জর্দা রেসিপি
বিয়ে বাড়ীতে আমার জন্য সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে জর্দা। চলুন জর্দার রেসিপি জেনে নেই।
- ৪ জন
- ৪০ মিনিট
- এপ্রিল ৪, ২০২০
উপকরণ
- পোলাও চাল (১ কাপ)
- চিনি (১.৫ কাপ)
- মোরব্বা (১০০ গ্রাম)
- বাদাম কুচি (পরিবেশনের জন্য)
- কিশমিস (স্বাদমত)
- গোলাপজল (১ টেবিল চামচ)
- ফুড কালার (২-৩ ফোটা)
- কমলার রস (১ কাপ)
- ছোট মিষ্টি (পরিবেশনের জন্য)
রন্ধনপ্রণালী
- প্রথমেই চাল ধুয়ে ১ কাপ চালের সঙ্গে ২ কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। চাল প্রায় সেদ্ধ হয়ে এলে ২-৩ ফোঁটা কমলা রঙের ফুড কালার যোগ করতে হবে। এবারে পানি প্রায় শুকিয়ে এলে এতে চিনি, মোরব্বা, গোলাপজল, কমলার রস ও কিশমিস দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়ানোর পর পানি পুরো শুকিয়ে গেলে বাদাম কুচি ও ছোট মিষ্টি ওপরে ছিটিয়ে পরিবেশন করুন।