বেগুনী
বেগুনী ইফতারের অপরিহার্য অঙ্গ। চলুন সহজেই বেগুনী তৈরির রেসিপি জেনে নেই।
- ৩ জন
- ২৫ মিনিট
- মে ১২, ২০২০
উপকরণ
- লম্বা বেগুন (১ টা)
- বেসন (১ কাপ)
- পেয়াজ কুচি (১ চা চামচ)
- কাঁচা মরিচ (২ টা)
- হলুদের গুড়া (১ চা চামচ)
- তেল (ভাজার জন্য)
- লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই বেগুন ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিন।
- বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে ১ চা চামচ হলুদের গুড়া, ১ চা চামচ লবন, পেয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিন। এবারে পরিমাণমতো পানি দিয়ে প্যানকেকের ব্যাটারের মত মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা না থাকে। এবারে মাঝারি আঁচে ডুবো তেলে বেগুনগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।