শিম আলুর ভর্তা

চলুন দেখে নেই মজাদার শিম আলুর ভর্তার রেসিপি।

  • ৪ জন
  • ২৫ মিনিট
  • এপ্রিল ২০, ২০২০
শিম আলুর ভর্তা

উপকরণ

  • শিম (২৫০ গ্রাম)
  • আলু (বড় সাইজের ২ টা)
  • কাঁচা মরিচ (২-৩ টা)
  • পেয়াজ (বড় সাইজের ১ টা)
  • ধনে পাতা (২ টেবিল চামচ)
  • সরিষার তেল (১ টেবিল চামচ)
  • লবন (স্বাদমতো)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই শিম ধুয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পাটায় বেটে নিন। আমার কাছে পাটা নেই, তাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় এতে পেয়াজ, কাঁচা মরিচ আর লবনও দিয়ে দিন।
  2. এবারে আলুও সেদ্ধ করে ভালো করে চটকে নিন। এবারে ব্লেন্ডার থেকে বাকি ভর্তা নামিয়ে সামান্য সরষার তেল আর ধনে পাতা কুচির সাথে চটকে রাখা আলু মিশিয়ে ভালো করে মেখে পরিবেশন করুন।