খোলাজা পিঠার রেসিপি

নোয়াখালী এলাকার মানুষের মধ্যে খুবই জনপ্রিয় একটা নাস্তা হচ্ছে খোলাজা পিঠা। এটি খুব সহজেই তৈরি করা যায়, চলুন রেসিপিটা দেখে নেই।

  • ৩ জন
  • ২০ মিনিট
  • এপ্রিল ৬, ২০২০
খোলাজা পিঠার রেসিপি

উপকরণ

  • চালের গুড়া (১.৫ কাপ)
  • ডিম (১ টা)
  • লবন (স্বাদমতো)
  • তেল (১ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. একটি পাত্রে সব শুকনো উপকরণ নিয়ে মিশিয়ে নিন। এবার এতে একটা ডিম এবং তেল দিন। এবারে প্রয়োজনমত পানি দিয়ে পাতলা গোলা তৈরি করুন, যাতে চুলায় প্যানে ঢেলে তা চামচ ছাড়াই ছড়িয়ে দেয়া যায়।
  2. এবারে একটা প্যান চুলায় দিয়ে খুব ভালোভাবে গরম করে নিন। প্যান খুব গরম হয়ে গেলে চুলার আঁচ মাঝারি করে দিন। এবারে প্যানের মাঝে গোলা দিয়ে প্যান নেড়ে তা সম্পূর্ণ প্যানে ছড়িয়ে দিন। এই পিঠা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, এটাকে উল্টে নেয়ার প্রয়োজন নেই। এভাবে একে একে সবগুলো সেঁকে নিন।
  3. এবারে যে কোন ভর্তা বা গরুর মাংসের সাথে গরম গরম পরিবেশন করুন।