ডিম চপ
চলুন দেখে নেয়া যাক ডিম চপ তৈরির রেসিপি।
- ৪ জন
- ৪০ মিনিট
- মে ১২, ২০২০
উপকরণ
- ডিম (৪ টা)
- আলু (বড় সাইজের ২-৩ টা)
- বেসন (১ কাপ)
- পেয়াজ কুচি (১ চা চামচ)
- কাঁচা মরিচ (২ টা)
- হলুদের গুড়া (১ চা চামচ)
- তেল (ভাজার জন্য)
- লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই আলু সেদ্ধ করে নিন। এবারে সেটাকে লবন, কাঁচা মরিচ আর পেয়াজ কুচি দিয়ে ভর্তা করুন। এবারে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার সেদ্ধ ডিমের চারদিকে পাতলা করে আলু ভর্তার পরত দিয়ে দিন, খেয়াল রাখুন যাতে কোন অংশ বাদ না পড়ে যায়।
- বেসনের ব্যাটার তৈরির জন্য বেসনে ১ চা চামচ হলুদের গুড়া আর ১ চা চামচ লবন দিন। এবারে পরিমাণমতো পানি দিয়ে প্যানকেকের ব্যাটারের মত মিশ্রন তৈরি করুন। লক্ষ্য রাখুন ব্যাটারে যেন কোন দানা না থাকে। এবারে মাঝারি আঁচে ডুবো তেলে চপগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।