজা, ১ চা চামচ লেবুর রস, স্বাদমতো চিনি দিয়ে
ভালো করে গুলিয়ে নিন। এবারে বরফকুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী আর জনপ্রিয় নাস্তার রেসিপি হচ্ছে সাকশুকা। চলুন সহজেই কিভাবে এটা তৈরি করা যায় সেটা
শিখে নেই।
উপকরণ
ডিম (৩ টা)
অলিভ ওয়েল (২ টেবিল চামচ)
পেয়াজ (১ টা)
টমেটো কুচি (৩ টা)
লাল ক্যাপসিকাম কুচি (১/৩ কাপ)
সবুজ ক্যাপসিকাম কুচি (১/৩ কাপ)
হলুদ ক্যাপসিকাম কুচি (১/৩ কাপ)
মাশরুম কুচি (১/২ কাপ)
কাঁচা মরিচ (২-৩ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
জিরার গুড়া (১ চা চামচ)
ধনিয়ার গুড়া (১/২ চা চামচ)
লবন (স্বাদমতো)
গোল মরিচের গুড়া (১/২ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা পাত্রে অলিভ ওয়েল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ একটু নরম হয়ে এলে তাতে হলুদের গুড়া,
মরিচের গুড়া, লবন, জিরার গুড়া আর ধনিয়ার গুড়া দিয়ে দিন। এবারে এতে টমেটো কুচি, মাশরুফ কুচি আর ক্যাপসিকাম
কুচি দিয়ে দিন। এগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকুন।
এবারে পাত্রের উপরে ৩ টা ডিম ভেঙ্গে দিয়ে দিন। ডিম দেয়ার পরে আর নারানোর দরকার নেই। এবারে এটাকে অল্প আচে
ঢেকে দিয়ে রান্না করতে থাকুন। ডিম রান্না হয়ে গেলে ডিমের উপর গোলমরিচের গুড়া ছিটিয়ে দিন এবং গরম গরম পরিবেশন
করুন।
এই রেসিপি আমি পেয়েছি আমার ক্রোয়েট কলিগ Jan এর কাছ থেকে। ইউরোপের বলকান অঞ্চলে এই রেসিপিটি খুবই
জনপ্রিয়। চলুন দেখে নেয়া যাক রেসিপিটা। এটা আমলে স্কিনছাড়া সসেজ, এটা চেভাপি (ćevapi) নামেও পরিচিত।
উপকরণ
গরুর মাংসের কিমা (৫০০ গ্রাম)
পেয়াজ কুচি (১ টা)
রসুন কুচি (১ চা চামচ)
গোল মরিচের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
বেকিং সোডা (১/২ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই সমস্ত উপকরন একটা পাত্রে নিয়ে খুব ভালো করে মেখে নিন। এবারে মিশ্রন থেকে কিছুটা অংশ নিয়ে লম্বা লম্বা
সসেজের আকৃতিতে কাবাব তৈরি করুন।
এবারে একটি পাত্রে তেল নিয়ে এই কাবাব মাঝারি আচে ভেজে নিন। আপনি চাইলে এটাকে গ্রিলও করতে পারেন। গরম
গরম পরিবেশন করুন।
এটা আমার মায়ের রেসিপি। আমার সবচেয়ে পছন্দের গরুর মাংসের ডিস। গরম গরম পরটার সাথে খেলে বেহেস্তি খানা
বলে মনে হয়। চলুন রেসিপিটা দেখে নেয়া যাক।
উপকরণ
গরুর মাংস (১ কেজি)
জিরা গুড়া (১ চা চামচ)
আস্ত শুকনা মরিচ (৮-১০ টা)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
লবন (স্বাদমতো)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই গরুর মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবারে একটা মিট পাউন্ডার দিয়ে মাংস সামান্য থেতলে নিন।
আপনার কাছে মিট পাউন্ডার না থাকলে পুতা বা যে কোন ভারী বস্তু দিয়ে থেতলে নিতে পারেন। এবারে মাংসের সাথে
পেয়াজ সহ সমস্ত মসলা মেখে ১ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখুন।
এবার একটি পাত্রে তেল নিয়ে তা গরম করুন। তেল গরম হয়ে গেলে আগে থেকে মাখিয়ে রাখা মাংসের মিশ্রনটি দিয়ে
দিন। মাঝারি আচে রান্না করতে থাকুন। প্রথমেই অতিরিক্ত পানি যোগ করার দরকার নেই। মাংস থেকে পানি বের হবে,
সেটাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। যদি পানি শুকিয়ে যায় এবং মাংস ততক্ষনেও সেদ্ধ না হয়, তাহলে সামান্য পানি যোগ
করতে পারেন।
মাংস সেদ্ধ হয়ে গেলে এবং পানি শুকিয়ে গেলে উপরে সামান্য ভাজা জিরার গুড়া ছিটিয়ে দিন, এবং গরম গরম
পরোটার সাথে পরিবেশন করুন।
বাঁধাকপি খুবই স্বাস্থ্যকর একটা সবজি। চলুন কিভাবে খুব সহজেই বাঁধাকপি ভাজি রান্না করা যায় সেটা দেখে নেই।
উপকরণ
বাঁধাকপি কুচি (২ কাপ)
পেয়াজ (১ টা)
ধনে পাতা (পরিবেশনের জন্য)
কাঁচা মরিচ (২-৩ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই বাধাকপির বাইরের পরতটা ফেলে ধুয়ে কুচি কুচি করে কেটে পানি ঝড়িয়ে নিন। একটা প্যানে তেল নিয়ে তাতে
পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ হালকা বাদামী হয়ে এলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন দিয়ে একবার
নেড়ে নিন। এবার এতে বাঁধাকপি কুচি দিয়ে দিন। বাধাকপি খুব তাড়াতাড়িই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে এলে কয়েকটা
কাঁচামরিচ মাঝখানে চীড়ে দিয়ে দিন। নামানোর আগে ধনেপাতা ছিটিয়ে দিন।
শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল খুব মজার তরকারী। চলুন খুব সহজেই শিখে নেয়া যাক রেসিপিটা।
উপকরণ
রুই মাছ (৬ টুকরা)
টমেটো (৩ টা)
শিম (১০-১৫ টা)
আলু (২ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচেের গুড়া (১/২ চা চামচ)
কাঁচা মরিচ (২-৩ টা)
লবন (স্বাদমতো)
ধনে পাতা (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই রুই মাছের টুকরোগুলো ধুয়ে সামান্য হলুদের গুড়া মাখিয়ে হালকা করে তেলে ভেজে আলাদা করে তুলে রাখুন।
এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিন। পেয়াজ একটু নরম হয়ে গেলে তাতে হলুদের গুড়া, মরিচের
গুড়া আর লবন দিয়ে নাড়ুন। এ অবস্থায় মিডিয়াম সাইজের কিউব করে কাটা টমেটো, খোসা ছাড়ানো অর্ধেক করে কাটা
শিম আর লম্বা লম্বা করে কাটা আলুর টুকরা দিয়ে দিন। হালকা নেড়ে ১ কাপ পানি দিয়ে দিন। কিছুক্ষনের মধ্যেই আলু
আর শিম সেদ্ধ হয়ে যাবে এবং টমেটো নরম হয়ে ঝোল মাখা মাখা হয়ে যাবে। এ অবস্থায় ভাজা মাছ ছেড়ে দিয়ে আরো
২-৩ মিনিট রান্না করুন। সবশেষে উপরে ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করুন।
সকালের নাস্তায় ওমলেট যেন এক অবিচ্ছেদ্য অংশ। চলুন সহজে মজাদার ওমলেট তৈরির রেসিপি জেনে নেই।
উপকরণ
ডিম (২ টা)
পেয়াজ কুচি (১ টেবিল চামচ)
পেয়াজ কলি কুচি (১ চা চামচ)
লাল ক্যাপসিকাম কুচি (১ চা চামচ)
সবুজ ক্যাপসিকাম কুচি (১ চা চামচ)
হলুদ ক্যাপসিকাম কুচি (১ চা চামচ)
কাঁচা মরিচ কুচি (২ টা)
লবন স্বাদমতো
বাটার (৫০ গ্রাম)
রন্ধনপ্রণালী
প্রথমেই সমস্ত সবজি কুচি একটা পাত্রে একত্রে নিয়ে স্বাদমতো লবন নিয়ে তা ভালভাবে কচলে নিন। এবার এতে ২ টা
ডিম ভেঙ্গে দিন। ভালো করে মাখিয়ে নিন।
এবারে একটা প্যানে বাটার নিয়ে তা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার ডিমের মিশ্রনটি তাতে মাঝারি আচে ভেজে
নিন। এবারে গরম গরম পরিবেশন করুন।
গরমে তরমুজের শরবত এনে দিতে পারে প্রশান্তি। চলুন খুবই সহজে তরমুজের শরবত তৈরির উপায় জেনে নেই।
উপকরণ
তরমুজ (১৫০ গ্রাম)
পানি (১০০ মিলি)
চিনি (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
ব্লেন্ডারে ছোট ছোট টুকরো করে কাটা তরমুজ আর ঠান্ডা পানি নিয়ে ভাল করে ব্লেন্ড করুন। আপনি চাইলে স্বাদমতো চিনি
যোগ করতে পারেন। এবারে বরফকুচি দিয়ে ঠান্ডা পরিবেশন করুন।
আসুন কিভাবে রাধুনী বিরিয়ানি মিক্স দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন চিংড়ি পোলাও, সেটা দেখে নেয়া যাক।
উপকরণ
চিংড়ি মাছ (২০০ গ্রাম)
পোলাও চাল (১ কাপ)
তেল (১ কাপ)
রাধুনী বিরিয়ানি মিক্স (২ টেবিল চামচ)
কাঁচা মরিচ (৬-৭ টা)
আদা বাটা (১ চা চামচ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
রসুন বাটা (১/২ চা চামচ)
টক দই (১৫০ গ্রাম)
লবন (স্বাদমতো)
পেয়াজ (১ কাপ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই সামান্য নুন-হলুদে মাখিয়ে চিংড়ি হালকা করে ভেজে নিন। এবারে একটি প্যানে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি
দিয়ে দিন। পেয়াজ নরম হয়ে এলে তাতে আদা রসুন বাটা, মরিচের গুড়া আর বিরিয়ানির মশলা দিয়ে দিন। এবারে
ভালো করে কষাতে থাকুন। কিছুক্ষন পরে এতে টক দই আর লবন দিয়ে দিন। খুব ভালো করে মসলা কষানো হয়ে
গেলে তাতে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিন। আরো ২-৩ মিনিট রান্না করে নামিয়ে রাখুন।
এবারে অন্য একটি পাত্রে তেল, কিছুটা পেয়াজ কুচি নিয়ে বাকি মশলা দিয়ে দিতে হবে। পেয়াজ নরম হয়ে এলে তাতে
পোলাও চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে পানি দিতে হবে। আমি ১ কাপ চাল নিয়েছি,
তার জন্যে ৩ কাপ পানি দিবো। চাল প্রায় সেদ্ধ হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা চিংড়ি আর ঝোল সব দিয়ে
দিতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে পানি পুরো শুকিয়ে নিতে হবে। এবার ৬-৭টি গোটা কাঁচা মরিচ দিয়ে নেড়ে
১০ মিনিটের জন্যে দমে রেখে দিতে হবে। এই ১০ মিনিটে ৩-৪ বার চিংড়ি পোলাও ওলট-পালট করে দিতে হবে। ব্যস
তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি পোলাও।
ইফতার যেন জিলাপি ছাড়া জমেই না। আর রাস্তার পাশের গরম গরম জিলাপির কথা মনে হলেই জিহ্বে জল চলে আসে।
চলুন খুব সহজেই জিলাপি তৈরির রেসিপি শিখে নেই।
উপকরণ
চালের গুড়া (১ কাপ)
বেসন (১ কাপ)
টক দই (১ টেবিল চামচ)
বেকিং পাউডার (১/২ চা চামচ)
চিনি (৩ কাপ)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই চিনির সিরা তৈরি করে নিন। এর জন্য একটি পাত্রে ৩ কাপ চিনি, ১ কাপ পানি, এলাচ, দারুচিনি আর
তেজপাতা দিয়ে চুলায় চড়িয়ে দিন। চিনি গলে না যাওয়া পর্যন্ত রান্না করুন।
এবারে চালের গুড়া, বেসন আর বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিন। এতে ১ টেবিল চামচ টক দই দিন। এবারে
আস্তে আস্তে পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটার যাতে খুব ঘন না হয় আবার খুব পাতলাও
না হয়। এবারে একটি সস ডিস্পেন্সারে ব্যাটারটা ভরে নিন। ঘরে সস ডিস্পেন্সার না থাকলে একটা চারকোনা পলিথিন
ব্যাগের এক কোনায় সমস্ত ব্যাটার নিন এবং কোনাটা একটা কেচি দিয়ে একটুখানি কেটে নিন যাতে এটা দিয়ে ডিস্পেন্সারের
কাজ হয়।
এবারে ডুবো তেলে মিডিয়াম আচে একটা একটা করে জিলাপির আকারে ব্যাটার ভেজে নিন। জিলাপি মোটামুটি বাদামী
হয়ে গেলে তা আগে থেকে তৈরি করে রাখা চিনির সিরায় ডুবিয়ে দিন। সিরাতে ৪-৫ মিনিট ডুবে থাকার পরে একটা পাত্রে
তুলে রাখুন আর গরম গরম পরিবেশন করুন।
গরমে বা ইফতারে লাচ্ছির কোন তুলনাই হয় না। আর সেটাও যদি হয় ম্যাংগো লাচ্ছি তাহলে তো কথাই নেই। চলুন
খুব সহজ এ রেসিপিটা দেখে নেই।
উপকরণ
মিষ্টি দই (২ টেবিল চামচ)
আম (১০০ গ্রাম)
চিনি (স্বাদমতো)
বরফকুচি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
ব্লেন্ডারে দই, টুকরো করে কাটা আম আর ঠান্ডা পানি নিয়ে ভাল করে ব্লেন্ড করুন। আপনি চাইলে স্বাদমতো চিনি
যোগ করতে পারেন। এবারে বরফকুচি দিয়ে ঠান্ডা পরিবেশন করুন।
বিয়ে বাড়ীর খাবারের কথা মনে পড়লেই প্রথমেই মনে পড়ে মুরগীর রোস্টের কথা। চলুন কিভাবে খুব সহজেই রাধুনী
মুরগীর রোস্টের মশলা দিয়ে রোস্ট তৈরি করবেন, সেটা জেনে নেই।
উপকরণ
হাড়সহ মুরগীর মাংস (১ কেজি)
রাধুনী রোস্টের মসলা (১ প্যাকেট বা ৩৫ গ্রাম)
পেয়াজ বাটা (২ টেবিল চামচ)
টক দই (২ টেবিল চামচ বা ১২৫ গ্রাম)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
হলুদের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
কাঁচা মরিচ (৫-৬ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
রন্ধনপ্রণালী
প্রথমেই পেয়াজ কুচি তেলে ভেজে বেরেস্তা করে তুলে রাখুন। এবার মাংসে হালকা হলুদ মেখে তেলে ভেজে নিন।
এবারে একটি পাত্রে তেল, সামান্য পেয়াজ কুচি, পেয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে চুলায় বসিয়ে দিন।
একটু পড়ে এতে রাধুনী রোস্টের মশলার পুরোটা ঢেলে দিন। ২-৩ মিনিট রান্না করে এতে টক দই দিয়ে দিন। এবারে
মসলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাংস দিয়ে দিন। এবারে ভালো করে কষানে থাকুন, যাতে মাংস
পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবারে এতে ৫-৬ টি কাঁচা মরিচ দিয়ে দিন। ৩-৪ মিনিট পরে নামানোর ঠিক আগ মুহুর্তে
পেয়াজ বেরেস্তা দিয়ে দিন। এবারে পরিবেশন করুন।
কালো জিরার ভর্তা স্বাদে যেমন অনন্য তেমনি খুবই স্বাস্থ্যকর। চলুন খুবই সহজ এ রেসিপিটা দেখে নেয়া যাক।
উপকরণ
কালো জিরা (১০০ গ্রাম)
রসুন (বড় সাইজের ১ টা)
শুকনা মরিচ (৫-৬ টা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটি প্যানে হালকা করে কালো জিরা টেলে নিন। বেশি ভাজতে যাবেন না, এতে করে ভর্তা তেতো হয়ে যাবে।
এবারে বড় একটা রসুনের খোসা ছাড়িয়ে তাতে ৫-৬ টা শুকনো মরিচ সহ তেলে ভেজে নিন। এবার কালো জিরা, ভাজা
রসুন আর শুকনা মরিচের সাথে স্বাদমতো লবন দিয়ে পাটায় বেটে নিন। আমার কাছে পাটা নেই, তাই আমি একটা
স্পাইস গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আপনি চাইলে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করে ব্লেন্ডও করতে পারেন।
এবারে পরিবেশন করুন।
আলুর চপ ছাড়া ইফতার যেন পরিপূর্ণই হয় না। চলুন সহজে আলুর চপ তৈরির রেসিপি জেনে নেই।
উপকরণ
আলু (বড় সাইজের ২ টা)
বেসন (১ কাপ)
পেয়াজ কুচি (১ চা চামচ)
কাঁচা মরিচ (২ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
তেল (ভাজার জন্য)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই আলু সেদ্ধ করে নিন। এবারে সেটাকে লবন, কাঁচা মরিচ আর পেয়াজ কুচি দিয়ে ভর্তা করুন। এবারে ছবির মত করে ছোট ছোট চপ তৈরি করুন।
বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে ১ চা চামচ হলুদের গুড়া আর ১ চা চামচ লবন দিন। এবারে মোটামুটি পানি দিয়ে
প্যানকেকের ব্যাটারের মত মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা না থাকে। এবারে মাঝারি আচে
ডুবো তেলে চপগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক অসম্ভব মজাদার ঐতিহ্যবাহী গোলাপজাম তৈরির রেসিপি।
উপকরণ
ছানা (১ কাপ)
ময়দা (১ টেবিল চামচ)
চিনি (১.২৫ কাপ)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
গোলাপজল (১ টেবিল চামচ)
ঘি (১ টেবিল চামচ)
তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই ১ লিটার দুধের ছানা তৈরি করে নিন। ছানা তৈরির জন্য রেসিপিটা এখান থেকে
দেখে নিতে পারেন।
এবারে চিনির সিরা তৈরি করার জন্য ১ গ্লাস বা ২৫০ মিলি পানিতে চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা আর
গোলাপজল দিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকুন। এবার এটাকে একটা পাত্রে তুলে রাখুন।
মিষ্টির জন্য ছানা, ময়দা আর ১ টেবিল চামচ ঘি নিয়ে খুব ভালো করে মাখাতে থাকুন। লক্ষ্য রাখুন যাতে একটাও
দানা অবশিষ্ট না থাকে। এবারে ছোট ছোট বল আকারে মিষ্টি তৈরি করুন।
এবার একটা পাত্রে তেল নিয়ে তাতে মাঝারি আঁচে মিষ্টিগুলো ভাজতে থাকুন। ডুবো তেলে ভাজলে কিছুক্ষনের মধ্যেই
মিষ্টিগুলো তেলে ভেসে উঠবে। বাদামী করে ভেজে নেয়ার আগ পর্যন্ত ভাজতে থাকুন।
মিষ্টি ভাজা হয়ে গেলে এটাকে চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিন। কমপক্ষে ১ ঘন্টা সিরায় ডুবিয়ে তারপর পরিবেশন করুন।
আমার খুব পছন্দের একটা পানীয় হচ্ছে ম্যাংগো মিল্ক শেক। চলুন রেসিপিটা জেনে নেয়া যাক।
উপকরণ
দুধ (৩/৪ গ্লাস বা ২০০ মিলি)
আম (১/২ কাপ)
চিনি (স্বাদমতো)
বরফ (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই দুধ জ্বাল দিয়ে তারপর পুরোপুরি ঠান্ডা করে নিন। ব্লেন্ডারে দুধ নিয়ে তাতে আমের টুকরাগুলো দিয়ে দিন। এবারে
স্বাদমতো চিনি দিয়ে ভাল করে ব্লেন্ড করুন। আপনি চাইলে চিনি নাও দিতে পারেন।
সবশেষে বরফ কুচি সহ পরিবেশন করুন।
পরটার সাথে মুগ ডাল দিয়ে গরুর মাংসের ভুনার কোন তুলনাই হয় না। চলুন রেসিপিটা দেখে নেই।
উপকরণ
গরুর মাংস (১ কেজি)
মুগ ডাল (১.৫ কাপ)
হলুদ গুড়া (১ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা গুড়া (১ চা চামচ)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
লবন (স্বাদমতো)
কাঁচামরিচ (৪-৫ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই মুগ ডাল একটা প্যানে ভেজে নিন। ভাজার সময় খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। এবার ডাল ঠান্ডা করে
পানি দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার পানি ঝড়িয়ে ডাল একটা বাটিতে তুলে রাখুন।
প্রথমেই ১ কেজি গরুর মাংস মিডিয়াম সাইজের টুকরা করে কেটে ধুয়ে নিন। এবারে একটা পাত্রে তেল দিয়ে তাতে
পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ কুচি একটু নরম হয়ে এলে তাতে কাঁচা মরিচ ছাড়া একে একে সবগুলো মসলা দিয়ে
দিন। মসলা যাতে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন, প্রয়োজনে সামান্য পানি দিন। মসলা কসানো হয়ে গেলে তাতে
গরুর মাংস দিয়ে দিন, এবং ভালো করে কসাতে থাকুন। গরুর মাংস রান্না হতে সাধারনত একটু বেশি সময় লাগে,
তাই ভালো করে কসাতে থাকুন।
মাংস প্রায় সিদ্ধ হয়ে গেলে, তাতে পরিমানমতো পানি দিন। এবার এতে মুগ ডাল দিয়ে দিন। ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত
রান্না করুন। ডাল সেদ্ধ হয়ে গেলে নামানোর ৪-৫ মিনিট আগে কাঁচামরিচ দিয়ে দিন। এবার নামিয়ে পরিবেশন করুন।
রমজানে ইফতারের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ছোলা। চলুন জেনে নেই ছোলা রান্নার রেসিপি।
উপকরণ
ছোলা (১ কাপ)
পেয়াজ (২ টা)
আলু (১ টা)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
এলাচ (৩ টা)
দারুচিনি (৩ টুকরা)
লবঙ্গ (৩ টা)
লবন (স্বাদমতো)
ধনে পাতা (পরিবেশনের জন্য)
কাঁচা মরিচ (২-৩ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই ছোলা সারারাত পানিতে ভিজিয়ে রাখবেন। আমি সাধারনত ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি। এরপর পানি ফেলে
নতুন পানিতে ছোলা ভালো করে সেদ্ধ করে তুলে রাখুন। ছোলা সেদ্ধ হতে সাধারনত অনেকক্ষন সময় লাগে, সে ব্যাপারে
লক্ষ্য রাখুন। আলাদা করে ছোট ছোট কিউব করে কাটা আলুও সেদ্ধ করে রাখুন।
এবার একটা প্যানে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে কাঁচা মরিচ ও ধনে
পাতা ছাড়া বাকি মসলা দিয়ে কষাতে থাকুন। প্রয়োজনে পানি দিন যাতে মসলা পুড়ে না যায়। এবারে এতে আলু আর
ছোলা সেদ্ধ দিয়ে দিন। ভালো করে রান্না করুন ১০-১২ মিনিট। এবার একে কাঁচা মরিচ দিয়ে আরো ২-৩ মিনিট রান্না
করুন। নামানোর ঠিক আগ মুহুর্তে ধনে পাতা ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।
দেখে নিন সম্পূর্ণ দেশি স্বাদের মিক্সড ভেজিটেবল পাস্তা তৈরির রেসিপি।
উপকরণ
ফুসিলি(Fusilli) পাস্তা (২০০ গ্রাম)
ব্রকলি (১ কাপ)
গাজর (২ টা)
আলু (১ টা)
টমেটো (১ টা)
ডিম (২ টা)
পেয়াজ (১ টা)
জুকিনি (১/৪ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
অলিভ ওয়েল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা বড় পাত্রে পানি নিয়ে তাতে ১ চা চামচ লবন আর ১ টেবিল চামচ অলিভ ওয়েল দিন। পানি ফুটে গেলে এতে পাস্তা ছেড়ে দিন। পাস্তা কতক্ষন সেদ্ধ করতে হবে, তা সাধারনত পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে। আপনি সে অনুসারে পাস্তা সেদ্ধ করে নিন। সাধারনত ১০-১২ মিনিটের ভেতরেই পাস্তা সেদ্ধ হয়ে যাওয়ার কথা।
এবারে টমেটো আর জুকিনি বাদে বাকি সবজি সেদ্ধ করে নিন। একটি পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন দিয়ে দিন। এবারে একবার নেড়ে তাতে সেদ্ধ করা সবজি এবং ছোট ছোট কিউব করে কাটা টমেটো আর জুকিনি দিয়ে দিন। টমেটো গলে না যাওয়া পর্যন্ত রান্না করুন। এর মধ্যেই জুকিনি সেদ্ধ হয়ে যাবে।
এবারে এতে ২ টা ডিম ভেঙ্গে দিয়ে দিন। এরপর পাস্তা দিয়ে দিন এবং মিনিট পাঁচেক নাড়তে থাকুন। এবারে গরম গরম পরিবেশন করুন।
ঝাল ডিমের পিঠাকে অনেকে ঝাল পোয়া পিঠাও বলে। চলুন রেসিপিটা দেখে নেয়া যাক।
উপকরণ
চালের গুড়া (১ কাপ)
ময়দা (১/৪ কাপ)
ডিম (১ টা)
পেয়াজ (১ টা)
কাঁচামরিচ (২-৩ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই চালের গুড়া, ময়দা, হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন একত্রে মিশিয়ে নিন। এবার এতে একটা ডিম ভেঙ্গে
দিন। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটার তৈরি করুন। ব্যাটারের ঘনত্ব হবে প্যানকেকের ব্যাটারের মত। এবার এতে
কাঁচামরিচের গুড়া আর পেয়াজ কুচি দিন। আপনি চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন।
এবার ডুবো তেলে মাঝারি আচে একটা একটা করে পিঠা ভেজে নিন এবং গরম গরম পরিবেশন করুন।
মেথি দিয়ে শিং মাছের ঝোল রান্নার রেসিপিটা দেখে নিন।
উপকরণ
শিং মাছ (৫০০ গ্রাম)
কাঁচা মরিচ (২-৩ টি)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
আদা-রসুন বাটা (১ চা চামচ)
মেথি (Fenugreek) (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই শিং মাছ টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিন। এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে মেথি, পেয়াজ
কুচি নিয়ে চুলায় দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুড়া আর মরিচের গুড়া
দিয়ে দিন। মসলা কষাতে থাকুন, প্রয়োজনে পানি দিন, যাতে মসলা পুরে না যায়। কষানো হয়ে গেলে শিং মাছ দিয়ে
দিন। শিং মাছ খুব সহজেই রান্না হয়ে যায়। তাই খুব বেশিক্ষন রান্নার প্রয়োজন নেই।
৫-৭ মিনিট রান্না করে আস্ত কাঁচামরিচ দিয়ে দিন। এবারে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
রুই মাছের ঝোল খুব মজার তরকারী। চলুন খুব সহজেই শিখে নেয়া যাক রেসিপিটা।
উপকরণ
রুই মাছ (৬ টুকরা)
টমেটো (৩ টা)
আলু (২ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচেের গুড়া (১/২ চা চামচ)
কাঁচা মরিচ (২-৩ টা)
লবন (স্বাদমতো)
ধনে পাতা (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই রুই মাছের টুকরোগুলো ধুয়ে সামান্য হলুদের গুড়া মাখিয়ে হালকা করে তেলে ভেজে আলাদা করে তুলে রাখুন।
এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিন। পেয়াজ একটু নরম হয়ে গেলে তাতে হলুদের গুড়া, মরিচের
গুড়া আর লবন দিয়ে নাড়ুন। এ অবস্থায় মিডিয়াম সাইজের কিউব করে কাটা টমেটো আর লম্বা লম্বা করে কাটা
আলুর টুকরা দিয়ে দিন। হালকা নেড়ে ১ কাপ পানি দিয়ে দিন। কিছুক্ষনের মধ্যেই আলু সেদ্ধ হয়ে যাবে এবং টমেটো
নরম হয়ে ঝোল মাখা মাখা হয়ে যাবে। এ অবস্থায় ভাজা মাছ ছেড়ে দিয়ে আরো ২-৩ মিনিট রান্না করুন।
সবশেষে উপরে ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করুন।
চলুন দেখে নেই, খুব সহজেই মসুর ডাল দিয়ে পাট শাকের বড়া তৈরির রেসিপি।
উপকরণ
মসুর ডাল (১ কাপ)
পাট শাক কুচি (২ কাপ)
লবন (স্বাদমতো)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
পেয়াজ কুচি (১ কাপ)
কাঁচা মরিচ (২-৩ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই মসুর ডাল ধুয়ে পানিতে ডুবিয়ে রাখুন কমপক্ষে ৬ ঘন্টা। ভালো ফলাফলের জন্য সারারাত পানিতে ডুবিয়ে রাখুন। এতে করে ডাল ফুলে যাবে। এবার ডাল পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন। তবে যেহেতু ডাল ফুলে নরম হয়ে যাবে, আপনি চাইলে এ ধাপটি বাদ দিয়েও দিতে পারেন।
এবারে পাট শাক ধুয়ে কুচি করে নিন। এবারে এর সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে চপের আকারে তৈরি করে নিন।
এবারে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।
সালাদ আমরা কমবেশি সবাই খাই। চলুন দেখে নেয়া সহজে সালাদ তৈরির রেসিপি।
উপকরণ
শসা (১ টা)
টমেটো (২ টা)
গাজর (১ টা)
আইসবার্গ লেটুস (১ কাপ)
কাঁচা মরিচ (২-৩ টা)
পেয়াজ (১ টা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই টমেটো আর শসা ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিন। এবারে গাজরের খোলা ছাড়িয়ে লম্বা লম্বা ফালি
করে কেটে নিন। আইসবার্গ লেটুস ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবারে পেয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে
নিন।
এবারে পাত্রে পেয়াজ আজ কাঁচা মরিচ কুচি নিয়ে লবন নিয়ে কচলে নিন। এবারে বাকি সব উপকরণ যোগ করে ভালো
করে মাখিয়ে নিয়ে পরিবেশন করুন।
চলুন দেখে নেই মজাদার শিম আলুর ভর্তার রেসিপি।
উপকরণ
শিম (২৫০ গ্রাম)
আলু (বড় সাইজের ২ টা)
কাঁচা মরিচ (২-৩ টা)
পেয়াজ (বড় সাইজের ১ টা)
ধনে পাতা (২ টেবিল চামচ)
সরিষার তেল (১ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই শিম ধুয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পাটায় বেটে নিন। আমার কাছে পাটা নেই, তাই
আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় এতে পেয়াজ, কাঁচা মরিচ আর লবনও দিয়ে দিন।
এবারে আলুও সেদ্ধ করে ভালো করে চটকে নিন। এবারে ব্লেন্ডার থেকে বাকি ভর্তা নামিয়ে সামান্য সরষার তেল আর
ধনে পাতা কুচি মাখিয়ে পরিবেশন করুন।
চলুন দেখে নেই খুব সহজ টমেটো আলুর ভর্তার রেসিপি।
উপকরণ
টমেটো (৪-৫ টা)
আলু (বড় সাইজের ২ টা)
কাঁচা মরিচ (২-৩ টা)
পেয়াজ (বড় সাইজের ১ টা)
ধনে পাতা (২ টেবিল চামচ)
সরিষার তেল (১ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই টমেটো ধুয়ে নিয়ে কিউব করে কেটে নিয়ে চুলায় একটি প্যানে বসিয়ে দিন। এবার এটিকে ভাল বলে সেদ্ধ করতে
থাকুন। কিছুক্ষনের মধ্যেই সমস্ত টমেটো গলে যাবে। কোন বড় টুকরা থাকলে খুনতি দিয়ে ভেঙ্গে নিন। টমেটোর রস শুকিয়ে
এলে একটা বাটিতে নিয়ে নিন।
আলুও আলাদাভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে চটকে নিন।
এবারে বাটিতে পেয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি সরিষার তেল আর লবন দিয়ে ভালো করে চটকে নিন।
এবারে এটাকে টমেটো আর আলু সেদ্ধর সাথে ভালো করে চটকে ভর্তা করে পরিবেশন করুন।
গরমে বা ইফতারে লাচ্ছির কোন তুলনাই হয় না। চলুন খুব সহজ এ রেসিপিটা দেখে নেই।
উপকরণ
মিষ্টি দই (২ টেবিল চামচ)
চিনি (স্বাদমতো)
বরফকুচি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
ব্লেন্ডারে দই আর ঠান্ডা পানি নিয়ে ভাল করে ব্লেন্ড করুন। আপনি চাইলে স্বাদমতো চিনি যোগ করতে পারেন। এবারে
বরফকুচি দিয়ে ঠান্ডা পরিবেশন করুন।
চলুন সহজ আর সাধারন আলু ভর্তার রেসিপি দেখে নেয়া যাক।
উপকরণ
আলু (৫০০ গ্রাম)
পেয়াজ (১ টা)
ধনে পাতা (পরিবেশনের জন্য)
কাঁচা মরিচ (২-৩ টা)
লবন (স্বাদমতো)
তেল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই আলু ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিন। এবারে সেটার খোসা ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে করে চটকে ভর্তা করে
নিন। এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য বাদামী হয়ে এলে তাতে আলু ভর্তা,
কাঁচা মরিচ, ধনে পাতা আর স্বাদমতো লবন দিয়ে দেন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
বাংলাদেশে থাকাকালীন সময়ে প্রায়শই বিকালে হোটেলে গিয়ে মোঘলাই পরটা খাওয়া হতো। এখানে যেহেতু হোটেলে গিয়ে
খাওয়ার সুযোগটা নেই, চলুন ঘরেই বানিয়ে ফেলি মজাদার মোঘলাই পরটা।
উপকরণ
ময়দা (১ কাপ)
ডিম (২ টা)
পেয়াজ (১ টা)
কাঁচা মরিচ (২ টা)
ধনে পাতা কুচি (১ টেবিল চামচ)
গরম মশলার গুড়া (১/২ চা চামচ)
চাট মশলা (১/২ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই ১ কাপ ময়দায় কিছুটা লবন আর ১ টেবিল চামচ তেল দিন। এবার অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে
ডো তৈরি করে নিন। যত ভালো করে মাখবেন, তাতে ময়দায় গ্লুটেন তত ভালো ডেভেলপ করবে এবং পরটা ততো সুন্দর
হবে। ডো তৈরি হয়ে গেলে সামান্য তেল মেখে ১০ মিনিট ঢেকে রেখে দিন।
এবার একটা বাটিতে ২ টা ডিম ভেঙ্গে সেখানে পেয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, গরম মশলা আর চাট
মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। চাট মশলা যদি ঘরে না থাকে, তাহলে না দিলেও চলবে।
এবার ময়দার ডো দিয়ে পাতলা করে বড় একটা রুটি তৈরি করুন। মাঝে ডিমের মিশ্রন দিয়ে চারপাশ থেকে ভাজ করে
পরটার আকৃতি দিয়ে দিন। এবারে ডুবো তেলে হালকা আচে ভেজে নিন। ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আচ যেন
খুব বেশি না থাকে। তাহলে দেখা যাবে পরটার ভেতরে কাঁচা থেকে যাবে কিন্তু উপরে পুরে যাবে।
অল্প আচে বাদামী করে ভেজে নামিয়ে নিন। এবারে দোকানের মত ছোট ছোট টুকরা করে টমেটোর সস এবং সালাদ সহ
গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক, দারুন মজাদার পাট শাক ভাজি।
উপকরণ
পাট শাক (৫০০ গ্রাম
শুকনা মরিচ (৩-৪ টা)
পেয়াজ (১ টা)
রসুন (২-৩ কোয়া)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই পাট শাক ধুয়ে নিন। এবারে একটি বড় পাত্রে পাট শাক নিয়ে তা চুলায় দিন। কিছুক্ষনের মধ্যেই পাট শাক
পরিমানে অনেক কমে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। এই পাট শাক তুলে রাখুন।
একটি পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি, রসুন কুচি, লবন আর শুকনা মরিচ দিয়ে দিন। পেয়াজ প্রায় ভাজা হয়ে
আসলে তাতে পাট শাক দিয়ে দিন। ১-২ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।
ছোট মাছ খেতে যারা ভালবাসেন, তাদের জন্য আজকের আয়োজন টমেটো দিয়ে বাইলা মাছের তরকারি।
উপকরণ
টমেটো (৩-৪ টা)
বাইলা মাছ (২৫০ গ্রাম)
কাঁচা মরিচ (২-৩ টি)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই বাইলা মাছ ভাল করে ধুয়ে নিন। যে কোন ছোট মাছ সব-সময় খুব ভালো করে ধুতে হয়।
এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি নিন। তারপর তাতে হলুদের গুড়া আর মরিচের গুড়া এবং লবন
দিয়ে দিন। এবারে এতে কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে দিন। টমেটো দেয়ার পরপরই বাইলা মাছগুলো দিয়ে অল্প
পানি দিয়ে ঢেকে দিন। বাইলা মাছ খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। টমেটো থেকেও পানি বের হবে। পানি প্রায় শুকিয়ে তরকারি
মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক আলু আর বেগুন দিয়ে স্যামন মাছের তরকারির রেসিপি।
উপকরণ
বেগুন (২ টা)
আলু (২ টা)
স্যামন মাছ (২টা ফিলে - ২৫০ গ্রাম)
কাঁচা মরিচ (২-৩ টি)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই স্যামন মাছ কেটে, ধুয়ে সামান্য হলুদের গুড়া মাখিয়ে অল্প আচে ভেজে তুলে রাখুন।
এবার বেগুন আর আলু কিউব করে কেটে ধুয়ে নিন। এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি নিন।
তারপর তাতে হলুদের গুড়া আর মরিচের গুড়া এবং লবন দিয়ে দিন। এবারে এতে আলু আর বেগুনের মিশ্রনটি দিয়ে দিন।
পানি দেয়ার দরকার নেই, কারন বেগুন থেকে প্রচুর পানি বের হবে। সেই পানিতেই বেগুন আর আলু সেদ্ধ হয়ে যাবে।
এবারে এতে আগে থেকে ভেজে রাখা স্যামন মাছ দিয়ে দিন। আরো ২-৩ মিনিট রান্না করুন। এবারে নামিয়ে নিয়ে
পরিবেশন করুন।
পরোটা দিয়ে চিকেন ঝাল মাসালা কোন তুলনাই চলে না। চলুন রেসিপিটা দেখে নেই।
উপকরণ
মুরগীর মাংস (৫০০ গ্রাম)
হলুদ গুড়া (১ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা গুড়া (১ চা চামচ)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
লবন (স্বাদমতো)
কাঁচামরিচ (৪-৫ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই মুরগী ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। একটা পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ
কুচি একটু নরম হয়ে এলে তাতে কাঁচা মরিচ ছাড়া একে একে সবগুলো মসলা দিয়ে দিন। মসলা যাতে পুড়ে না যায়,
সেদিকে লক্ষ্য রাখুন, প্রয়োজনে সামান্য পানি দিন। মসলা কসানো হয়ে গেলে তাতে মুরগীর মাংস দিয়ে দিন, এবং
ভালো করে কষাতে থাকুন। মুরগীর মাংস সাধারনত খুব তাড়াতাড়িই সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হওয়া পর্যন্ত কষাতে থাকুন।
এবার এতে কাঁচামরিচ দিয়ে দিন, এবং অল্প পানি যোগ করুন। পানি প্রায় শুকিয়ে এলে এর উপরে ভাজা জিরার গুড়া
ছড়িয়ে দিন।
চলুন দেখে নেই মজাদার শিম ভর্তার রেসিপি।
উপকরণ
শিম (২৫০ গ্রাম)
কাঁচা মরিচ (২-৩ টা)
পেয়াজ (বড় সাইজের ১ টা)
ধনে পাতা (২ টেবিল চামচ)
সরিষার তেল (১ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই শিম ধুয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পাটায় বেটে নিন। আমার কাছে পাটা নেই, তাই
আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় এতে পেয়াজ, কাঁচা মরিচ আর লবনও দিয়ে দিন।
এবারে ব্লেন্ডার থেকে নামিয়ে সামান্য সরিষার তেল আর ধনে পাতা কুচি মাখিয়ে পরিবেশন করুন।
টমেটো আমার খুবই পছন্দের সবজি। চলুন দেখে নেই টমেটো ভর্তার রেসিপি।
উপকরণ
টমেটো (৪-৫ টা)
কাঁচা মরিচ (২-৩ টা)
পেয়াজ (বড় সাইজের ১ টা)
ধনে পাতা (২ টেবিল চামচ)
সরিষার তেল (১ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই টমেটো ধুয়ে নিয়ে কিউব করে কেটে নিয়ে চুলায় একটি প্যানে বসিয়ে দিন। এবার এটিকে ভাল বলে সেদ্ধ করতে
থাকুন। কিছুক্ষনের মধ্যেই সমস্ত টমেটো গলে যাবে। কোন বড় টুকরা থাকলে খুনতি দিয়ে ভেঙ্গে নিন। টমেটোর রস শুকিয়ে
এলে একটা বাটিতে নিয়ে নিন।
এবারে বাটিতে পেয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি সরিষার তেল আর লবন দিয়ে ভালো করে চটকে নিন।
এবারে এটাকে টমেটোর সাথে ভালো করে চটকে ভর্তা করে পরিবেশন করুন।
পুঁই শাক দিয়ে চিংড়ির তরকারীটা আমার খুবই পছন্দের। সেই রেসিপিটাই চলুন দেখে নেয়া যাক।
উপকরণ
পুঁই শাক (৫০০ গ্রাম)
কাঁচা মরিচ (২-৩ টি)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
চিংড়ি (২০-২৫ টা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই পুঁই শাক ভালো করে ধুয়ে নিন, কোন বড় পাতা থাকলে মাঝ বরাবর কেটে দিতে পারেন। এবার চিংড়িতে এক
টিমটি হলুদ ছড়িয়ে তেলে খুব হালকা করে ভেজে নিন। এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি নিন।
তারপর তাতে হলুদের গুড়া আর মরিচের গুড়া এবং লবন দিয়ে দিন। এবার এতে পুঁই শাক দিয়ে দিন। সামান্য পানি
দিয়ে ঢেকে দিন। কিছুক্ষনের ভেতরেই পুঁই শাক সেদ্ধ হয়ে যাবে এবং আকারে অনেকটাই কমে যাবে। এবার এতে ভেজে
রাখা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। ২-৩ মিনিট নেড়ে তরকারী নামিয়ে নিন।
এখন চালকুমড়ার মৌসুম চলছে। চলুন দেখে নেই কিভাবে চালকুমড়া দিয়ে ডাল রান্না করবেন।
উপকরণ
ডাল (১/২ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
ছোট চালকুমড়া (১ টি)
পেয়াজ (১ টি)
রসুন (১-২ কোয়া)
লবন (স্বাদমতো)
কাঁচা মরিচ (১-২ টি)
ধনে পাতা (স্বাদমতো)
তেল (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই চালকুমড়ার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরা করে সেদ্ধ করে নিতে হবে। এবারে পানি ঝড়িয়ে একটি পাত্রে
তুলে রাখুন।
একটি পাত্রে পর্যাপ্ত পরিমান পানি সহ আগে থেকে ধুয়ে রাখা ডাল সেদ্ধ বসাতে হবে। এবারে এতে ১ চা চামচ হলুদের
গুড়া দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেলে লবন এবং আগে থেকে সেদ্ধ করে রাখা চালকুমড়া আর কাঁচা মরিচ ছেড়ে দিতে
হবে। ডাল সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
এবার একটি প্যানে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে পেয়াজ আর রসুন কুচি ভেজে নিতে হবে। পেয়াজ-রসুন বাদামী হয়ে
গেলে তেল সহ সেটি সেদ্ধ করে রাখা ডালে দিয়ে দিতে হবে। এবার এটিকে চুলায় আরো ১-২ মিনিট জ্বাল দিতে হবে।
নামানোর ঠিক আগ মুহুর্তে ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে।
ছোটবেলা থেকেই ডিম আমার খুব পছন্দ। আমার মা আমার জন্য ভিন্ন ধরনের এই ডিম আলুর তরকারীটা রান্না করতেন।
চলুন রেসিপিটা জেনে নেয়া যাক।
উপকরণ
ডিম (৩ টা)
আলু (৩-৪ টা)
টমেটো (১ টা)
কাঁচা মরিচ (২-৩ টি)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই আলু কুচি কুচি করে কেটে ধুয়ে নিন। একটা টমেটো ধুয়ে কিউব করে কেটে নিন।
এবারে ৩টা ডিম ওমলেটের জন্য পেয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা দিয়ে মিশ্রন তৈরি করুন। এবার একটি
ছড়ানো প্যানে অল্প আচে ডিম ওমলেট করে নিন। ডিম একটু হয়ে এলে তা পাটিসাপটা পিঠার মত ভাজ করে ভেজে
নিন।
এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি নিন। তারপর তাতে হলুদের গুড়া আর মরিচের গুড়া এবং লবন
দিয়ে দিন। এবারে এতে আলু আর টমেটোর মিশ্রনটি দিয়ে দিন। পরিমানমতো পানি দিয়ে ঢেকে দিন।
কিছুক্ষনের মধ্যেই আলু সেদ্ধ হয়ে যাবে। এবার এতে ভেজে রাখা ডিম আর কাঁচা মরিচ দিয়ে দিন। ২-৩ মিনিট নেড়ে
তরকারী নামিয়ে ফেলুন। পরিবেশনের জন্য উপরে ধনে পাতা কুচি ছিটিয়ে দিতে পারেন।
টমেটোর টক খুবই সহজ আর মজাদার একটা খাবার। চলুন রেসিপিটা দেখে নেই।
উপকরণ
টমেটো (৫-৬ টি)
হলুদের গুড়া (১ চা চামচ)
পেয়াজ (১ টি)
রসুন (১-২ কোয়া)
লবন (স্বাদমতো)
কাঁচা মরিচ (১-২ টি)
ধনে পাতা (স্বাদমতো)
তেল (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
টমেটো ধুয়ে বড় বড় কিউব করে কেটে নিন। তারপর পরিমানমতো পানি দিয়ে সেদ্ধ করতে দিন। কিছুক্ষনের মধ্যেই টমেটো
সেদ্ধ হয়ে যাবে। একটা ঘুটনি বা খুন্তি দিয়ে টমোটোগুলোকে নেড়ে পানির সাথে মিশিয়ে দিন। সামান্য হলুদের গুড়া দিয়ে
দিন। আপনার পছন্দমত ঘনত্বে চলে আসলে নামিয়ে রাখুন।
এবার একটি প্যানে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে পেয়াজ আর রসুন কুচি ভেজে নিতে হবে। পেয়াজ-রসুন বাদামী হয়ে
গেলে তেল সহ সেটি সেদ্ধ করে রাখা টমেটো দিয়ে দিতে হবে। এবার এটিকে চুলায় আরো ১-২ মিনিট জ্বাল দিতে হবে।
নামানোর ঠিক আগ মুহুর্তে ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে।
যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন, তাদের কাছে শুকনা মরিচের ভর্তার নাম শুনলেই জিহ্বে জল চলে আসে। চলুন
খুব সহজ এ রেসিপিটা জেনে নেই।
উপকরণ
শুকনা মরিচ (৮-১০ টা)
পেয়াজ (বড় সাইজের ১ টা)
ধনে পাতা (২ টেবিল চামচ)
সরিষার তেল (১ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই শুকনা মরিচ তেলে মচমচে করে ভেজে নিন। এবারে একটা বাটিতে পেয়াজ কুচি, ধনে পাতা কুচি, শুকনা মরিচ
নিয়ে লবন দিয়ে ভালো করে কচলে ভর্তা করে নিন। এবারে সরিষার তেল দিন, এবং ভালো মতো আরো ১ বার কচলে
ভর্তা পরিবেশন করুন।
খুব সাধারন কিন্তু অসম্ভব মজাদার শসা আর চিংড়ির তরকারি তৈরির রেসিপি দেখে নিন।
উপকরণ
শসা (বড় সাইজের ২ টা)
আলু (২ টা)
কাঁচা মরিচ (২-৩ টি)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
চিংড়ি (২০-২৫ টা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই শসার খোসা ছাড়িয়ে দিন এবং এর বুকের বিচিসহ অংশটা কেটে ফেলে দিন। এবার ছোট ছোট কিউব করে কেটে
নিন। এবারে আলুর খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিন এবং একসাথে ধুয়ে রাখুন। চিংড়িতে এক টিমটি হলুদ ছড়িয়ে
তেলে খুব হালকা করে ভেজে নিন।
এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি নিন। তারপর তাতে হলুদের গুড়া আর মরিচের গুড়া এবং লবন
দিয়ে দিন। এবারে এতে আলু আর শসার মিশ্রনটি দিয়ে দিন। পরিমানমতো পানি দিয়ে ঢেকে দিন।
কিছুক্ষনের মধ্যেই আলু এবং শসা সেদ্ধ হয়ে যাবে। এবার এতে ভেজে রাখা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। ২-৩
মিনিট নেড়ে তরকারী নামিয়ে ফেলুন। পরিবেশনের জন্য উপরে ধনে পাতা কুচি ছিটিয়ে দিতে পারেন।
ভুনা খিচুরি আমার অসম্ভব প্রিয় একটা ডিস। চলুন রেসিপিটা জেনে নেই।
উপকরণ
পোলাও চাল (২ কাপ)
মুসুরির ডাল (১/২ কাপ)
ভাজা মুগ ডাল (১/২ কাপ)
পানি (৬ কাপ)
কাঁচা মরিচ (৪-৫ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
জিরার গুড়া (১/২ চা চামচ)
ধনিয়ার গুড়া (১/২ চা চামচ)
আদা-রসুন বাটা (১ চা চামচ)
তেল (১ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই চাল এবং ডালের মিশ্রন ধুয়ে পানি ঝড়িয়ে রাখুন। এবার একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন।
পেয়াজ নরম হয়ে গেলে তাতে সব মশলা ছেড়ে দিন এবং নাড়তে থাকুন। মশলা ভালো করে কষানো পর্যন্ত নাড়তে থাকুন।
এবার চাল-ডালের মিশ্রন দিয়ে দিন এবং ভালো করে ভাজুন। ভাজা হয়ে গেলে এতে পানি দিয়ে দিন। যে পরিমান চাল-
ডাল দিবেন, তার দ্বিগুন পানি দিতে হবে। পানি প্রায় শুকিয়ে এলে এতে কাঁচামরিচ দিয়ে দিন। এবারে খুব সামান্য আচে
খিচুরি দমে রেখে দিন মিনিট দশেক। এবার গরম গরম পরিবেশন করুন।
তরমুজ আমার খুব পছন্দ। চলুন দেখে নেই ভিন্নধর্মী রেসিপি তরমুজের খোসার পায়েস।
উপকরণ
তরমুজের খোসা কুচি (১ কাপ)
চিনি (১ কাপ)
দুধ (১/২ লিটার)
এলাচ (২-৩ টি)
দারুচিনি (২-৩ টুকরা)
তেজপাতা (১ টা)
ঘি (২ টেবিল চামচ)
কিশমিস (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই তরমুজের খোসার বাইরের সবুজ অংশ ফেলে দিন। এবার সাদা অংশ খুব মিহি করে গ্রেট করে সামান্য পানিতে
লবন দিয়ে সেদ্ধ করে নিন। এবারে ভালো করে পানি ঝড়িয়ে নিন।
এবারে একটি পাত্রে ঘি দিয়ে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। এবারে এতে সেদ্ধ করে রাখা তরমুজের
খোসা দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর চিনি আর দুধ দিয়ে দিন। দুধ ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন। সবশেষে
কিশমিস ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
সহজে সবজি খিচুরি রান্না করার রেসিপিটি চলুন জেনে নেই।
উপকরণ
চাল (২ কাপ)
মুসুরির ডাল (১/২ কাপ)
ভাজা মুগ ডাল (১/২ কাপ)
পানি (৬ কাপ)
কাঁচা মরিচ (৪-৫ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
তেল (১ টেবিল চামচ)
টমেটো (১ টা)
আলু (১ টা)
গাজর (১ টা)
পালং শাক (১ কাপ)
জুকিনি (১/২ কাপ)
ফুলকপি (২-৩ টুকরা)
ব্রকলি (২-৩ টুকরা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই চাল এবং ডালের মিশ্রন ধুয়ে পানি ঝড়িয়ে রাখুন। এবার একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন।
পেয়াজ নরম হয়ে গেলে তাতে সব মশলা ছেড়ে দিন এবং নাড়তে থাকুন। এরপর সমস্ত সবজি ছেড়ে দিন। সবজি ভালো
করে কষানো হয়ে গেলে এর ভেতরে চালডাল দিয়ে দিন। আরো কিছুক্ষন কষাতে থাকুন।
এবারে পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিয়ে ২-৩ মিনিট ঢেকে রাখুন। সবশেষে
গরম গরম পরিবেশন করুন।
দেশে থাকাকালীন টাকি মাছের ভর্তা খুব পছন্দ করতাম। এখানে টাটকা টাকি মাছ পাওয়া যায় না, তবে টুনা মাছ খুব এভেইলেবল। তাই যস্মিন দেশে যদাচার, চলুন টুনা মাছের ভর্তার রেসিপিই দেখে নেই।
উপকরণ
টুনা মাছ (১ ক্যান - ১৯০ গ্রাম)
পেয়াজ (১ টা)
শুকনা মরিচ (৪-৫ টা)
সরিষার তেল (স্বাদমতো)
লবন (স্বাদমতো)
ধনে পাতা (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই টুনা মাছকে ক্যান থেকে বের করে পানি চিপে বের করে ফেলতে হবে। এবারে একটা প্যানে সামান্য তেল নিয়ে
টুনা মাছকে ২-৩ মিনিট ভাজুন। খুব হালকা করে ভাজলেই হবে, এতে করে টুনার কাঁচা গন্ধটা চলে যাবে।
এবারে প্যানে পেয়াজ কুচি হালকা করে ভেজে নিন। আপনি চাইলে কাঁচা পেয়াজেও এই ভর্তা করতে পারেন। শুকনা
মরিচও ভেজে নিন। এবার পাত্রে পেয়াজ, শুকনা মরিচ আর ধনে পাতা লবন দিয়ে ভালো করে চটকে নিন। তারপর
এতে স্বাদমতো সরিষার তেল আর টুনা মাছ নিয়ে চটকে ভর্তা করে নিন।
ইলিশ মাছ আমাদের সবারই খুব প্রিয়। চলুন দেখে নেই ইলিশ মাছ দিয়ে তৈরি একটা ভিন্নধর্মী রেসিপি।
উপকরণ
ইলিশ মাছ (মাঝারি সাইজের ১ টি)
পেয়াজ কুচি (১ কাপ)
হলুদের গুড়া (২ চা চামচ)
মরিচের গুড়া (২ চা চামচ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
কাঁচা মরিচ (৫-৬ টি)
লেবু পাতা (৩-৪ টি)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই ইলিশ মাছ কেটে, ধুয়ে হালকা লবন এবং হলুদ মাখিয়ে ভেজে আলাদা করে তুলে রাখুন।
এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে লেবু পাতা এবং
কাঁচামরিচ ছাড়া বাকি মশলা দিয়ে কষাতে থাকুন। প্রয়োজনে সামান্য পানি দিন, যাতে মশলা পুড়ে না যায়। মশলা
কষানো হয়ে গেলে তাতে ইলিশ মাছ এবং আস্তা কাঁচামরিচ দিয়ে দিন। ৫-৭ মিনিট রান্না করুন। চুলা থেকে নামানোর
১-২ মিনিট আগে ৩-৪টি লেবু পাতা দিয়ে দিন। ব্যস এবারে গরম গরম পরিবেশন করুন।
ইউরোপ, আমেরিকায় গ্রোসারি শপে গেলেই স্যামন মাছ চোখে পরে। এমনকি দেশের সুপারমার্কেটগুলোতেও এখন স্যামন
মাছ খুবই সহজলভ্য। চলুন দেশে নেই টমেটো আর আলু দিয়ে দেশি স্টাইলে স্যামন মাছের ঝোলের রেসিপি।
উপকরণ
স্যামন মাছের ফিলে (২ পিস - ২৫০ গ্রাম)
টমেটো (৩ টা)
আলু (২ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচেের গুড়া (১/২ চা চামচ)
কাঁচা মরিচ (২-৩ টা)
লবন (স্বাদমতো)
ধনে পাতা (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই স্যামন মাছের ফিলে ধুয়ে সামান্য হলুদের গুড়া মাখিয়ে হালকা করে তেলে ভেজে আলাদা করে তুলে রাখুন।
এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিন। পেয়াজ একটু নরম হয়ে গেলে তাতে হলুদের গুড়া, মরিচের
গুড়া আর লবন দিয়ে নাড়ুন। এ অবস্থায় মিডিয়াম সাইজের কিউব করে কাটা টমেটো আর লম্বা লম্বা করে কাটা
আলুর টুকরা দিয়ে দিন। হালকা নেড়ে ১ কাপ পানি দিয়ে দিন। কিছুক্ষনের মধ্যেই আলু সেদ্ধ হয়ে যাবে এবং টমেটো
নরম হয়ে ঝোল মাখা মাখা হয়ে যাবে। এ অবস্থায় ভাজা মাছ ছেড়ে দিয়ে আরো ২-৩ মিনিট রান্না করুন।
সবশেষে উপরে ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করুন।
খিচুরি আমরা সবাই পছন্দ করি। চলুন কিভাবে রাইস কুকারে খিচুরি রান্না করা যায় সেটা দেখে নেই।
উপকরণ
চাল (১ কাপ)
মুসুরির ডাল (১/৪ কাপ)
ভাজা মুগ ডাল (১/৪ কাপ)
পানি (৩ কাপ)
কাঁচা মরিচ (২-৩ টা)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
তেল (১ টেবিল চামচ)
টমেটো (১ টা)
আলু (১ টা)
রন্ধনপ্রণালী
আলু এবং টমেটো ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন। এবারের রাইস কুকারে পানি বাদে সব উপকরণ দিয়ে ভালো
করে মাখিয়ে নিন। আমি ১ কাপ চাল আর ১/২ কাপ ২ ধরনের ডাল দিয়েছি। আপনি চাইলে যে কোন ১ ধরনের ডাল
দিয়েই খিচুরি রান্না করতে পারবেন। পানি দেয়ার পরিমাপ হলো চাল আর ডালের পরিমানের দ্বিগুন পানি দিতে হবে।
আমি ১.৫ কাপের জন্য ৩ কাপ পানি দিয়েছি। এবারে রাইস কুকারে কুকিং মোড অন করে দিন। রাইস কুকারে কুকিং
মোড থেকে ওয়ার্মিং মোডে আসা মানেই খিচুরি হয়ে গেছে। এবারে গরম গরম পরিবেশন করুন।
বেগুন ভর্তা আমার খুবই পছন্দের একটা ডিশ। দেশে থাকতে চুলায় পুড়িয়ে ভর্তা খেতে পারতাম। এখানে যেহেতু এটা
সম্ভব না, তাই মাইক্রোওয়েভ ওভেনেই বেগুন ভর্তা তৈরি করার রেসিপিটা দেখে নেই।
উপকরণ
বড় গোল বেগুন (১ টা)
শুকনা মরিচ (২-৩ টা)
পেয়াজ (১ টা)
সরিষার তেল (স্বাদমতো)
লবন (স্বাদমতো)
ধনে পাতা (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই বেগুনের বোটা ফেলে ধুয়ে ফেলুন। এবার ছুরি দিয়ে কয়েকটি আচড় কেটে নিন, তারপর একটু সরিষার তেল মেখে
মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিন ১২-১৫ মিনিটের জন্য। বেগুন নরম হয়ে গেলে নামিয়ে নিন। যদি দেখেন পাত্রের নিচে
একটু পানি জমে গেছে, তাহলে সেটা ফেলে দিন। এবার গরম থাকতে থাকতেই ভর্তা করে নিন।
এবার পেয়াজ কুচি, ধনে পাতা কচি, ভাজা শুকনা মরিচ, লবন আর সরিষার তেল দিয়ে ভাল করে ভর্তা করুন, তারপর
গরম গরম ভাত বা খিচুরির সাথে পরিবেশন করুন।
ঈদসহ যে কোন উৎসব সেমাই ছাড়া চলেই না। চলুন দেখে নেই লাচ্ছা সেমাইয়ের রেসিপি।
উপকরণ
লাচ্ছা সেমাই (২৫০ গ্রাম)
দুধ (১ লিটার)
চিনি (১ কাপ)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
কিশমিস (পরিবেশনের জন্য)
কাজু বাদাম (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই যে পাত্রে সেমাই রান্না করবেন, সেটাতে লাচ্ছা সেমাই প্যাকেট থেকে খুলে হালকা ভেঙ্গে সাজিয়ে রাখুন। একটি
পাত্রে দুধ নিয়ে তাতে চিনি এবং অন্যান্য উপকরন দিয়ে জ্বাল দিন। একবার বলক উঠে গেলে দুধ লাচ্ছা সেমাইয়ের উপর
ঢেলে দিন এবং তার উপরে কিশমিস আর কাজু বাদামের কুচি ছড়িয়ে দিন। দুধের পরিমান অনেক বেশি মনে হতে পারে,
কিন্তু কিছুক্ষনের মধ্যেই সেমাই সব দুধ শোষন করে ফেলবে। এবারে একটু ঠান্ডা হলে পরিবেশন করুন।
চলুন জেনে নেয়া যাক শাহী টুকরার রেসিপি।
উপকরণ
পাউরুটি (৫-৬ পিস)
গরুর দুধ (১ কেজি)
কনডেন্সড মিল্ক (২৫০ গ্রাম)
চিনি (২ কাপ)
কিশমিশ (১ টেবিল চামচ)
বাদাম কুচি (২ টেবিল চামচ)
ঘি (পাউরুটি ভাজার জন্য)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই পাউরুটির টুকরাগুলোর চারপাশ ফেলে দিয়ে ছোট ছোট ত্রিকোনআকৃতির করে কেটে নিন। হালকা করে ঘি দিয়ে
ভেজে তুলে রাখুন। যে পাত্রে শাহী টুকরা তৈরি করবেন, সে পাত্রে সুন্দর করে সাজিয়ে নিন।
একটা পাত্রে গরুর দুধ, কনডেন্সড মিল্ক আর চিনি দিয়ে জ্বাল দিন। এতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে অনবরত
নাড়তে থাকুন যতক্ষন না পর্যন্ত দুধের পরিমান কমে অর্ধেক হয়ে যায়। এবারে ভেজে রাখা পাউরুটির পাত্রে দুধটুকু ঢেলে
দিন এবং উপরে বাদাম কুচি এবং কিশমিস ছিটিয়ে দিন। এবার দুধ ঠান্ডা হয়ে রুম তাপমাত্রায় চলে আসলে ফ্রিজে রেখে
দিন। শাহী টুকরা সাধারনত ঠান্ডা পরিবেশন করা হয়। পরিবেশনের আগে ফ্রিজ থেকে নামিয়ে নিন।
বাঙ্গালী মানেই মাছের জন্য পাগল। আমার মত যারা বিদেশে থাকেন, তাদেরও নিশ্চয়ই আমার মত তাজা মাছ খাওয়ার
জন্য মন কাঁদে। দেশী মাছ বাংলাদেশী দোকানে ফ্রোজেন অবস্থায় পাওয়া গেলেও তাজা মাছের একমাত্র উৎস হচ্ছে বিদেশী
মাছ। চলুন দেখে নেই কিভাবে দেশী স্টাইলে বিদেশী ডোরাডো মাছের দোপেঁয়াজা রান্না করবেন।
উপকরণ
ডোরাডো মাছ (মাঝারি সাইজের ১ টি)
টমেটো (৩-৪ টি)
পেয়াজ (১ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
পেয়াজ কলি (পরিবেশনের জন্য)
ধনে পাতা (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই মাছের আইশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে টুকরা করে কেটে নিন। একটু হলুদের গুড়া মাখিয়ে হালকা করে ভেজে নিন।
ডোরাডো মাছ খুব সহজেই রান্না হয়ে যায়। তাই ১-২ মিনিটের বেশি রান্না করার প্রয়োজন নেই।
এবারে কড়াইয়ে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ একটু নরম হয়ে এলে তাতে ছোট ছোট টুকরা করে
কাটা টমেটো, হলুদ-মরিচের গুড়া, লবন দিয়ে মশলাটা কষিয়ে নিন। কিছুক্ষনের ভেতরেই টমেটোর টুকরাগুলো গলে যাবে।
এবারে এতে ভেজে রাখা মাছ দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। নামানোর ঠিক আগে আগে পেয়াজ কলি কুচি আর ধনে
পাতা কুচি ছড়িয়ে দিন।
হালিম আমরা সবাই পছন্দ করি। চলুন খুব সহজেই হালিম মিক্স দিয়ে গরুর মাংসের হালিম তৈরির রেসিপি শিখে নেই।
উপকরণ
রাঁধুনি হালিম মিক্স (১ প্যাকেট)
পেয়াজ কুচি (১ কাপ)
গরুর মাংস (৫০০ গ্রাম)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
এলাচ (৩ টা)
তেল (১ কাপ)
দারুচিনি (৩ টুকরা)
লবঙ্গ (৩ টা)
লবন (স্বাদমতো)
আদা কুচি (পরিবেশনের জন্য)
কাঁচা মরিচ কুচি (পরিবেশনের জন্য)
শসা কুচি (পরিবেশনের জন্য)
লেবু (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই রাধুনি হালিম মিক্সের শস্যের প্যাকেটটা একটা পাত্রে ঢেলে পানি দিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন।
এবারে অন্য একটা পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ভেজে বেরেস্তা করে তুলে রাখুন।
এবারে আধা কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে তাতে রাঁধুনী হালিম মিক্সের মশলার প্যাকেটের মশলা, এলাচ, দারুচিনি,
লবঙ্গ আর স্বাদমতো লবন দিয়ে ভালো করে মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। একটা বড় পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি
দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজুন। এই পর্যায়ে এসে মসলা সহ মাংসের পুরোটা পাত্রে দিয়ে দিন, এবং ভালো করে কষিয়ে
নিন। সেদ্ধ না হওয়া পর্যন্ত কষাতে থাকুন, প্রয়োজনে পানি যোগ করুন, যাতে মসলাটা পুড়ে না যায়।
মসলা সেদ্ধ হয়ে গেলে তাতে ভিজিয়ে রাখা শস্য দিয়ে দিন, এবং সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। আপনার পছন্দমত ঘনত্বে
না আসা পর্যন্ত পানি শুকিয়ে ফেলুন।
সবশেষে আদা কুচি, শসা কুচি, কাঁচা মরিচ কুচি, পেয়াজ বেরেস্তা আর এক টুকরা লেবু সহ গরম গরম পরিবেশন করুন।
মুড়ির মোয়ার কথা উঠলেই মনে পড়ে যায় ছোট বেলার পুরাতন কাঁচের বোতল দিয়ে মোয়া কেনার কথা। চলুন দেখি নেই
ঘরে বসে খুব সহজেই কিভাবে মুড়ির মোয়া তৈরি করে নিতে পারবেন।
উপকরণ
মুড়ি (৫০০ গ্রাম)
চিনি/গুড় (৫০০ গ্রাম)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই আধা কেজি মুড়ি নিয়ে ভালো করে একটা চালনি দিয়ে চেলে ধুলা-বালি বা মুড়ি ভাঙ্গা গুড়া ঝেড়ে ফেলুন। এবারে
একটি বড় পাত্রে গুড় বা চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে সিরা তৈরি করুন। আমি সাধারনত আধা কেজি গুড়ের জন্য
১ কাপ পানি ব্যবহার করি। এতে এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে দিন, এর ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে।
সিরার পানি প্রায় শুকিয়ে এলে এলাচ, দারুচিনি ও তেজপাতা তুলে ফেলুন এবং পাত্রটি চুলা থেকে নামিয়ে সাথে সাথে
মুড়িগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মুড়ি গরম থাকতে থাকতে, মানে সিরা শুকিয়ে শক্ত হয়ে যাওয়ার আগেই মোয়ার
আকৃতির বল তৈরি করে ফেলুন।
এই মোয়ার এয়ারটাইট কন্টেইনারে রেখে দীর্ঘদিন খাওয়া যায়।
সকালের নাস্তায় প্যানকেকের কোন তুলনাই হয় না। চলুন রেসিপিটি দেখে নেয়া যাক।
উপকরণ
ময়দা (১ কাপ)
বাটার (১ টেবিল চামচ)
ডিম (১ টা)
দুধ (১ কাপ)
চিনি (২ টেবিল চামচ)
বেকিং পাউডার (১/২ চা চামচ)
ভ্যানিলা এসেন্স (১/২ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটি পাত্রে সমস্ত উপকরণ ভালভাবে মিক্সিং করে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে একটা
প্যান খুব ভাল ভাবে গরম করে তাতে অল্প একটু ব্যাটার দিয়ে মাঝারি আচে চুলায় দিতে হবে। ব্যাটারের গায়ে যখন বুদ
বুদ উঠে উপরে আর কোন কাঁচা ব্যাটার দেখা যাবে না, তখন নামিয়ে নিতে হবে।
এভাবে একে একে সবগুলো প্যানকেক ভেজে নিন। পিনাট/হ্যাসেলনাট বাটার, নিউটেলা বা ম্যাপল সিরাপ সহকারে
পরিবেশন করুন।
আলু ভাজি কিভাবে করতে হয় আমরা কমবেশি সবাই সেটা জানি। আমি সেটাতেই একটু টুইস্ট যোগ করে সাধারন আলু
ভাজিতে অসাধারন স্বাদ এনে দেব। চলুন দেখে নেয়া যাক।
উপকরণ
আলু (৫০০ গ্রাম)
টমেটো (২ টা)
পেয়াজ (১ টা)
ধনে পাতা (পরিবেশনের জন্য)
কাঁচা মরিচ (২-৩ টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
তেল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমে আলুর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে ভাল করে ধুয়ে নিন। এবারে ২ টা টমেটো ছোট ছোট টুকরা করে কেটে
আলুর সাথে নিয়ে নিন। এই টমেটোর কারনে আলু ভাজিতে একটা উমামি স্বাদ আসবে আর আলু ভাজির রংটাও খুব
সুন্দর হবে।
একটা প্যানে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ হালকা বাদামী হয়ে এলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া
আর লবন দিয়ে একবার নেড়ে নিন। এবার এতে টমেটো আর আলু কুচি দিয়ে নাড়ুন। প্রয়োজনে সামান্য পানি দিয়ে ঢেকে
দিন। কিছুক্ষনের ভেতরেই আলু সেদ্ধ হয়ে যাবে আর টমেটো প্রায় গলে যাবে। এ অবস্থায় কাঁচা মরিচ ফালি করে কেটে
দিয়ে দিন। বার দুয়েক নেড়ে নামানোর ঠিক আগে আগে ধনে পাতা ছিটিয়ে দিন।
গরম গরম পরোটার সাথে এই আলু ভাজি অসাধারন লাগে খেতে।
সকালে বা বিকালের নাস্তায় চিকেন স্যান্ডউইচের কোন তুলনাই চলে না। আর বাচ্চাদেরও খুব প্রিয় খাবার এটা। চলুন
ঝটপট মাত্র ১০ মিনিটে মজাদার চিকেন স্যান্ডউইচ তৈরির রেসিপি শিখে নেয়া যাক।
উপকরণ
হাড় ছাড়া মুরগীর মাংস (২০০ গ্রাম)
আদা-রসুন বাটা (১ চা চামচ)
সেদ্ধ ডিম (১ টা)
গাজর (১ টা)
শসা (ছোট সাইজের ১ টা)
মেয়নেজ (২ টেবিল চামচ)
লবন (স্বাদমতো)
গোল মরিচের গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই গাজর ও শসা খুব মিহি করে গ্রেট করে পানি ঝড়িয়ে নিন। এবারে আদা-রসুন বাটা সহ মুরগীর মাংস সেদ্ধ করে
নিন। মুরগীর মাংস সেদ্ধ হতে বড়জোড় ৫-৭ মিনিট সময় লাগবে। এবারে সেদ্ধ করা মুরগীর মাংস খুব ছোট ছোট করে
টুকরা করে নিন। এবার এতে গাজর কুচি, শসা কুচি, মেয়নেজ আর লবন দিন। একটা ডিম সেদ্ধ গ্রেট করে দিয়ে দিন।
ভাল করে মাখিয়ে নিন। স্বাদমতো গোলমরিচের গুড়া দিয়ে দিন। এই মিশ্রনটাকে আমরা স্যান্ডউইচের পুর হিসেবে ব্যবহার
করবো। আপনি চাইলে এটাকে ফ্রিজে রেখে ১ সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন।
এবারে চারকোনা সাদা পাউরুটির চারপাশ একটা ছুরি দিয়ে কেটে নিন। এই কোনাগুলো ফেলে দেবেন না। এগুলোকে টোস্ট
করে গুড়া করে পরবর্তীতে ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করতে পারবেন। এবারে রুটির উপরে স্যান্ডউইচের পুর দিয়ে উপরে
আরেক টুকরা রুটি দিন। এরপর স্যান্ডউইচের আকৃতিতে কোনাকুনি করে কেটে পরিবেশন করুন।
চলুন দেখে নেয়া যাক মজাদার মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপি।
উপকরণ
মিস্টি কুমড়া (২৫০ গ্রাম)
কাঁচা মরিচ (২-৩টা)
পেয়াজ (১ টা)
লবন (স্বাদমতো)
ধনে পাতা (স্বাদমতো)
সরিষার তেল (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই মিষ্টি কুমড়া ধুয়ে ছোট ছোট করে টুকরা করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে চটকে নিন।
একটা পাত্রে পেয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনে পাতা কুচি নিয়ে তা লবন আর সরিষার তেল দিয়ে ভালো করে চটকে
নিন। এবার এতে আগে থেকে চটকে রাখা মিষ্টি কুমড়া দিয়ে ভালভাবে মিশিয়ে ভর্তা তৈরি করুন।
নোয়াখালী এলাকার মানুষের মধ্যে খুবই জনপ্রিয় একটা নাস্তা হচ্ছে খোলাজা পিঠা। এটি খুব সহজেই তৈরি করা যায়,
চলুন রেসিপিটা দেখে নেই।
উপকরণ
চালের গুড়া (১.৫ কাপ)
ডিম (১ টা)
লবন (স্বাদমতো)
তেল (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
একটি পাত্রে সব শুকনো উপকরণ নিয়ে মাখিয়ে নিন। এবার এতে একটা ডিম এবং তেল দিয়ে নিন। এবারে প্রয়োজনমত
পানি দিয়ে ডো তৈরি করুন। এই ডো অনেক পাতলা হবে, যাবে চুলায় প্যানে ঢেলে তা চামচ ছাড়াই ছড়িয়ে দেয়া যায়।
এবারে একটা প্যান চুলায় দিয়ে খুব ভালো হবে গরম করে নিন। প্যান খুব গরম হয়ে গেলে চুলার আচ মাঝারি করে দিন।
এবারে প্যানের মাঝে ডো দিয়ে প্যান নেড়ে তা সম্পূর্ণ প্যানে ছড়িয়ে দিন। এই পিঠা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, এটাকে
উল্টে নেয়ার প্রয়োজন নেই। এভাবে একে একে সবগুলো ভেজে নিন।
এবারে যে কোন ভর্তা বা গরুর মাংসের সাথে গরম গরম পরিবেশন করুন।
গরুর মাংসের তেহারি পছন্দ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। আসুন কিভাবে রাধুনী তেহারি মিক্স দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন গরুর মাংসের তেহারি, সেটা দেখে নেয়া যাক।
উপকরণ
গরুর মাংস (১ কেজি)
পোলাও চাল (২ কাপ)
তেল (১ কাপ)
রাধুনী তেহারি মিক্স (১ টা)
কাঁচা মরিচ (৬-৭ টা)
টক দই (৫০০ গ্রাম)
লবন (স্বাদমতো)
পেয়াজ (১ কাপ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই গরুর মাংস ধুয়ে ছোট ছোট টুকরা করে তাতে কিছুটা তেল, আধা কেজি টক দই আর ১ প্যাকেট তেহারী মিক্সের
পুরোটা মাখিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আলাদা পাত্রে পোলাও চাল ভালো করে ধুয়ে পানি
ঝড়িয়ে রাখতে হবে।
এবারে ১টা কড়াইয়ে তেল নিয়ে তাতে ১ কাপ পেয়াজ বেরেস্তা করতে হবে। সেখান থেকে আধা কাপ তুলে রাখতে হবে।
এবারে বাকিটাতে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতার অর্ধেকটা আর ম্যারিনেট করে রাখা মাংসের পুরোটা দিয়ে দিতে
হবে। এবারে ভালো করে কষিয়ে মাংস সিদ্ধ করে নিতে হবে। গরুর মাংস সিদ্ধ হতে সাধারনত একটু সময় লাগে।
সেক্ষেত্রে পানি যোগ করতে পারেন। মাংস সেদ্ধ হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে রাখুন।
এবারে অন্য একটি পাত্রে তেল, কিছুটা পেয়াজ কুচি নিয়ে বাকি মশলা দিয়ে দিতে হবে। পেয়াজ নরম হয়ে এলে তাতে
পোলাও চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চাল ভাজা হয়ে গেলে পানি দিতে হবে। আমি ২ কাপ চাল নিয়েছি,
তার জন্যে ৬ কাপ পানি দিবো। আপনি চাইলে ৫ কাপ পানি আর ১ কাপ দুধও দিতে পারেন। চাল প্রায় সেদ্ধ হয়ে
গেলে আগে থেকে তৈরি করে রাখা মাংস আর ঝোল সব দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে পানি পুরো
শুকিয়ে নিতে হবে। এবার ৬-৭টি গোটা কাঁচা মরিচ দিয়ে নেরে ১০ মিনিটের জন্যে দমে রেখে দিতে হবে। এই ১০ মিনিটে
৩-৪ বার তেহারি ওলট-পালট করে দিতে হবে। সবশেষে উপরে পেয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।
চলুন দেখে নেই খুব সহজেই আতপ চালের পায়েস রান্নার রেসিপি।
উপকরণ
আতপ চাল (১ কাপ)
দুধ (১ লিটার)
চিনি (১ কাপ)
কিশমিস (পরিবেশনের জন্য)
বাদাম কুচি (পরিবেশনের জন্য)
এলাচ (২-৩ টি)
দারুচিনি (২-৩ টুকরা)
লবঙ্গ (২ টা)
তেজপাতা (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই আতপ চাল খুব ভাল করে ধুয়ে পানি ঝরিযে নিন। এরপরে ১ কাপ চালের জন্য ২ কাপ পানি দিয়ে চাল সিদ্ধ
করে একটি পাত্রে তুলে রাখুন।
এবার পাত্রে দুধ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর চিনি নিয়ে চুলায় বসিয়ে দিন। গুড় গলে গেলে এবার
তাতে আগে থেকে সিদ্ধ করে রাখা আতপ চাল ঢেলে দিন, এবং অল্প আচে ভালো করে নাড়তে থাকুন। এবার অল্প
আচে দুধ শুকিয়ে ঘন হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। কোনভাবেই নাড়ানো বন্ধ করবেন না। এতে করে পায়েস পাত্রের
তলায় লেগে যেতে পারে। সবশেষে পরিবেশনের জন্য বাটিতে ঢেলে উপরে কিশমিস আর বাদাম কুচি ছড়িয়ে দিন।
পুডিং আমার খুব পছন্দের একটা ডেজার্ট। চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন ক্যারামেল পুডিং।
উপকরণ
দুধ (১ কাপ - ২৫০ মিলি)
ডিম (২ টা)
চিনি (১ কাপ)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই যে পাত্রে পুডিং তৈরি করবেন, সে পাত্রের তলায় ক্যারামেল ঢেলে তৈরি রাখুন। ক্যারামেল তৈরির জন্য একটা
প্যানে ৩ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ পানির মিশ্রনকে অল্প আচে জ্বাল দিন। কিছুক্ষনের ভেতরেই পানি উবে
যাবে এবং মিশ্রনটি বাদামী রং ধারন করবে। সাথে সাথেই পুডিং তৈরির পাত্রের তলায় সমান করে ছড়িয়ে দিন। গরম
থাকতে থাকতেই আপনাকে ক্যারামেল ছড়িয়ে দিতে হবে, ঠান্ডা হলে এটি পাত্রের তলায় লেগে যাবে।
এবারে আরেকটি পাত্রে দুধ গরম করে নিন এলাচ, দারুচিনি ও তেজপাতা সহ। এই মসলাগুলোর কারনে ডিমের কাঁচা
গন্ধ ভাবটি চলে যাবে, এবং খেতেও সুস্বাদু হবে। আপনি চাইলে এর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন।
দুধে একবার বলক উঠে গেলে পাত্রটি নামিয়ে কুসুম গরম অবস্থায় নিয়ে আসুন। আপনি যদি একটি আঙ্গুল ডুবিয়ে বেশ
কিছুক্ষন কোন সমস্যা ছাড়াই রাখতে পারেন, তাহলেই চলবে। এবার ডিম দুটিতে একটা হুইস্ক বা কাটাচামচ দিয়ে ভাল
করে ফেটে নি। তারপর ডিম, দুধ ও অবশিষ্ট চিনি একত্রে মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন।
এবারে এই মিশ্রনটিকে পুডিং তৈরির পাত্রে রেখে, পাত্রটি অন্য একটি বড় পাত্রে রাখুন। এবার সেই পাত্রে পানি দিন।
পানি দেয়ার সময় লক্ষ্য রাখুন যাতে সেটা পুডিং তৈরির পাত্রের অর্ধেকটা পর্যন্ত হয়। এবার এটিকে ওভেনে ১৫০ ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রায় ৫০ মিনিট ধরে বেক করুন। আপনি চাইলে অল্প আচে চুলাতেও এটি করতে পারেন।
পুডিং তৈরি সম্পূর্ণ হয়েছে কিনা এটা চেক করার জন্য একটা টুথপিক পুডিংয়ের মাঝখানে ঢুকিয়ে বের করে আনুন। যদি
টুথপিকে কোন ভেজা অংশ উঠে না আসে, তাহলে পুডিং তৈরি হয়ে গেছে। এবার একে ওভেন থেকে বের করে নিয়ে ঠান্ডা
করে নিন। শেষে পাত্রের চারপাশ একটা ছুড়ির সাহায্যে আলগা করে অন্য একটি পাত্রে উপুর করে ঢেলে নিন। এবারে
টুকরা করে কেটে পরিবেশন করুন।
আমার সবচেয়ে প্রিয় নাস্তার আইটেম গাজরের হালুয়া। চলুন দেখে নেই এটা তৈরির রেসিপি।
উপকরণ
গাজর (১ কেজি)
চিনি (১.৫ কাপ)
ঘি (২ টেবিল চামচ)
বাদাম কুচি (১ কাপ)
দুধ (১ কেজি)
কিশমিস (পরিবেশনের জন্য)
ডালিমের দানা (পরিবেশনের জন্য)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
তেজপাতা (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই গাজরের খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে একদম মিহি করে গ্রেট করে নিন। একটা পাত্রে ঘি ঢেলে তাতে মশলাগুলো
দিয়ে দিন। ঘি গরম হয়ে গেলে তাতে গ্রেট কার গাজর দিয়ে খুব ভালো করে ভেজে নিন। গ্রেট করা গাজর পানি ছাড়বে,
সেগুলো একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিন। এ সময় অনবরত নাড়তে থাকবেন, যাতে গাজর পাত্রের তলায় লেগে
না যায়। পানি শুকিয়ে গেলে চিনি ঢেলে দিন। অল্প সময়ের মধ্যেই চিনি গলে যাবে। এবারে এতে দুধ ঢেলে দিয়ে নাড়তে
থাকুন।
দুধ প্রায় শুকিয়ে এলে তাতে বাদাম কুচি দিয়ে দিন। আরো কিছুক্ষন রান্না করুন, দুধ একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবারে
নামিয়ে নিয়ে বাদাম কুচি, কিশমিশ আর ডালিমের দানা দিয়ে পরিবেশন করুন।
বিয়ে বাড়ীতে আমার জন্য সবচেয়ে বড় আকর্ষন হচ্ছে জর্দা। চলুন জর্দার রেসিপি জেনে নেই।
উপকরণ
পোলাও চাল (১ কাপ)
চিনি (১.৫ কাপ)
মোরব্বা (১০০ গ্রাম)
বাদাম কুচি (পরিবেশনের জন্য)
কিশমিস (স্বাদমত)
গোলাপজল (১ টেবিল চামচ)
ফুড কালার (২-৩ ফোটা)
কমলার রস (১ কাপ)
ছোট মিষ্টি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
প্রথমেই চাল ধুয়ে ১ কাপের চালের সাথে ২ কাপ পানি সহ সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ প্রায় হয়ে এলে ২-৩ ফোটা
কমলা রংয়ের ফুড কালার যোগ করতে হবে। এবারে পানি প্রায় শুকিয়ে এলে এতে চিনি, মোরব্বা, গোলাপজল, কমলার
রস, কিশমিস, বাদাম কুচি দিয়ে দিতে হবে। কিছুক্ষন নাড়ানোর পর পানি পুরো শুকিয়ে গেলে কিশমিস, বাদাম কুচি ও
ছোট মিস্টি উপরে ছিটিয়ে পরিবেশন করুন।
শীতের সকালে খেজুরের গুড়ের পায়েসের কোন তুলনা হয় না। চলুন দেখে নেই রেসিপি।
উপকরণ
পোলাও চাল (১ কাপ)
দুধ (১ লিটার)
খেজুরের গুড় (২৫০ গ্রাম)
কিশমিস (পরিবেশনের জন্য)
এলাচ (২-৩ টি)
দারুচিনি (২-৩ টুকরা)
লবঙ্গ (২ টা)
তেজপাতা (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই পোলাও চাল খুব ভাল করে ধুয়ে পানি ঝরিযে নিন। এবার পাত্রে দুধ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা
আর খেজুর গুড় নিয়ে চুলায় বসিয়ে দিন। গুড় গলে গেলে এবার তাতে পোলাও চাল ঢেলে দিন, এবং অল্প আচে ভালো
করে নাড়তে থাকুন। কিছুক্ষনের ভেতরেই চাল সিদ্ধ হয়ে যাবে। এবার অল্প আচে দুধ শুকিয়ে ঘন হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে
থাকুন। কোনভাবেই নাড়ানো বন্ধ করবেন না। এতে করে পায়েস পাত্রের তলায় লেগে যেতে পারে। সবশেষে পরিবেশনের
জন্য বাটিতে ঢেলে উপরে কিশমিস ছড়িয়ে দিন।
একটু ভারী খাবার খাওয়ার পর বোরহানি না খেলে যেন চলেই না। চলুন দেখে নেই রাধুনি বোরহানির মিক্স দিয়ে
খুব সহজেই বোরহানি তৈরির রেসিপি।
উপকরন
রাঁধুনী বোরহানি মিক্স (১ প্যাকেট)
টক দই (১ কেজি)
পানি (স্বাদমতো)
পুদিনা পাতা (১০০ গ্রাম)
ধনে পাতা (৫০ গ্রাম)
বরফকুঁচি (স্বাদমতো)
কাঁচা মরিচ (৫-৬ টি)
রন্ধনপ্রণালী
প্রথমেই ব্লেন্ডারে পুদিনা পাতা, কাঁচা মরিচ আর ধনে পাতা ১ চামচ পানি সহ ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন। এবারে
একটি বড় পাত্রে টক দই, রাধুনি বোরহানি মিক্স, পুদিনা আর ধনে পাতার মিশ্রন ভালো করে মিশিয়ে নিন। এবারে
আপনার পছন্দমত ঘনত্বের জন্য প্রয়োজনমত পানি মেশান। রাধুনি বোরহানি মিক্সে লবন দেয়াই থাকে, তাই আর
অতিরিক্ত লবন দেয়ার প্রয়োজন নেই। সবশেষে বরফ কুঁচি সহকারে পরিবেশন করুন।
আপনি এই বোরহানি ফ্রিজে রেখে ১ সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন।
বাংলাদেশে থাকাকালীন সময়ে লাউ চিংড়ির তরকারী ছিল আমার খুবই পছন্দের। সেই রেসিপিটাই চলুন দেখে নেয়া যাক।
উপকরণ
লাউ (মাঝারি সাইজের ১ টি)
টমেটো (৩ টি)
কাঁচা মরিচ (২-৩ টি)
পেয়াজ (১ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
চিংড়ি (২০-২৫ টা)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই লাউ এবং টমেটো ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবার চিংড়িতে এক টিমটি হলুদ ছড়িয়ে তেলে খুব হালকা করে ভেজে
নিন। এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি নিন। তারপর তাতে হলুদের গুড়া আর মরিচের গুড়া এবং
লবন দিয়ে দিন। এবার এতে লাউ আর টমেটো দিয়ে দিন। পরিমানমতো পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষনের ভেতরেই লাউ সেদ্ধ
হয়ে যাবে। এবার এতে ভেজে রাখা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। ২-৩ মিনিট নেড়ে তরকারী নামিয়ে নিন।
পাস্তা আমরা কমবেশি সবাই পছন্দ করি। চলুন দেখে নেয়া যাক ইতালিয়ান ট্রেডিশনাল কার্বোনারা রেসিপি।
উপকরণ
স্প্যাগেটি পাস্তা (২৫০ গ্রাম)
ক্রীম (১৫০ গ্রাম)
বাটার (৫০ গ্রাম)
দুধ (১৫০ মিলি)
লবন (স্বাদমতো)
গোলমরিচের গুড়া (স্বাদমতো)
হ্যাম/চিকেন সালামি (২০০ গ্রাম)
অলিভ ওয়েল (১ টেবিল চামচ)
পার্মিসান চীজ (স্বাধমতো)
ডিমের কুসুম (১ টা)
রন্ধনপ্রণালী
প্রথমেই একটা বড় পাত্রে পানি নিয়ে তাতে ১ চা চামচ লবন আর ১ টেবিল চামচ অলিভ ওয়েল দিন। পানি ফুটে গেলে
এতে পাস্তা ছেড়ে দিন। পাস্তা কতক্ষন সেদ্ধ করতে হবে, তা সাধারনত পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে। আপনি সে
অনুসারে পাস্তা সেদ্ধ করে নিন। সাধারনত ১০-১২ মিনিটের ভেতরেই পাস্তা সেদ্ধ হয়ে যাওয়ার কথা।
একটি প্যানে সামান্য ওলিভ ওয়েল নিয়ে তাতে বাটার দিয়ে দিন। বাটার গলে গেলে তাতে হ্যাম/চিকেন সালামির ছোট
টুকরা দিয়ে দিন। সেটা হালকা বাদামী হয়ে গেলে তাতে পাস্তা এবং প্রায় ১০০ মিলি পাস্তা সেদ্ধ পানি দিয়ে দিন। এবার
ক্রীম, দুধ আর লবন দিন। ১-২ মিনিট রান্না করুন। এবার নামানোর ঠিক আগে ১ টা ডিমের কুসুম ভেঙ্গে পাস্তার
সাথে মেখে নিন। স্বাদমতো পার্মিসান চীজ আর গোলমরিচের গুড়া দিয়ে পরিবেশন করুন।
গরুর মাংস আমরা সবাই কমবেশি পছন্দ করি। চলুন দেখে নেই আলু দিয়ে গরুর মাংসের ঝোলের রেসিপি।
উপকরণ
গরুর মাংস (১ কেজি)
আলু (৪-৫ টা)
হলুদ গুড়া (১ চা চামচ)
মরিচ গুড়া (১ চা চামচ)
জিরা গুড়া (১ চা চামচ)
ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
গরম মসলার গুড়া (১ চা চামচ)
এলাচ (৪ টা)
দারুচিনি (৪ টুকরা)
লবঙ্গ (৪ টা)
তেজপাতা (২ টা)
স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
লবন (স্বাদমতো)
কাঁচামরিচ (৪-৫ টা)
পেয়াজ কুচি (১ কাপ)
আদা বাটা (১ চা চামচ)
রসুন বাটা (১ চা চামচ)
তেল (১/২ কাপ)
ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই ১ কেজি গরুর মাংস মিডিয়াম সাইজের টুকরা করে কেটে ধুয়ে নিন। আলুর খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে
একটা বাটিতে তুলে রাখুন। এবারে একটা পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ কুচি একটু নরম হয়ে
এলে তাতে কাঁচা মরিচ ছাড়া একে একে সবগুলো মসলা দিয়ে দিন। মসলা যাতে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন,
প্রয়োজনে সামান্য পানি দিন। মসলা কসানো হয়ে গেলে তাতে গরুর মাংস দিয়ে দিন, এবং ভালো করে কসাতে থাকুন।
গরুর মাংস রান্না হতে সাধারনত একটু বেশি সময় লাগে, তাই ভালো করে কসাতে থাকুন।
মাংস প্রায় সিদ্ধ হয়ে গেলে, তাতে পরিমানমতো পানি দিন। আপনি যে পরিমান ঝোল খেতে পছন্দ করেন, সে পরিমান
পানি দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে তাতে আলুর টুকরাগুলো দিয়ে দিন। খুব অল্প সময়ের মধ্যেই আলু সেদ্ধ হয়ে যাবে।
এবারে উপরে কাঁচা মরিচ আর ভাজা জিরার গুড়া ছড়িয়ে দিন।
বিকালের নাস্তায় একটু ভাজাপোড়া না খেলে চলেই না। চলুন খুব সহজ এবং সুস্বাদু এই বাঁধাকপির পাকোড়া তৈরি করা
যাক।
উপকরণ
বাঁধাকপি (২ কাপ)
গাজর (১ টা)
বেসন (১ কাপ)
চালের গুড়া (১ টেবিল চামচ)
ডিম (১ টা)
কাঁচা মরিচ (স্বাদমত)
লবন (স্বাদমত)
ধনে পাতা (স্বাদমত)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই বাঁধাকপি কুচি কুচি করে কেটে ১ চা চামচ লবন মেখে ৩০ মিনিট রেখে দিন। এতে করে বাধাকপির ভেতর থেকে
পানি বের হয়ে আসবে। তারপর নতুন একটি পাত্রে পানি চিপে চিপে বাঁধাকপি গুলো তুলে রাখুন। একটা ছোট গাজর
কুচি কুটি করে কেটে নিন। এবারে লবন ও ধনে পাতা কুচি করে কেটে নিন। এবারে ডিম সহ বাকি সব উপকরন একসাথে
মেখে নিন। এই রেসিপিতে ১ টেবিল চামচ চালের গুড়া ব্যবহার করা হয়েছে, এতে করে ভাজার পরে পাকোড়াগুলো খুব
মুচমুচে হবে। প্রয়োজনে সামান্য পানি দিয়ে মিশ্রনটি তৈরি করুন। এবারে ছোট ছোট করে পাকোড়া তৈরি করে মাঝারি আঁচে
ডুবো তেলে পাকোড়াগুলোকে বাদামি করে ভেজে নিন। ভাজা শেষ হলে একটি পাত্রে পেপার টাওয়াল বিছিয়ে সেখানে তুলে
রাখুন, এতে করে অতিরিক্ত তেল পেপার টাওয়াল শুষে নেবে। সবগুলো ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।
বর্তমানে সুপার মার্কেটে গেলেই ক্যানড ফুড চোখে পড়ে। আর করোনার কোয়ারেন্টাইনে সার্ভাইব করার জন্য একবার
বাজারে গেলে অনেকগুলো ক্যান কিনে স্টকে রাখাটাই বুদ্ধিমানের কাজ। সেই ক্যানড টুনা দিয়েই আজকের রেসিপি।
উপকরণ
টুনা মাছ (১ ক্যান - ১৯০ গ্রাম)
আলু ভর্তা (১ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
জিরার গুড়া (১ চা চামচ)
লেবুর রস (১ টেবিল চামচ)
ডিম (১ টা)
কাঁচা মরিচ (২-৩ টা)
ধনে পাতা (স্বাদমত)
লবন (স্বাদমত)
রন্ধনপ্রণালী
প্রথমেই টুনা মাছকে ক্যান থেকে বের করে ভাল করে পানি ঝড়িয়ে নিন, প্রয়োজনে মাছ চিপে চিপে পানি বের করে
ফেলুন। টুনা মাছ কেনার সময় লক্ষ্য রাখবেন, টুনা যেন পানিতে ভেজানো হয়। তেলে ডোবানো টুনাতে এই চপ ভালো
হবে না। একটি বড় মিক্সিং বোলে মাছ সহ সব উপকরন নিয়ে ভাল করে মাখিয়ে নিন। যদি দেখেন মিশ্রনটি বেশি
শক্ত হয়ে গেছে, তাহলে সামান্য পরিমানে পানি দিতে পারেন। আর মিশ্রনটি যদি বেশি নরম হয়ে যায় তাহলে খুব
সামান্য পরিমানে বেসন অথবা চালের গুড়া অথবা আটা ব্যবহার করতে পারেন। এবার ছোট ছোট করে চপের আকারে
করে ডুবো তেলে বাদামী করে ভেজে নিন। ভাজার সময় লক্ষ্য রাখবেন যাতে চুলার তাপমাত্রা মিডিয়াম থাকে। বেশি
তাপে ভাজলে চপের বাইরে টা খুব তাড়াতাড়ি বাদামী হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে। এবার গরম গরম
পরিবেশন করুন।
ফ্রাইড রাইস আমার খুব পছন্দের একটা ডিস। চলুন রেসিপিটা দেখে নেই।
উপকরণ
চাল (১ কাপ)
হাড় ছাড়া মুরগীর মাংস (২৫০ গ্রাম)
ডিম (২ টা)
পেয়াজ কলি (১ টা)
কাঁচা মরিচ (২ টা)
মাশরুম (৪-৫ টা)
বাঁধাকপি (১০০ গ্রাম)
মটরশুটি (১০০ গ্রাম)
গাজর (১ টা)
শশা (১ টা)
সয়া সস (১ টেবিল চামচ)
টেস্টিং সল্ট (১ চিমটি)
লবন (স্বাদমতো)
আইসবার্গ লেটুস (ছোট ১ টা)
রন্ধনপ্রণালী
ফ্রাইড রাইস সাধারনত লেফট ওয়ার ভাত থেকে তৈরি করা হয়। আপনার যদি লেফট ওভার ভাত না থাকে তাহলে ভাত
রান্না করে ঠান্ডা করে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন।
ডিম দুইটা লবন দিয়ে ফেটিয়ে স্ক্র্যাম্বলড এগের মতো করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন। তারপর মুরগীর মাংস ছোট
ছোট করে টুকরা করে হালকা লবন দিয়ে ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন।
এবার একটা বড় প্যানে তেল নিয়ে তাতে শসা, লেটুস ছাড়া বাকি সবজিগুলো দিতে কয়েক মিনিট ধরে রান্না করতে হবে।
এরই মধ্যে ছোট ছোট টুকরা করে কাটা সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এতে ভাত, ডিম আর ভাজা মুরগীর মাংস
দিয়ে দিতে হবে। তারপর ১ টেবিল চামচ সয়া সস, ১ চিমটি টেস্টিং সল্ট আর স্বাদমতো লবন দিয়ে দিন। নামানোর ঠিক
আগ মুহুর্তে শসা আর লেটুস দিয়ে একবার নেড়ে নামিয়ে ফেলুন এবং গরম গরম পরিবেশন করুন।
বাঙ্গালীর যে কোন স্পেশাল অকেশন বা অতিথি আপ্যায়নে পোলাও ছাড়া চলেই না। চলুন দেখে নেই প্লেইন পোলাও
রান্নার রেসিপি।
উপকরণ
চিনিগুড়া পোলাও চাল (১ কাপ)
পেয়াজ (বড় সাইজের ১ টা)
এলাচ (২ টা)
দারুচিনি (২ টুকরা)
লবঙ্গ (২ টা)
তেজপাতা (১ টা)
লবন (স্বাদমতো)
দুধ (১/২ কাপ)
কাঁচামরিচ (৫-৬ টি)
রন্ধনপ্রণালী
প্রথমেই পোলাও চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। একটা কড়াইয়ে তেল গরম করে তাতে বাদামী করে
পেয়াজ ভেজে বেরেস্তা করে তুলে রাখুন। এবার সেই পাত্রে ১ টা পেয়াজ কুচি আর মশলাগুলো ছেড়ে দিন। পেয়াজ একটু
নরম হয়ে আসলে তাতে ধুয়ে রাখা চাল ঢেলে দিন। এবার অল্প আচে চাল ভাজতে থাকুন। কিছুক্ষনের মধ্যেই চাল
ভাজা হয়ে যাবে। অন্য একটি পাত্রে পানি গরম করে তৈরি রাখুন। চাল ভাজা হয়ে এলে খুব সুন্দর একটি গন্ধ বের
হবে। এবারে আপনাকে পানি দিতে হবে। নিয়ম হচ্ছে ১ কাপ চালের জন্য ৩ কাপ পানি দিতে হয়। আমি ৩ কাপ পানি
না দিয়ে ২.৫ কাপ পানি আর ০.৫ কাপ দুধ দিচ্ছি। তাতে করে পোলাওয়ের রংটা খুব সুন্দর হয়।
এবার পানি শুকিয়ে এলে চুলার আচ একদম কমিয়ে দিন আর উপরে ৫-৬টা আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিন। আমরা
কাঁচামরিচগুলো শুধু গন্ধের জন্য ব্যবহার করছি, তাই ভুলেও কাঁচামরিচ কেটে দিবেন না। নাহলে পোলাও ঝাল হয়ে যাবে।
এবারে উপরের পোলাও নিচে এনে, নিচের পোলাও উপরে দিয়ে ১০ মিনিটের জন্য খুব অল্প আচে চুলার উপরে রেখে
দিন। একে দমে দেয়া বলে। এই ১০ মিনিটে ৩-৪ বার পোলাও ওলোট-পালোট করে উপরের গুলো নিচে আর নিচের
গুলো উপরে তুলে দিন। সবশেষে চুলা থেকে নামিয়ে উপরে পেয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।
আম ডাল খুব জনপ্রিয় একটা খাবার। কাঁচা আমের মৌসুম চলে আসলেই শুধু আম ডাল খেতে ইচ্ছে করে। চলুন দেখে
নেয়া যাক আম ডালের রেসিপি।
উপকরণ
ডাল (১/২ কাপ)
হলুদের গুড়া (১ চা চামচ)
কাঁচা আম (১ টি)
পেয়াজ (১ টি)
রসুন (১-২ কোয়া)
লবন (স্বাদমতো)
কাঁচা মরিচ (১-২ টি)
ধনে পাতা (স্বাদমতো)
তেল (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
একটি পাত্রে পর্যাপ্ত পরিমান পানি সহ আগে থেকে ধুয়ে রাখা ডাল সেদ্ধ বসাতে হবে। এবারে এতে ১ চা চামচ হলুদের
গুড়া দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেলে লবন এবং আগে থেকে কেটে ধুয়ে রাখা আম আর কাঁচা মরিচ ছেড়ে দিতে হবে।
ডাল সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
এবার একটি প্যানে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে পেয়াজ আর রসুন কুচি ভেজে নিতে হবে। পেয়াজ-রসুন বাদামী হয়ে
গেলে তেল সহ সেটি সেদ্ধ করে রাখা ডালে দিয়ে দিতে হবে। এবার এটিকে চুলায় আরো ১-২ মিনিট জ্বাল দিতে হবে।
নামানোর ঠিক আগ মুহুর্তে ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে।
ভারী খাবার তো অনেক হলো, এবারে চলুন স্বাস্থ্যকর খাবারের দিকে নজর দেয়া যাক। দেখে নিন মিক্সড ভেজিটেবল ডিসের রেসিপি।
উপকরণ
ব্রকোলি (১ টা)
গাজর (২ টা)
আলু (১ টা)
মটরশুটি (১ কাপ)
জুকিনি (মাঝারি সাইজের ১ টা)
পেপে (১/২ কাপ)
পেয়াজ (বড় সাইজের ১ টা)
কাঁচামরিচ (২-৩টা)
হলুদের গুড়া (১ চা চামচ)
মরিচের গুড়া (১ চা চামচ)
লবন (স্বাদমতো)
ডিম (২ টা)
তেল (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
প্রথমেই সবগুলো সবজি ভাল করে ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন। আমি যে সবগুলি ব্যবহার করেছি, সেগুলো আমার ফ্রিজে ছিল। আপনি আপনার হাতের কাছে যে সবজিই পাবেন, সেগুলিই ব্যবহার করতে পারেন। এবারে সবজিগুলোর পানি ঝড়িয়ে নিন। একটা প্যানে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে পেয়াজ ঢেলে নিন। পেয়াজ একটু বাদামী রং ধারন করে এলে তাতে হলুদ আর মরিচের গুড়া দিয়ে নেড়ে নিন। এবারে এতে সবজিগুলো ঢেলে দিন। ভালো করে নেড়ে দিয়ে তাতে ১ কাপের মত পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষনের মধ্যে সবজি সেদ্ধ হয়ে যাবে, এবং এর পানি শুকিয়ে যাবে। এবারে স্বাদমতো লবন দিন। নামানোর আগে ডিমদুটো ভেঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে, কাঁচামরিচ দিয়ে দিন। মিনিট তিনেক নাড়ানোর পরে চুলা থেকে নামিয়ে নিন।
এই ডিসের প্রায় সব আইটেমই অপশনাল। আপনি চাইলে নাও দিতে পারেন। তবে ডিম দিলে সবজি ভাজিটি খেতে অসাধারন হয়, তাই আমার সাজেশন ডিমের পার্টটি মিস করবেন না।
চলুন দেখে নেয়া যাক খুবই সহজ মজাদার ডিম ভুনার রেসিপি।
উপকরণ
ডিম (৩ টা)
কাঁচা মরিচ (২-৩ টি)
পেয়াজ (৪ টা)
হলুদের গুড়া (১/২ চা চামচ)
মরিচের গুড়া (১/২ চা চামচ)
আদা বাটা (১/২ চা চামচ)
রসুন বাটা (১/৪ চা চামচ)
লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
প্রথমেই ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবারে ডিমের গায়ে একটা ছুরি দিয়ে আলতো করে কয়েকটি আচর দিন।
এবারে ডিমে সামান্য হলুদের গুড়া আর লবন মাখিয়ে একটা কড়াইয়ে গরম তেলে লালচে করে ভেজে নিন।
এবারে কড়াইয়ের বাকি তেলে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ নরম হয়ে এলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া, আদা
বাটা, রসুন বাটা আর লবন দিন। ২-৩ মিনিট পর সামান্য পানি দিন যাতে মসলা পুড়ে না যায়। এবারে ভালো করে
কষাতে থাকুন। কষানো প্রায় হয়ে এলে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন। এবারে নামানোর কিছুক্ষন আগে
২-৩টি কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়ে দিন। এবারে গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন।