বাটার চিকেন
নান বা পরোটার সাথে বাটার চিকেনের তুলনা হয় না। টমেটো আর মাখনের ঝোলে নরম মুরগী। চলুন রেসিপিটা দেখে নেই।
- ৪ জন
- ৫৫ মিনিট
- সেপ্টেম্বর ২৬, ২০২৬
উপকরণ
- মুরগীর মাংস হাড় ছাড়া (৫০০ গ্রাম)
- টক দই (৩ টেবিল চামচ)
- আদা বাটা (১ চা চামচ)
- রসুন বাটা (১ চা চামচ)
- মরিচ গুড়া (১ চা চামচ)
- হলুদ গুড়া (১/২ চা চামচ)
- গরম মসলার গুড়া (১ চা চামচ)
- লবন (স্বাদমতো)
- মাখন (৩ টেবিল চামচ)
- তেল (২ টেবিল চামচ)
- পেয়াজ কুচি (১ কাপ)
- টমেটো পিউরি (১ কাপ)
- মিল্ক ক্রিম (১/২ কাপ)
- চিনি (১ চা চামচ)
- শুকনা মেথি পাতা (১ চা চামচ)
- ধনে পাতা কুচি (সজ্জানোর জন্য)
রন্ধনপ্রণালী
- প্রথমে মুরগীর মাংস ছোট ছোট কিউব করে কেটে নিন। এতে টক দই, আদা-রসুন বাটা, মরিচ গুড়া, হলুদ, গরম মসলার অর্ধেক আর লবন দিয়ে ভালো করে মেখে আধা ঘণ্টা ঢেকে রাখুন।
- একটা প্যানে তেল আর এক টেবিল চামচ মাখন গরম করে মুরগী হালকা বাদামী করে ভেজে তুলে রাখুন। একই প্যানে বাকি মাখন দিয়ে পেয়াজ কুচি নরম করে নিন। পেয়াজ নরম হলে টমেটো পিউরি, বাকি গরম মসলা আর চিনি দিয়ে নাড়ুন। সামান্য পানি দিয়ে ৫ মিনিট কষান, যাতে টমেটো কাঁচা গন্ধ না থাকে।
- এবারে ভেজে রাখা মুরগী, মিল্ক ক্রিম আর শুকনা মেথি পাতা দিয়ে আর ৮–১০ মিনিট রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিন। গরম গরম নান, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন।