খিচুরি রান্নার রেসিপি
খিচুরি আমরা সবাই পছন্দ করি। চলুন কিভাবে রাইস কুকারে খিচুরি রান্না করা যায় সেটা দেখে নেই।
- ৩ জন
- ৩৫ মিনিট
- এপ্রিল ১০, ২০২০
উপকরণ
- চাল (১ কাপ)
- মুসুরির ডাল (১/৪ কাপ)
- ভাজা মুগ ডাল (১/৪ কাপ)
- পানি (৩ কাপ)
- কাঁচা মরিচ (২-৩ টা)
- পেয়াজ (১ টা)
- হলুদের গুড়া (১ চা চামচ)
- মরিচের গুড়া (১/২ চা চামচ)
- তেল (১ টেবিল চামচ)
- টমেটো (১ টা)
- আলু (১ টা)
রন্ধনপ্রণালী
- আলু এবং টমেটো ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিন। এবারে রাইস কুকারে পানি বাদে সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। আমি ১ কাপ চাল আর ১/২ কাপ ২ ধরনের ডাল দিয়েছি। আপনি চাইলে যে কোন ১ ধরনের ডাল দিয়েই খিচুরি রান্না করতে পারবেন। পানির পরিমাণ হবে চাল আর ডালের মোট পরিমাণের দ্বিগুণ। আমি ১.৫ কাপের জন্য ৩ কাপ পানি দিয়েছি। এবারে রাইস কুকারে কুকিং মোড অন করে দিন। রাইস কুকারে কুকিং মোড থেকে ওয়ার্মিং মোডে আসা মানেই খিচুরি হয়ে গেছে। এবারে গরম গরম পরিবেশন করুন।