গল্পটা যেভাবে শুরু
রান্নাঘরে ঢোকা এক সফটওয়্যার প্রকৌশলীর ডায়েরি
আমি নুরুজ্জামান মিলন, পেশায় একজন সফটয়্যার প্রকৌশলী। বর্তমান আবাস কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের ভ্যাঙ্কুভার শহরে।
আমি নিজে কোন প্রফেশনাল শেফ নই। এমনকি ২০১৮ সালের আগে রান্নাঘরে কোনদিন যাইও নি। কিন্তু আমি খুব ভোজনরসিক মানুষ। বিদেশ-বিভূঁইয়ে এসে বাধ্য হয়েই রান্নার হাতেখড়ি, কারন পছন্দের দেশি খাবারগুলি খাবার একমাত্র উপায় হচ্ছে রান্না করে খাওয়া।
আমি নিজে যেহেতু রান্না করতে অনেক ঝামেলার মুখোমুখি হয়েছি, তাই সবাই যেন খুব সহজেই রান্নাটা আয়ত্ব করতে পারে, সেজন্যই আমার এ ছোট্ট প্রয়াস। যে কোন মতামত জানালে খুব খুশি হবো। মতামত জানাতে এই ওয়েবসাইটের যোগাযোগ লিঙ্কে থাকা ফরমটি ব্যবহার করতে পারেন।
ধন্যবাদ।
যা দিয়ে বানানো
ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত টুলস
Jigsaw
পুরো সাইটটি তৈরি হয়েছে এই স্ট্যাটিক সাইট জেনারেটর দিয়ে।
jigsaw.tighten.coFuse.js
রেসিপি খোঁজার সার্চ ফাংশনালিটি চলে এই লাইব্রেরিতে।
fusejs.ioFormspree
যোগাযোগ ফরমের বার্তাগুলো আমার কাছে পৌঁছায় এর মাধ্যমে।
formspree.ioGitHub Pages ও Actions
সাইটটি হোস্ট করা আছে গিটহাব পেজেস-এ, ডেপ্লয়মেন্ট হয় গিটহাব একশনস দিয়ে।
github.com/milon/recipesডেভেলপারদের জন্য
রেসিপিগুলো উন্মুক্ত API হিসেবেও আছে
এই ওয়েবসাইটের সবগুলো রেসিপি JSON API আকারে ব্যবহার করা যায়। API উন্মুক্ত করা হয়েছে Creative Commons অ্যাট্রিবিউশন ২.০ সাধারণ লাইসেন্সের অধীনে।