খেজুরের গুড়ের পায়েস
শীতের সকালে খেজুরের গুড়ের পায়েসের কোন তুলনা হয় না। চলুন দেখে নেই রেসিপি।
- ৬ জন
- ৫০ মিনিট
- এপ্রিল ৪, ২০২০
উপকরণ
- পোলাও চাল (১ কাপ)
- দুধ (১ লিটার)
- খেজুরের গুড় (২৫০ গ্রাম)
- কিশমিস (পরিবেশনের জন্য)
- এলাচ (২-৩ টি)
- দারুচিনি (২-৩ টুকরা)
- লবঙ্গ (২ টা)
- তেজপাতা (১ টা)
রন্ধনপ্রণালী
- প্রথমেই পোলাও চাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার পাত্রে দুধ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর খেজুরের গুড় নিয়ে চুলায় বসিয়ে দিন। গুড় গলে গেলে এবার তাতে পোলাও চাল ঢেলে দিয়ে অল্প আঁচে ভালো করে নাড়তে থাকুন। কিছুক্ষণের ভেতরেই চাল সেদ্ধ হয়ে যাবে। এবার অল্প আঁচে দুধ শুকিয়ে ঘন হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। কোনোভাবেই নাড়ানো বন্ধ করবেন না; এতে পায়েস পাত্রের তলায় লেগে যেতে পারে। সবশেষে পরিবেশনের জন্য বাটিতে ঢেলে ওপরে কিশমিস ছড়িয়ে দিন।