চালকুমড়ার ডাল

এখন চালকুমড়ার মৌসুম চলছে। চলুন দেখে নেই কিভাবে চালকুমড়া দিয়ে ডাল রান্না করবেন।

  • ৩ জন
  • ২৫ মিনিট
  • এপ্রিল ১৪, ২০২০
চালকুমড়ার ডাল

উপকরণ

  • ডাল (১/২ কাপ)
  • হলুদের গুড়া (১ চা চামচ)
  • ছোট চালকুমড়া (১ টি)
  • পেয়াজ (১ টি)
  • রসুন (১-২ কোয়া)
  • লবন (স্বাদমতো)
  • কাঁচা মরিচ (১-২ টি)
  • ধনে পাতা (স্বাদমতো)
  • তেল (২ টেবিল চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই চালকুমড়ার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরা করে সেদ্ধ করে নিতে হবে। এবারে পানি ঝড়িয়ে একটি পাত্রে তুলে রাখুন।
  2. একটি পাত্রে পর্যাপ্ত পরিমান পানি সহ আগে থেকে ধুয়ে রাখা ডাল সেদ্ধ বসাতে হবে। এবারে এতে ১ চা চামচ হলুদের গুড়া দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেলে লবন এবং আগে থেকে সেদ্ধ করে রাখা চালকুমড়া আর কাঁচা মরিচ ছেড়ে দিতে হবে। চালকুমড়া ডালের সাথে ভালো করে মিশে গেলে নামিয়ে নিতে হবে।
  3. এবার একটি প্যানে ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে পেয়াজ আর রসুন কুচি ভেজে নিতে হবে। পেয়াজ-রসুন বাদামী হয়ে গেলে তেল সহ সেটি সেদ্ধ করে রাখা ডালে দিয়ে দিতে হবে। এবার এটিকে চুলায় আরো ১-২ মিনিট জ্বাল দিতে হবে। নামানোর ঠিক আগ মুহুর্তে ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে।