কলার পিঠা
চলুন দেখে নেয়া যাক খুব সহজেই কলার পিঠা তৈরি করার রেসিপি।
- ৬ জন
- ৪০ মিনিট
- জানুয়ারি ৮, ২০২৫
উপকরণ
- চালের গুড়া (৩৭৫ গ্রাম/ ১.৫ কাপ)
- ময়দা (১২৫ গ্রাম/ ০.৫ কাপ)
- পাকা কলা (২ টা)
- দুধ (১ কাপ)
- ডিম (২ টা)
- চিনি (১.৫ কাপ)
- বেকিং পাউডার (১ চা চামচ)
- লবন (১/২ চা চামচ)
- তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
- প্রথমেই একটা ব্লেন্ডারে দুধ, ডিম, কলা, চিনি ও বেকিং পাউডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এতে চালের গুড়া, ময়দা ও লবন দিয়ে পিঠার ব্যাটারের মতো ঘন হওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিন।
- একটা প্যানে তেল গরম করে মিশ্রণটি ছোট ছোট পিঠার আকারে ঢেলে দিন। পিঠার দুই পাশ সোনালী রঙের হওয়া পর্যন্ত ভাজুন। গরম গরম পরিবেশন করুন মজাদার কলার পিঠা।