সিলান্ট্রো লাইম রাইস
সাধারণ ভাতের বদলে একটু অন্যরকম স্বাদ চাইলে খুব সহজেই এই মেক্সিকান রাইস ডিসটা তৈরি করতে পারেন। চলুন রেসিপিটা দেখে নেই।
- ৩ জন
- ২৫ মিনিট
- নভেম্বর ৯, ২০২৬
উপকরণ
- বাসমতি চাল (১ কাপ)
- পানি (১ কাপ ৩/৪ কাপ)
- বাটার বা ঘি (১ টেবিল চামচ)
- জিরা (১/২ চা চামচ)
- কাঁচামরিচ (১ টি, চিরে নেওয়া)
- লবন (স্বাদমতো)
- ধনে পাতা (১ মুঠো বড়)
- লেবুর রস (১ টেবিল চামচ)
- লেবুর খোসা কুড়ানো (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
- প্রথমেই চাল কয়েকবার পানিতে ধুয়ে নিন, যতক্ষণ না পানি পরিষ্কার হয়। এরপর চাল ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন, তারপর পানি ঝরিয়ে নিন।
- একটা পাত্রে তেল বা মাখন গরম করে জিরা আর কাঁচামরিচ দিন। জিরা ফুটে উঠলে ভেজানো চাল দিয়ে এক মিনিট নেড়ে ভাজুন। এবারে এতে পানি আর লবন দিয়ে ফুটিয়ে নিন।
- পানি ফুটে উঠলে আঁচ কমিয়ে ঢেকে দিন। ১২–১৫ মিনিট পর চাল সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে চুলা বন্ধ করে ৫ মিনিট ঢাকা অবস্থায় রেখে দিন।
- ধনে পাতা আর লেবুর রস একসাথে কুচি করে কেটে নিন। এর সাথে লেবুর খোসা মিশিয়ে ভাতের উপর ঢেলে আলতো হাতে নেড়ে নিন, যাতে দানাগুলো না ভাঙে। গরম গরম পরিবেশন করুন।