শাহী ফিরনী

চলুন দেখে নেয়া যাক বিয়ে বাড়ীর স্বাদের ঐতিহ্যবাহী শাহী ফিরনী রান্নার রেসিপি।

  • ৬ জন
  • ১ ঘণ্টা ১০ মিনিট
  • এপ্রিল ১৮, ২০২১
শাহী ফিরনী

উপকরণ

  • পোলাও চাল (১ কাপ)
  • দুধ (১ লিটার)
  • চিনি (৪৫০ গ্রাম)
  • ঘি (১ টেবিল চামচ)
  • কিশমিস (১/২ কাপ)
  • এলাচ (২-৩ টি)
  • দারুচিনি (২-৩ টুকরা)
  • জাফরান (৫ গ্রাম)
  • পেস্তা বাদাম কুচি (পরিবেশনের জন্য)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই পোলাও চাল ধুয়ে পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে চাল ফুলে নরম হয়ে যাবে। এবারে চাল আধভাঙ্গা করে তুলে রাখুন।
  2. এবারে একটা বাটিতে সামান্য গরম দুধ নিয়ে তাতে জাফরান দিয়ে নাড়িয়ে দিন। এরপর ৩০ মিনিট ঢেকে রাখুন।
  3. এবারে একটা পাত্রে ১ কাপ পানি নিয়ে তাতে আধভাঙা পোলাও চাল, এলাচ আর দারুচিনি দিয়ে সেদ্ধ হতে দিন। পানি প্রায় শুকিয়ে এলে তাতে দুধ, চিনি, কিশমিস আর জাফরান-ভেজানো দুধ দিয়ে দিন। এবারে মাঝারি আঁচে জ্বাল করতে থাকুন। এবারে এতে ঘি দিয়ে দিন। দুধ ঘন হয়ে ফিরনী মাখা মাখা হয়ে গেলে পরিবেশনের পাত্রে ঢেলে সেট হতে দিন। উপরে পরিবেশনের জন্য কিছুটা পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিন।
  4. এই ফিরনী সাধারনত ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে হয়। তাই গরম ফিরনী প্রথমে রুম টেম্পারেচারে আসতে দিন। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।