ডাটা শাক ভাজি
চলুন দেখে নেয়া যাক স্বাস্থ্যকর ডাটা শাক ভাজির রেসিপি।
- ৪ জন
- ২০ মিনিট
- মে ১৯, ২০২০
উপকরণ
- ডাটা শাক (৫০০ গ্রাম)
- পেয়াজ (১ টা)
- রসুন (৩-৪ কোয়া)
- শুকনা মরিচ (৩-৪ টা)
- লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই ডাটা শাক ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন। তারপর সেটা সেদ্ধ করে ভালো করে পানি ঝড়িয়ে নিন।
- একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ টুকরো টুকরো করে কেটে দিয়ে দিন। এবার পেয়াজ নরম হয়ে এলে তাতে শাক ও স্বাদমতো লবন দিয়ে ভালো করে নেড়ে ১-২ মিনিট ভাজুন। তারপর নামিয়ে পরিবেশন করুন।