মিষ্টি কুমড়ার ভর্তা

চলুন দেখে নেয়া যাক মজাদার মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপি।

  • ৩ জন
  • ২৫ মিনিট
  • এপ্রিল ৭, ২০২০
মিষ্টি কুমড়ার ভর্তা

উপকরণ

  • মিস্টি কুমড়া (২৫০ গ্রাম)
  • কাঁচা মরিচ (২-৩টা)
  • পেয়াজ (১ টা)
  • লবন (স্বাদমতো)
  • ধনে পাতা (স্বাদমতো)
  • সরিষার তেল (স্বাদমতো)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই মিষ্টি কুমড়া ধুয়ে ছোট ছোট করে টুকরা করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে চটকে নিন।
  2. একটা পাত্রে পেয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনে পাতা কুচি নিয়ে তা লবন আর সরিষার তেল দিয়ে ভালো করে চটকে নিন। এবার এতে আগে থেকে চটকে রাখা মিষ্টি কুমড়া দিয়ে ভালভাবে মিশিয়ে ভর্তা তৈরি করুন।