তিল নারিকেলের নাড়ু
চলুন দেখে নেয়া যাক মজাদার তিল নারিকেলের নাড়ু তৈরির রেসিপি।
- ৮ জন
- ৩৫ মিনিট
- অক্টোবর ৩০, ২০২২
উপকরণ
- নারিকেল কোড়ানো (২০০ গ্রাম)
- তিল (১০০ গ্রাম)
- গুড় (২ কাপ)
- নারিকেলের দুধ (১০০ মিলি)
- দুধ (১০০ মিলি)
- এলাচ (২ টা)
- তেজপাতা (২ টা)
- দারুচিনি (২ টুকরা)
- মুড়ির গুড়া (২ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
- প্রথমেই তিল একটা কড়াইতে অল্প আঁচে নেড়ে ভেজে নিতে হবে।
- এই রেসিপিতে গুড়ের পরিমাণ একটু বেশি লাগবে। প্রতি ১০০ গ্রাম নারিকেল কোড়ানোর জন্য ১ কাপ পরিমাণ গুড় নিতে হবে।
- এবারে একটা পাত্রে নারিকেলের দুধ আর দুধ নিয়ে তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা আর গুড় দিয়ে দিন। গুড় গলে গেলে তাতে কোড়ানো নারিকেল দিয়ে দিন। এবারে দুধ শুকিয়ে সম্পূর্ণ মিশ্রণটা আঠালো না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। মিশ্রণটা প্রায় শুকিয়ে এলে তাতে আগে থেকে ভেজে রাখা তিল দিয়ে দিন। এবারে নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন।
- সবশেষে গোল গোল নাড়ু তৈরি করে মুড়ির গুড়ার ওপর দিয়ে গড়িয়ে নিন। এতে করে নাড়ু একে অন্যের গায়ের সঙ্গে লেগে থাকবে না। এবারে পরিবেশন করুন।