পুঁই চিংড়ি
পুঁই শাক দিয়ে চিংড়ির তরকারীটা আমার খুবই পছন্দের। সেই রেসিপিটাই চলুন দেখে নেয়া যাক।
- ৪ জন
- ২০ মিনিট
- এপ্রিল ১৪, ২০২০
উপকরণ
- পুঁই শাক (৫০০ গ্রাম)
- কাঁচা মরিচ (২-৩ টি)
- পেয়াজ (১ টা)
- হলুদের গুড়া (১/২ চা চামচ)
- মরিচের গুড়া (১/২ চা চামচ)
- চিংড়ি (২০-২৫ টা)
- লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই পুঁই শাক ভালো করে ধুয়ে প্রয়োজনমতো কেটে নিন। কোন বড় পাতা থাকলে মাঝ বরাবর কেটে দিতে পারেন। এবার চিংড়িতে এক চিমটি হলুদ ছড়িয়ে তেলে খুব হালকা করে ভেজে নিন। এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। তারপর তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া এবং লবন দিয়ে দিন। এবার এতে পুঁই শাক দিয়ে দিন। সামান্য পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষনের ভেতরেই পুঁই শাক সেদ্ধ হয়ে যাবে এবং আকারে অনেকটাই কমে যাবে। এবার এতে ভেজে রাখা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। ২-৩ মিনিট নেড়ে তরকারী নামিয়ে নিন।