জার্মান ডেজার্ট: কাইজারস্মার্ন (Kaiserschmarrn)

অস্ট্রিয়ান এম্পেরর Franz Joseph এর পছন্দের ডেজার্ট ছিলো কাইজারস্মার্ন। জার্মান ভাষায় কাইজার মানে সম্রাট আর স্মার্ন মানে টুকরো করা। চলুন এই মজাদার জার্মান শ্রেডেড প্যানকেকের রেসিপিটা জেনে নেয়া যাক।

  • ৩ জন
  • ২৫ মিনিট
  • ডিসেম্বর ২৫, ২০২০
জার্মান ডেজার্ট: কাইজারস্মার্ন (Kaiserschmarrn)

উপকরণ

  • ময়দা (১.৫ কাপ)
  • বাটার (১ টেবিল চামচ)
  • ডিম (২ টা)
  • দুধ (১ কাপ)
  • চিনি (২ টেবিল চামচ)
  • বেকিং পাউডার (১/২ চা চামচ)
  • ভ্যানিলা এসেন্স (১/২ চা চামচ)
  • আইসিং সুগার (১ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই বাটার গলিয়ে নিন। একটি পাত্রে গলানো বাটারসহ, আইসিং সুগার ছাড়া বাকি সব উপকরণ ভালভাবে মিশিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে একটা প্যান খুব ভালভাবে গরম করে তাতে সম্পূর্ণ ব্যাটার ঢেলে মাঝারি আঁচে রান্না করতে হবে। ব্যাটারের গায়ে বুদবুদ উঠলে এবং উপরে আর কোন কাঁচা ব্যাটার দেখা না গেলে এটা উল্টে দিতে হবে। ২-৩ মিনিট পরে খুনতি দিয়ে সম্পূর্ণ প্যানকেকটিকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।
  2. এবারে একটা প্লেটে নিয়ে তার উপরে গরম অবস্থাতেই কিছুটা আইসিং সুগার ছড়িয়ে দিয়ে স্ট্রবেরি বা রাস্পবেরি জ্যামসহ গরম গরম পরিবেশন করুন।