চিকেন ঝাল মাসালা

পরোটা দিয়ে চিকেন ঝাল মাসালা কোন তুলনাই চলে না। চলুন রেসিপিটা দেখে নেই।

  • ৪ জন
  • ৪৫ মিনিট
  • এপ্রিল ১৬, ২০২০
চিকেন ঝাল মাসালা

উপকরণ

  • মুরগীর মাংস (৫০০ গ্রাম)
  • হলুদ গুড়া (১ চা চামচ)
  • মরিচ গুড়া (১ চা চামচ)
  • জিরা গুড়া (১ চা চামচ)
  • ধনিয়া গুড়া (১/২ চা চামচ)
  • গরম মসলার গুড়া (১ চা চামচ)
  • এলাচ (৪ টা)
  • দারুচিনি (৪ টুকরা)
  • লবঙ্গ (৪ টা)
  • তেজপাতা (২ টা)
  • স্টার এনিস(Star Anise) (১ টা - অপশনাল)
  • লবন (স্বাদমতো)
  • কাঁচামরিচ (৪-৫ টা)
  • পেয়াজ কুচি (১ কাপ)
  • আদা বাটা (১ চা চামচ)
  • রসুন বাটা (১ চা চামচ)
  • তেল (১/২ কাপ)
  • ভাজা জিরার গুড়া (১ চা চামচ)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই মুরগী ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। একটা পাত্রে তেল দিয়ে তাতে পেয়াজ কুচি ছেড়ে দিন। পেয়াজ কুচি একটু নরম হয়ে এলে তাতে কাঁচামরিচ ও ভাজা জিরার গুড়া ছাড়া বাকি মসলাগুলো একে একে দিয়ে দিন। মসলা যাতে পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখুন, প্রয়োজনে সামান্য পানি দিন। মসলা কষানো হয়ে গেলে তাতে মুরগীর মাংস দিয়ে দিন এবং ভালো করে কষাতে থাকুন। মুরগীর মাংস সাধারণত খুব তাড়াতাড়িই সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হওয়া পর্যন্ত কষাতে থাকুন।
  2. এবার এতে কাঁচামরিচ দিয়ে দিন, এবং অল্প পানি যোগ করুন। পানি প্রায় শুকিয়ে এলে এর উপরে ভাজা জিরার গুড়া ছড়িয়ে দিন।