টমেটো আলুর ভর্তা

চলুন দেখে নেই খুব সহজ টমেটো আলুর ভর্তার রেসিপি।

  • ৪ জন
  • ২৫ মিনিট
  • এপ্রিল ২০, ২০২০
টমেটো আলুর ভর্তা

উপকরণ

  • টমেটো (৪-৫ টা)
  • আলু (বড় সাইজের ২ টা)
  • কাঁচা মরিচ (২-৩ টা)
  • পেয়াজ (বড় সাইজের ১ টা)
  • ধনে পাতা (২ টেবিল চামচ)
  • সরিষার তেল (১ টেবিল চামচ)
  • লবন (স্বাদমতো)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই টমেটো ধুয়ে নিয়ে কিউব করে কেটে চুলায় একটি প্যানে বসিয়ে দিন। এবার এটিকে ভালোভাবে সেদ্ধ করতে থাকুন। কিছুক্ষনের মধ্যেই সমস্ত টমেটো গলে যাবে। কোন বড় টুকরা থাকলে খুনতি দিয়ে ভেঙ্গে নিন। টমেটোর রস শুকিয়ে এলে একটা বাটিতে নিয়ে নিন।
  2. আলুও আলাদাভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে চটকে নিন।
  3. এবারে বাটিতে পেয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সরিষার তেল আর লবন দিয়ে ভালো করে চটকে নিন। এবারে এটাকে সেদ্ধ টমেটো আর আলুর সাথে ভালো করে চটকে ভর্তা করে পরিবেশন করুন।