চালকুমড়া দিয়ে ডিম ভাজির রেসিপি

চলুন দেখে নেয়া যাক খুব সহজেই চালকুমড়া দিয়ে ডিম ভাজি রান্নার রেসিপি।

  • ৩ জন
  • ২৫ মিনিট
  • জুলাই ১১, ২০২২
চালকুমড়া দিয়ে ডিম ভাজির রেসিপি

উপকরণ

  • চালকুমড়া (১ টা)
  • ডিম (২ টা)
  • কাঁচা মরিচ (২-৩ টা)
  • পেয়াজ (১ টা)
  • হলুদের গুড়া (১ চা চামচ)
  • মরিচের গুড়া (১ চা চামচ)
  • লবন (স্বাদমতো)
  • তেল (১ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই চালকুমড়া ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন। আপনি চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। এরপর এতে হলুদের গুড়া, মরিচের গুড়া আর লবন দিন। ভালোভাবে নেড়ে এতে চালকুমড়া দিয়ে দিন। এবারে নাড়তে থাকুন। কিছুক্ষন পরে ঢেকে দিন।
  2. এতে কোন অতিরিক্ত পানি যোগ করার প্রয়োজন নেই, কারন চালকুমড়া থেকেই অনেক পানি বের হবে, সেই পানিতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পানি প্রায় শুকিয়ে এলে এতে কয়েকটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়ে দিন। এবারে এতে দুটো ডিম ভেঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ডিম পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত কয়েক মিনিট নেড়ে তারপর নামিয়ে ফেলুন।