সুজির বড়া
আজকে আপনাদের দেখাবো একটু ব্যতিক্রম কিন্তু খুবই সহজ সুজির বড়া তৈরির রেসিপি। চলুন শুরু করা যাক।
- ৪ জন
- ৩০ মিনিট
- মে ১০, ২০২০
উপকরণ
- সুজি (১ কাপ)
- ডিম (১ টা)
- পেয়াজ (১ টা)
- কাঁচা মরিচ (২-৩ টা)
- ধনে পাতা কুচি (১ টেবিল চামচ)
- পুদিনা পাতা কুচি (১ টেবিল চামচ)
- টমেটো কুচি (১ টা)
- লবন (স্বাদমতে)
- তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
- প্রথমেই একটা পাত্রে সুজি নিয়ে তাতে একটা ডিম আর সামান্য পানি দিয়ে মেখে ১৫ মিনিট রেখে দিন। এর মধ্যে সুজি ফুলে নরম হয়ে যাবে। এবার এতে বাকি সব উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিন। সবশেষে মাঝারি আঁচে ডুবো তেলে ছোট ছোট বড়ার আকৃতিতে বাদামী করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।