খেজুরের গুড়ের সন্দেশ

চলুন দেখে নেয়া যাক জিহ্বে জল আনা মজাদার খেজুর গুড়ের সন্দেশ তৈরির রেসিপি।

  • ৬ জন
  • ৪০ মিনিট
  • জানুয়ারি ৯, ২০২২
খেজুরের গুড়ের সন্দেশ

উপকরণ

  • দুধ (১/২ লিটার)
  • খেজুরের গুড় (২৫০ গ্রাম)
  • গুড়া দুধ (২৫০ গ্রাম)
  • এলাচ (৩-৪ টি)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই একটি পাত্রে আধা লিটার দুধ নিয়ে তাতে ৩-৪টা এলাচ দিয়ে জ্বাল দিন। দুধের পরিমাণ কমে অর্ধেক হয়ে গেলে এলাচ তুলে ফেলে দিন। এবারে এতে খেজুরের গুড় দিয়ে ভালো করে নাড়তে থাকুন, যাতে সম্পূর্ণ গুড় গলে দুধের সঙ্গে মিশে যায়। এবারে মিশ্রণ ঘন হয়ে এলে তাতে গুঁড়া দুধের অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিন, যাতে কোনো দলা না থাকে। সম্পূর্ণটা মিশে গেলে বাকি গুঁড়া দুধটুকু দিয়ে একইভাবে মিশিয়ে নিন। মিশ্রণ ঘন হয়ে গেলে এবারে নামিয়ে নিন।
  2. কিছুক্ষণ পরে মিশ্রণ যখন মোটামুটি ঠান্ডা হবে, তখন কুকি কাটার, ছাঁচ বা হাতের তালুর সাহায্যে বিভিন্ন আকার দিন। এবারে পরিবেশন করুন।