আচারি বেগুন

চলুন দেখে নেয়া যাক সুস্বাদু আচারি বেগুন রান্নার রেসিপি।

  • ৪ জন
  • ৩০ মিনিট
  • অক্টোবর ৩১, ২০২২
আচারি বেগুন

উপকরণ

  • বেগুন (২ টা)
  • আলু (২ টা)
  • টমেটো (২ টা)
  • হলুদ গুড়া (১/২ চা চামচ)
  • মরিচ গুড়া (১ চা চামচ)
  • জিরা (১/২ চা চামচ)
  • পাঁচফোড়ন (১ চা চামচ)
  • শুকনা মরিচ (৩ টা)
  • পেয়াজ কুচি (১ কাপ)
  • আদা বাটা (১ চা চামচ)
  • রসুন বাটা (১ চা চামচ)
  • সরিষার তেল (১/২ কাপ)
  • ভাজা জিরার গুড়া (১ চা চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই আলু আর বেগুন ধুয়ে আলাদা আলাদা করে কিউব করে কেটে নিতে হবে।
  2. এবার একটি পাত্রে সরিষার তেল নিয়ে তা গরম করুন। এবারে এতে শুকনা মরিচ ও পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া, পাঁচফোড়ন, জিরা, আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। এবারে এতে সামান্য পানি দিয়ে মসলা কষাতে থাকুন। মসলা কষানো শেষ হলে এতে আলু দিয়ে দিন। আলু সামান্য নরম হয়ে এলে তাতে টুকরা করে কাটা টমেটো দিয়ে দিন। এবারে এতে বেগুন দিয়ে দিন। সব কিছু সেদ্ধ হয়ে গেলে এতে ভাজা জিরার গুড়া দিয়ে দিন।
  3. এবারে গরম গরম পরিবেশন করুন।