অরেঞ্জ চিকেন

আমেরিকার প্রসিদ্ধ রেস্টুরেন্ট চেইন পান্ডা এক্সপ্রেসের সবচেয়ে জনপ্রিয় আইটেম হচ্ছে অরেঞ্জ চিকেন। চলুন দেখে নেই কিভাবে এটি তৈরি করা যায়।

  • ৪ জন
  • ৫০ মিনিট
  • মার্চ ১২, ২০২৩
অরেঞ্জ চিকেন

উপকরণ

  • চিকেন ব্রেস্ট (২ টা)
  • কমলার রস (১ কাপ)
  • সয়া সস (১ টেবিল চামচ)
  • চিনি (১/২ কাপ)
  • ময়দা (১/২ কাপ)
  • কর্ণ ফ্লাওয়ার (১ টেবিল চামচ)
  • ডিম (১ টা)
  • লবন (স্বাদমতো)
  • টেস্টিং সল্ট (স্বাদমতো)
  • রসুন কুচি (১ চা চামচ)
  • আদা কুচি (১ চা চামচ)
  • তিল (১ চা চামচ)
  • চিলি ফ্লেইক (১ চা চামচ)
  • তেল (ভাজার জন্য)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই মুরগীর মাংস ধুয়ে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। তারপর এতে লবন, সামান্য সয়া সস, অর্ধেক রসুন কুচি ও ডিম মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করতে হবে। এরপর এতে ময়দা আর ২ চা চামচ কর্ণ ফ্লাওয়ার মাখিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিতে হবে।
  2. এবারে সসের জন্য একটা কড়াইয়ে সামান্য তেল নিয়ে তাতে চিলি ফ্লেইক, আদা কুচি আর বাকি রসুন কুচি দিতে হবে। মিনিটখানেক ভাজার পরে এতে কমলার রস, বাকি সয়া সস, চিনি আর টেস্টিং সল্ট দিতে হবে। সসটাকে ঘন করার জন্য ২ টেবিল চামচ পানিতে বাকি ১ চা চামচ কর্ণ ফ্লাওয়ার গুলে দিয়ে দিতে হবে। সস ঘন হয়ে এলে এতে আগে থেকে ভেজে রাখা মুরগী দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে উপরে তিল ছড়িয়ে নেড়ে নিয়ে পরিবেশন করতে পারবেন।