লেবু রুই
চলুন দেখে নেই লেবু দিয়ে রুই মাছ রান্নার রেসিপি।
- ৩ জন
- ২৫ মিনিট
- মে ১২, ২০২০
উপকরণ
- রুই মাছ (২৫০ গ্রাম)
- লেবু (১ টা)
- পেয়াজ কুচি (১ কাপ)
- হলুদের গুড়া (১ চা চামচ)
- মরিচের গুড়া (১ চা চামচ)
- আদা বাটা (১/২ চা চামচ)
- রসুন বাটা (১/২ চা চামচ)
- কাঁচা মরিচ (৫-৬ টি)
- লেবু পাতা (২-৩ টি)
- লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই রুই মাছে সামান্য হলুদ মাখিয়ে অল্প পানিতে সেদ্ধ করে নিন। এবারে মাছের কাঁটা বেছে একটি পাত্রে তুলে রাখুন।
- এবারে একটা প্যানে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ সামান্য নরম হয়ে গেলে তাতে হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা ও লবন দিয়ে দিন। মসলা কষানো হয়ে গেলে তাতে আগে থেকে কাঁটা ছাড়ানো সেদ্ধ মাছ দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন। নামানোর ২ মিনিট আগে কাঁচা মরিচ, ১ টেবিল চামচ লেবুর রস, কিছুটা লেবুর জেস্ট আর ২-৩টি লেবু পাতা দিয়ে দিন।
- গরম গরম পরিবেশন করুন।