লাউ চিংড়ির তরকারী
বাংলাদেশে থাকাকালীন সময়ে লাউ চিংড়ির তরকারী ছিল আমার খুবই পছন্দের। সেই রেসিপিটাই চলুন দেখে নেয়া যাক।
- ৪ জন
- ৩০ মিনিট
- এপ্রিল ৪, ২০২০
উপকরণ
- লাউ (মাঝারি সাইজের ১ টি)
- টমেটো (৩ টি)
- কাঁচা মরিচ (২-৩ টি)
- পেয়াজ (১ টা)
- হলুদের গুড়া (১/২ চা চামচ)
- মরিচের গুড়া (১/২ চা চামচ)
- চিংড়ি (২০-২৫ টা)
- লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই লাউ ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কাটুন। টমেটোও ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবার চিংড়িতে এক চিমটি হলুদ ছড়িয়ে তেলে খুব হালকা করে ভেজে নিন। এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। তারপর তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া এবং লবন দিয়ে দিন। এবার এতে লাউ আর টমেটো দিয়ে দিন। পরিমানমতো পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষনের ভেতরেই লাউ সেদ্ধ হয়ে যাবে। এবার এতে ভেজে রাখা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। ২-৩ মিনিট নেড়ে তরকারী নামিয়ে নিন।