ছানা

চলুন ঘরে বসে খুব সহজেই ছানা তৈরির রেসিপিটা জেনে নেয়া যাক।

  • ৪ জন
  • ১ ঘণ্টা ৩০ মিনিট
  • ডিসেম্বর ২১, ২০২০
ছানা

উপকরণ

  • দুধ (১ লিটার)
  • ভিনেগার (৪ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই একটা বড় পাত্রে দুধ নিয়ে গরম করুন। একটা পাত্রে ৪ টেবিল চামচ ভিনেগার সমপরিমাণ পানির সঙ্গে মিশিয়ে তৈরি রাখুন। দুধে একটা বলক উঠে গেলে চুলার আঁচ বন্ধ করে দিন। এবারে ভিনেগার আর পানির মিশ্রণ আস্তে আস্তে দুধের সঙ্গে যোগ করুন এবং নাড়তে থাকুন। সম্পূর্ণ মিশ্রণ মেশানো হয়ে গেলে ৫ মিনিট অপেক্ষা করুন। এর মধ্যে দুধের ছানা আলাদা হয়ে যাবে।
  2. এবারে একটা পাতলা সুতি কাপড় বা চিজ ক্লথে মিশ্রণটি ছেঁকে ছানাগুলো আলাদা করে রাখুন। এবারে সামান্য পানি দিয়ে ছানাগুলো ধুয়ে নিন, যাতে ভিনেগারের কোনো গন্ধ না থাকে। এবারে ছানাগুলোকে কাপড়ে বেঁধে ১-২ ঘণ্টার জন্য ঝুলিয়ে দিন, যাতে অতিরিক্ত পানি ঝরে যায়। ব্যস আপনার ছানা তৈরি হয়ে গেছে। এই ছানা এবারে বিভিন্ন প্রকার মিষ্টি বানাতে ব্যবহার করতে পারবেন।