বেগুন দিয়ে স্যামন মাছের তরকারি

চলুন দেখে নেয়া যাক আলু আর বেগুন দিয়ে স্যামন মাছের তরকারির রেসিপি।

  • ৩ জন
  • ২৫ মিনিট
  • এপ্রিল ১৬, ২০২০
বেগুন দিয়ে স্যামন মাছের তরকারি

উপকরণ

  • বেগুন (২ টা)
  • আলু (২ টা)
  • স্যামন মাছ (২টা ফিলে - ২৫০ গ্রাম)
  • কাঁচা মরিচ (২-৩ টি)
  • পেয়াজ (১ টা)
  • হলুদের গুড়া (১/২ চা চামচ)
  • মরিচের গুড়া (১/২ চা চামচ)
  • লবন (স্বাদমতো)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই স্যামন মাছ কেটে, ধুয়ে সামান্য হলুদের গুড়া মাখিয়ে অল্প আঁচে ভেজে তুলে রাখুন।
  2. এবার বেগুন আর আলু কিউব করে কেটে ধুয়ে নিন। এবারে একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ কুচি দিয়ে দিন। তারপর তাতে হলুদের গুড়া, মরিচের গুড়া এবং লবন দিয়ে দিন। এবারে এতে আলু আর বেগুন দিয়ে দিন। ঢেকে রান্না করুন। বেগুন থেকে বের হওয়া পানিতেই আলু ও বেগুন সেদ্ধ হওয়ার কথা; প্রয়োজনে সামান্য পানি দিন।
  3. এবারে এতে আগে থেকে ভেজে রাখা স্যামন মাছ ও কাঁচা মরিচ দিয়ে দিন। আরো ২-৩ মিনিট রান্না করুন। এবারে নামিয়ে নিয়ে পরিবেশন করুন।