কাঁচা গোল্লা

চলুন ঘরে বসে খুব সহজেই কাঁচা গোল্লা তৈরির রেসিপিটা জেনে নেয়া যাক।

  • ৮ জন
  • ৪০ মিনিট
  • ডিসেম্বর ২১, ২০২০
কাঁচা গোল্লা

উপকরণ

  • ছানা (২ কাপ)
  • চিনি (২ কাপ)
  • কনডেন্স মিল্ক (২০০ মিলি)
  • গুড়া দুধ (২ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই ২ লিটার দুধের ছানা তৈরি করে নিন। এতে ২ কাপ পরিমাণ ছানা তৈরি হওয়ার কথা। ছানা তৈরির রেসিপি পেয়ে যাবেন এখানে
  2. এবারে ছানা ২ ভাগ করে এক ভাগ তুলে রাখুন। বাকি ছানা খুব ভালো করে ১০-১৫ মিনিট মথে নিন। এতে করে ছানার টেক্সচার ভালো হবে। এবারে এর সঙ্গে ২ কাপ চিনি ভালো করে মিশিয়ে নিন। এবারে একটা পাত্রে ছানা আর চিনির মিশ্রণটি নিয়ে তা চুলায় দিন। ২০০ মিলি কনডেন্স মিল্ক যোগ করুন। এবারে মিশ্রণটি শুকিয়ে একেবারে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
  3. এবারে আগে থেকে তুলে রাখা ছানার সঙ্গে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিয়ে আরো ১০-১৫ মিনিট মথে নিন। সবশেষে গোল গোল বল তৈরি করে নিন। একটা পিরিচে ২ টেবিল চামচ গুড়া দুধ নিয়ে বলগুলোকে তার ওপর গড়িয়ে নিন। এবারে পরিবেশন করুন।