আতপ চালের পায়েস
চলুন দেখে নেই খুব সহজেই আতপ চালের পায়েস রান্নার রেসিপি।
- ৬ জন
- ৫০ মিনিট
- এপ্রিল ৪, ২০২০
উপকরণ
- আতপ চাল (১ কাপ)
- দুধ (১ লিটার)
- চিনি (১ কাপ)
- কিশমিস (পরিবেশনের জন্য)
- বাদাম কুচি (পরিবেশনের জন্য)
- এলাচ (২-৩ টি)
- দারুচিনি (২-৩ টুকরা)
- লবঙ্গ (২ টা)
- তেজপাতা (১ টা)
রন্ধনপ্রণালী
- প্রথমেই আতপ চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপরে ১ কাপ চালের জন্য ২ কাপ পানি দিয়ে চাল সেদ্ধ করে একটি পাত্রে তুলে রাখুন।
- এবার পাত্রে দুধ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর চিনি নিয়ে চুলায় বসিয়ে দিন। চিনি গলে গেলে এবার তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা আতপ চাল ঢেলে দিয়ে অল্প আঁচে ভালো করে নাড়তে থাকুন। এবার অল্প আঁচে দুধ শুকিয়ে ঘন হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। কোনোভাবেই নাড়ানো বন্ধ করবেন না; এতে পায়েস পাত্রের তলায় লেগে যেতে পারে। সবশেষে পরিবেশনের জন্য বাটিতে ঢেলে ওপরে কিশমিস আর বাদাম কুচি ছড়িয়ে দিন।