চাইনিজ ডিস: চিকেন কর্ন স্যুপ
বাংলাদেশী চাইনিজ রেস্টুরেন্টের অন্যতম জনপ্রিয় আইটেম চিকেন কর্ন স্যুপ। চলুন সেটার রেসিপিটা জেনে নেয়া যাক।
- ৬ জন
- ৪০ মিনিট
- জানুয়ারি ২৪, ২০২১
উপকরণ
- মুরগীর মাংস (হাড় ছাড়া ৫০০ গ্রাম)
- চিকেন স্টক (৬ কাপ)
- ভুট্টার দানা (১৫০ গ্রাম)
- কর্ন ফ্লাওয়ার (৩ টেবিল চামচ)
- সয়া সস (১ টেবিল চামচ)
- সাদা ভিনেগার (১ টেবিল চামচ)
- গোল মরিচের গুড়া (১ চা চামচ)
- টেস্টিং সল্ট (১/২ চা চামচ)
- লবন (স্বাদমতো)
- ডিম (২ টা)
রন্ধনপ্রণালী
- প্রথমেই মুরগীর মাংস পাতলা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরপর এতে ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, সয়া সস, ভিনেগার, লবন, টেস্টিং সল্ট আর গোল মরিচের গুড়া দিয়ে মাখিয়ে ১৫-২০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
- এবারে একটা বড় পাত্রে চিকেন স্টক নিয়ে তাতে মুরগীর মাংস ও ভুট্টার দানা দিয়ে দিন। কয়েকবার ফুটে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে এলে একটা পাত্রে ১ কাপ ঠান্ডা পানিতে ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার গুলিয়ে নিয়ে মিশিয়ে দিন। কোনভাবেই গরম স্যুপে সরাসরি কর্ন ফ্লাওয়ার দিতে যাবেন না, তাহলে কর্ন ফ্লাওয়ার চাকা হয়ে যাবে। এবারে একটা কাপে ২টা ডিম ভেঙে ফেটিয়ে নিন। আস্তে আস্তে ফেটানো ডিম স্যুপের মিশ্রণে দিন আর অনবরত নাড়তে থাকুন। আরো ২-৩ মিনিট রান্না করে নামিয়ে নিন।
- এবারে গরম গরম পরিবেশন করুন।