হাঁসের মাংস ভুনা
চলুন দেখে নেয়া যাক জিহ্বে জল আনা হাঁসের মাংস ভুনা রান্নার রেসিপি।
- ৬ জন
- ১ ঘণ্টা ৩০ মিনিট
- এপ্রিল ৯, ২০২১
উপকরণ
- হাঁসের মাংস (১ কেজি)
- হলুদ গুড়া (১ চা চামচ)
- মরিচ গুড়া (১ চা চামচ)
- জিরা গুড়া (১ চা চামচ)
- ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
- গরম মসলার গুড়া (১ চা চামচ)
- এলাচ (৪ টা)
- দারুচিনি (৪ টুকরা)
- লবঙ্গ (৪ টা)
- তেজপাতা (২ টা)
- স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
- লবন (স্বাদমতো)
- কাঁচামরিচ (৪-৫ টা)
- পেয়াজ কুচি (১ কাপ)
- আদা বাটা (১ চা চামচ)
- রসুন বাটা (১ চা চামচ)
- তেল (১/২ কাপ)
- ভাজা জিরার গুড়া (১ চা চামচ)
রন্ধনপ্রণালী
- প্রথমেই হাঁসের চামড়া থেকে সমস্ত পালক খুব ভালো করে বেছে ফেলে দিন। এবারে হাঁস টুকরা করে কেটে ভালো করে ধুয়ে রাখুন।
- এবারে একটা পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ কুচি একটু নরম হয়ে এলে তাতে কাঁচা মরিচ ও ভাজা জিরার গুড়া ছাড়া বাকি মসলাগুলো একে একে দিয়ে দিন। মসলা যাতে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন, প্রয়োজনে সামান্য পানি দিন। মসলা কষানো হয়ে গেলে তাতে হাঁসের মাংস দিয়ে দিন এবং ভালো করে কষাতে থাকুন। মাংস খুব ভালো করে কষানো হয়ে গেলে এতে ১ কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিন। পানি প্রায় শুকিয়ে এলে এবং মাংস সেদ্ধ হয়ে গেলে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিন। এবারে আরো ৩-৪ মিনিট ঢেকে রাখুন। সবশেষে মাংস নামানোর আগে উপরে ভাজা জিরার গুড়া ছড়িয়ে দিন।
- গরম গরম পরোটার সাথে এই হাঁসের মাংস ভুনার কোন তুলনাই হয় না।