ফ্রেঞ্চ ফ্রাইস

চলুন দেখে নেয়া যাক মজাদার নাস্তা ফ্রেঞ্চ ফ্রাইস তৈরির রেসিপি।

  • ২ জন
  • ২৫ মিনিট
  • নভেম্বর ৮, ২০২৩
ফ্রেঞ্চ ফ্রাইস

উপকরণ

  • আলু (২ টি)
  • লবন (স্বাদমতো)
  • চাট মসলা (১ চা চামচ)
  • ভাজার জন্য তেল

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। তারপর ফ্রেঞ্চ ফ্রাইসের আকারে কেটে নিতে হবে। কাটার সাথে সাথে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন, যাতে বাড়তি স্টার্চ আলুর গায়ে লেগে না থাকে। এরপর পানি ঝরিয়ে আলুগুলো ভালো করে শুকিয়ে নিন।
  2. এবারে একটা পাত্রে তেল নিয়ে মাঝারি আঁচে (১৫০° সেলসিয়াস) ১০-১২ মিনিট ধরে ভাজুন। ভাজার পর তেল ঝরিয়ে আলুগুলোকে ঠান্ডা করে রাখুন। লক্ষ্য করে দেখবেন, এই অবস্থায় আলুর রঙে কোন পরিবর্তন আসেনি। যারা ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রোজেন করে রাখতে চান, এই অবস্থায় ফ্রিজারে রেখে দিতে পারেন।
  3. এবারে উচ্চ তাপে (১৯০° সেলসিয়াস) ৪-৫ মিনিট বা সোনালি-বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন। চুলা থেকে নামিয়ে সাথে সাথে লবন আর চাট মসলা ছিটিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন।