করল্লা, আলু দিয়ে টেংরা মাছের ঝোল
চলুন দেখে নেই করল্লা, আলু দিয়ে টেংরা মাছের ঝোলের রেসিপি।
- ৩ জন
- ২৫ মিনিট
- মে ১৯, ২০২০
উপকরণ
- টেংরা মাছ (২৫০ গ্রাম)
- করল্লা (১৫০ গ্রাম)
- আলু (২ টা)
- পেয়াজ (১ টা)
- হলুদের গুড়া (১ চা চামচ)
- মরিচের গুড়া (১ চা চামচ)
- লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই টেংরা মাছ ধুয়ে হালকা নুন-হলুদ মেখে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখুন।
- এবার একটা পাত্রে তেল নিয়ে পেয়াজ কুচি দিয়ে দিন। পেয়াজ নরম হয়ে এলে হলুদের গুড়া, মরিচের গুড়া আর স্বাদমতো লবন দিয়ে দিন। এবারে এতে কেটে রাখা আলু আর করল্লা দিয়ে দিন। কিছুক্ষন নেড়ে পরিমানমতো পানি দিয়ে দিন। আলু ও করল্লা সেদ্ধ হয়ে গেলে এতে ভেজে রাখা টেংরা মাছ দিয়ে দিন। আরো ৫-৭ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।