আলু ভর্তার রেসিপি

চলুন সহজ আর সাধারণ আলু ভর্তার রেসিপি দেখে নেয়া যাক।

  • ৪ জন
  • ২৫ মিনিট
  • এপ্রিল ১৮, ২০২০
আলু ভর্তার রেসিপি

উপকরণ

  • আলু (৫০০ গ্রাম)
  • পেয়াজ (১ টা)
  • ধনে পাতা (পরিবেশনের জন্য)
  • কাঁচা মরিচ (২-৩ টা)
  • লবন (স্বাদমতো)
  • তেল (১ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই আলু ধুয়ে ভালো করে সেদ্ধ করে নিন। এবারে সেটার খোসা ছাড়িয়ে ভালো করে চটকে ভর্তা করে নিন। এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য বাদামী হয়ে এলে তাতে আলু ভর্তা, কাঁচা মরিচ, ধনে পাতা আর স্বাদমতো লবন দিয়ে দিন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।