স্পাইসি চিকেন পাস্তা

দেখে নিন সম্পূর্ণ দেশি স্বাদের স্পাইসি চিকেন পাস্তা তৈরির রেসিপি।

  • ৩ জন
  • ৩০ মিনিট
  • ডিসেম্বর ১৬, ২০২৩
স্পাইসি চিকেন পাস্তা

উপকরণ

  • সীশেল(Conchiglie) পাস্তা (২০০ গ্রাম)
  • চিকেন (২০০ গ্রাম)
  • গাজর কুচি (২ টেবিল চামচ)
  • মটরশুটি (১ কাপ)
  • টমেটো (১ টা)
  • ডিম (২ টা)
  • পেয়াজ (১ টা)
  • লবন (স্বাদমতো)
  • মরিচের গুড়া (সামান্য)
  • আদা-রসুন বাটা (সামান্য)
  • অলিভ ওয়েল (১ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই মুরগী ধুয়ে স্ট্রিপ করে কেটে লবন, সামান্য মরিচের গুড়া আর সামান্য আদা-রসুন বাটা দিয়ে মেখে আধা ঘণ্টা ম্যারিনেট করুন।
  2. এবারে একটা বড় পাত্রে পানি নিয়ে তাতে ১ চা চামচ লবন দিন। পানি ফুটে গেলে এতে পাস্তা ছেড়ে দিন। পাস্তা কতক্ষন সেদ্ধ করতে হবে, তা সাধারনত পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে। আপনি সে অনুসারে পাস্তা সেদ্ধ করে নিন। সাধারনত ১০-১২ মিনিটের ভেতরেই পাস্তা সেদ্ধ হয়ে যাওয়ার কথা।
  3. এবারে একটি পাত্রে ১ টেবিল চামচ অলিভ ওয়েল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে মুরগী দিয়ে দিন। মুরগী ভাজা ভাজা হয়ে গেলে এবারে তাতে ছোট ছোট কিউব করে কাটা টমেটো, গাজর আর মটরশুটি দিয়ে দিন। টমেটো গলে যাওয়া পর্যন্ত রান্না করুন।
  4. এবারে এতে ২ টা ডিম ভেঙ্গে দিয়ে দিন। এরপর পাস্তা দিয়ে দিন এবং মিনিট পাঁচেক নাড়তে থাকুন। এবারে গরম গরম পরিবেশন করুন।