বোরহানি

একটু ভারী খাবার খাওয়ার পর বোরহানি না খেলে যেন চলেই না। চলুন দেখে নেই রাঁধুনি বোরহানি মিক্স দিয়ে খুব সহজেই বোরহানি তৈরির রেসিপি।

  • ৮ জন
  • ১৫ মিনিট
  • এপ্রিল ৪, ২০২০
বোরহানি

উপকরণ

  • রাঁধুনী বোরহানি মিক্স (১ প্যাকেট)
  • টক দই (১ কেজি)
  • পানি (স্বাদমতো)
  • পুদিনা পাতা (১০০ গ্রাম)
  • ধনে পাতা (৫০ গ্রাম)
  • বরফকুঁচি (স্বাদমতো)
  • কাঁচা মরিচ (৫-৬ টি)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই ব্লেন্ডারে পুদিনা পাতা, কাঁচা মরিচ আর ধনে পাতা ১ চামচ পানিসহ ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন। এবারে একটি বড় পাত্রে টক দই, রাঁধুনী বোরহানি মিক্স, পুদিনা, কাঁচা মরিচ আর ধনে পাতার পেস্ট ভালো করে মিশিয়ে নিন। এবারে আপনার পছন্দমতো ঘনত্বের জন্য প্রয়োজনমতো পানি মেশান। রাঁধুনী বোরহানি মিক্সে লবন দেয়াই থাকে, তাই আর অতিরিক্ত লবন দেয়ার প্রয়োজন নেই। সবশেষে বরফ কুঁচি সহকারে পরিবেশন করুন।
  2. আপনি এই বোরহানি ফ্রিজে রেখে ১ সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন।