চিকেন র্যাপ
চলুন মজাদার নাস্তা চিকেন র্যাপ তৈরির রেসিপিটা জেনে নেয়া যাক।
- ২ জন
- ৫০ মিনিট
- মে ১৮, ২০২০
উপকরণ
- হাড় ছাড়া মুরগী (২০০ গ্রাম)
- মরিচের গুড়া (১ চা চামচ)
- গোল মরিচের গুড়া (১/২ চা চামচ)
- আদা-রসুন বাটা (১ চা চামচ)
- টমেটোর সস (১ চা চামচ)
- সয়া সস (১ চা চামচ)
- ময়দা (১ কাপ)
- লবন (স্বাদমতো)
- ভাজার জন্য তেল
রন্ধনপ্রণালী
- প্রথমেই মুরগী ধুয়ে ছোট ছোট টুকরা করে মরিচের গুড়া, লবন, গোল মরিচের গুড়া, আদা-রসুন বাটা, টমেটোর সস আর সয়া সসে মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন।
- এর মধ্যে ময়দা, লবন আর পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করে নিন। ডো বেলে ১.৫ ইঞ্চি চওড়া লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিন। এই স্ট্রিপ দিয়ে মুরগীর টুকরা মুড়িয়ে টুথপিক দিয়ে আটকে দিন। তারপর ডুবো তেলে মুরগী পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।