বিবিখানা পিঠা

চলুন দেখে নেয়া যাক ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা তৈরির রেসিপি।

  • ৮ জন
  • ১ ঘণ্টা ৩০ মিনিট
  • জানুয়ারি ৪, ২০২৩
বিবিখানা পিঠা

উপকরণ

  • চালের গুড়া (৩৭৫ গ্রাম/ ১.৫ কাপ)
  • ময়দা (১২৫ গ্রাম/ ০.৫ কাপ)
  • কনডেন্স মিল্ক (২৫০ মিলি)
  • খেঁজুরের গুড় (১ কাপ)
  • ডিম (২ টা)
  • চিনি (২ টেবিল চামচ)
  • নারিকেল কোড়ানো (১ কাপ)
  • বেকিং পাউডার (১/২ চা চামচ)
  • লবন (১/২ চা চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই চালের গুড়া, ময়দা, চিনি, লবন আর বেকিং পাউডার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন, যাতে কোনো দলা না থাকে। এবারে একটা পাত্রে ২টা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তারপর এতে কনডেন্স মিল্ক আর খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নিন; প্রয়োজনে কিছুটা পানি যোগ করতে পারেন। এবারে এতে নারিকেল কোড়ানো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণের ঘনত্ব অনেকটা প্যানকেক ব্যাটারের মতো হবে। এবারে মিশ্রণটি ঢেকে ৩০ মিনিট বিশ্রামে রাখুন। আপনি যদি প্যাকেটের চালের গুড়া বা নারিকেল কোড়ানো ব্যবহার করে থাকেন, তাহলে এতে আরো আধা কাপ দুধ মিশিয়ে অতিরিক্ত ৩০ মিনিট বিশ্রামে রাখুন, যাতে নারিকেল কোড়ানো আর চালের গুড়া ভালো করে তরল শুষে নিতে পারে।
  2. ট্রেডিশনালি এ পিঠা একটা পাত্রে ওয়াটার বাথে ঢেকে বেক করা হয়। তবে আপনি চাইলে ওভেনেও বেক করতে পারেন; সে ক্ষেত্রে ওয়াটার বাথের প্রয়োজন নেই। ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিট বেক করুন। বেক হয়ে গেলে পরিবেশন করুন।