গার্লিক স্প্রাউট চিকেন

চলুন দেখে নেয়া যাক চাইনিজ রেস্টুরেন্টের মজাদার গার্লিক স্প্রাউট চিকেন রান্নার রেসিপি।

  • ৩ জন
  • ৪৫ মিনিট
  • জুন ৯, ২০২৪
গার্লিক স্প্রাউট চিকেন

উপকরণ

  • চিকেন ব্রেস্ট (২ টা)
  • গার্লিক স্প্রাউট (৪০০ গ্রাম)
  • রসুন কুচি (১ টেবিল চামচ)
  • সয়া সস (১ টেবিল চামচ)
  • এমএসজি (১ চা চামচ)
  • চিলি ফ্লেইক (১ চা চামচ)
  • কর্ণ ফ্লাওয়ার (১ চা চামচ)
  • তিল (১ চিমটি)
  • লবন (স্বাদমতো)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই মুরগীর মাংস ছোট ছোট টুকরা করে কেটে চিলি ফ্লেইক, লবন ও কর্ণ ফ্লাওয়ার দিয়ে মেখে ৩০ মিনিট ম্যারিনেট করতে দিন। এবারে গার্লিক স্প্রাউট ২ ইঞ্চি লম্বা টুকরা করে কেটে গরম পানিতে ১-২ মিনিট ডুবিয়ে ব্ল্যাঞ্চ করে নিন।
  2. এবারে একটা বড় কড়াইয়ে সামান্য তেল নিয়ে মুরগী ভাজতে দিন। মুরগীতে সামান্য রং ধরে এলে রসুন কুচি দিয়ে একটু নেড়ে গার্লিক স্প্রাউট, সয়া সস ও এমএসজি দিন। সবকিছু ৩-৪ মিনিট হাই হিটে ভাজুন। এবারে নামানোর আগে উপরে সামান্য তিল ছড়িয়ে দিন।