চিকেন বল

চলুন দেখে নেয়া যাক মজাদার চিকেন বল তৈরির রেসিপি।

  • ৪ জন
  • ৪০ মিনিট
  • নভেম্বর ৪, ২০২৩
চিকেন বল

উপকরণ

  • হাড় ছাড়া মুরগী (৩০০ গ্রাম)
  • কর্ণ ফ্লাওয়ার (২ টেবিল চামচ)
  • কাঁচা মরিচ (৩-৪ টা)
  • রসুনের গুড়া (১ চা চামচ)
  • গোল মরিচের গুড়া (১ চা চামচ)
  • ব্রেড ক্রাম্বস (১/২ কাপ)
  • লবন (স্বাদমতো)
  • ভাজার জন্য তেল

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই হাড়ছাড়া মুরগীর মাংস ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এবারে এতে লবন, রসুনের গুড়া, কাঁচা মরিচ কুচি, ব্রেড ক্রাম্বস ও গোল মরিচের গুড়া মিশিয়ে নিতে হবে। অন্য একটা বাটিতে আধা কাপ পানিতে ২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার ভালো করে গুলিয়ে নিতে হবে, যেন কোন দানা না থাকে। এবারে কর্ণ ফ্লাওয়ারের মিশ্রণটি মুরগীর সাথে মিশিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে।
  2. এবারে মাংসের মিশ্রণটি ব্লেন্ডার বা ফুড প্রসেসরে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটা পাত্রে পানি ফুটিয়ে তার মধ্যে চিকেনের মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করে ছেড়ে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সময় সেদ্ধ করার প্রয়োজন নেই; বলগুলো পানির উপরে ভেসে উঠলে তুলে নিয়ে পেপার টাওয়ালে রেখে অতিরিক্ত পানি ঝরিয়ে নিতে হবে। আপনি যদি চিকেন বল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান, তাহলে এ পর্যায়ে বলগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে।
  3. এবারে বলগুলোকে উচ্চ তাপে ডুবো তেলে বাদামী করে ভেজে নিতে হবে। বেশিক্ষন ভাজার প্রয়োজন নেই, যেহেতু বলগুলো ইতোমধ্যে সেদ্ধ করা হয়েছে। এবারে গরম গরম পরিবেশন করুন।