প্যানকেকের রেসিপি

সকালের নাস্তায় প্যানকেকের কোন তুলনাই হয় না। চলুন রেসিপিটি দেখে নেয়া যাক।

  • ৩ জন
  • ২০ মিনিট
  • এপ্রিল ৯, ২০২০
প্যানকেকের রেসিপি

উপকরণ

  • ময়দা (১ কাপ)
  • বাটার (১ টেবিল চামচ)
  • ডিম (১ টা)
  • দুধ (১ কাপ)
  • চিনি (২ টেবিল চামচ)
  • বেকিং পাউডার (১/২ চা চামচ)
  • ভ্যানিলা এসেন্স (১/২ চা চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই একটি পাত্রে সমস্ত উপকরণ ভালভাবে মিশিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে একটা প্যান খুব ভালভাবে গরম করে তাতে অল্প ব্যাটার দিয়ে মাঝারি আঁচে ভাজতে হবে। ব্যাটারের গায়ে যখন বুদবুদ উঠবে এবং উপরে আর কোন কাঁচা ব্যাটার দেখা যাবে না, তখন উল্টে অন্য পাশটিও ভেজে নিতে হবে।
  2. এভাবে একে একে সবগুলো প্যানকেক ভেজে নিন। পিনাট/হ্যাসেলনাট বাটার, নিউটেলা বা ম্যাপল সিরাপ সহকারে পরিবেশন করুন।