আখনি

চলুন দেখে নেয়া যাক চট্টগ্রামের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি রান্নার রেসিপি।

  • ৮ জন
  • ১ ঘণ্টা ৩০ মিনিট
  • নভেম্বর ৩০, ২০২৩
আখনি

উপকরণ

  • গরুর মাংস (১ কেজি)
  • পোলাও চাল (৩ কাপ)
  • তেল (১ কাপ)
  • কাঁচা মরিচ (৬-৭ টা)
  • লবন (স্বাদমতো)
  • পেয়াজ (১ কাপ)
  • এলাচ (৪ টা)
  • দারুচিনি (৪ টুকরা)
  • লবঙ্গ (৪ টা)
  • তেজপাতা (২ টা)
  • আদা বাটা (১ চা চামচ)
  • রসুন বাটা (১ চা চামচ)
  • জিরা বাটা (১ চা চামচ)
  • ধনে বাটা (১ চা চামচ)
  • আলু (১ টা)
  • গাজর (১ টা)
  • মটরশুটি (১ কাপ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই চাল ধুয়ে আধা ঘন্টা পানিতে ডুবিয়ে রাখতে হবে। তারপর ভালো করে পানি ঝরিয়ে রাখতে হবে।
  2. এবারে গরুর মাংস ধুয়ে ছোট ছোট টুকরা করে তাতে কিছুটা তেল, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা ও লবন মেখে ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে ভাজতে হবে। পেয়াজ নরম হয়ে এলে তাতে মাংস দিয়ে দিতে হবে। মাংস ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে তাতে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ৩ কাপ চালের জন্য ৬ কাপ গরম পানি দিতে হবে। এ সময় আলু, গাজর ও মটরশুটি দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে মিশিয়ে পানি প্রায় শুকিয়ে এলে কাঁচা মরিচ দিয়ে দিন। চুলার আঁচ একদম কমিয়ে ১০ মিনিট দমে রাখুন। এই সময়ে ৩-৪ বার আখনি ওলট-পালট করে দিন। সবশেষে গরম গরম পরিবেশন করুন।