বেলের শরবত

গরমে বেলের শরবত এনে দিতে পারে প্রশান্তি। এছাড়া এটা আপনার পেটের জন্যও অনেক ভালো। চলুন খুবই সহজে বেলের শরবত তৈরির উপায় জেনে নেই।

  • ২ জন
  • ১০ মিনিট
  • মে ১০, ২০২০
বেলের শরবত

উপকরণ

  • বেল (১ টা)
  • লেবু (১ টা)
  • পানি (৫০০ মিলি)
  • চিনি (স্বাদমতো)
  • বরফকুচি (পরিবেশনের জন্য)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই পাকা বেল ভেঙে ২৫০ মিলি পানিতে বেল গুলিয়ে নিন। বেলের বীজ ও আঁশ এ সময় ফেলে দিন। এবারে এটা ছেঁকে বাকি ২৫০ মিলি পানি ও ১ টা লেবুর রস দিয়ে দিন। স্বাদমতো চিনি যোগ করে নাড়তে থাকুন। এবারে বরফকুচিসহ ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।