চিড়ার ডেজার্ট
চলুন দেখে নেয়া যাক খুব সহজেই সামান্য উপকরণে মজাদার চিড়া দিয়ে ডেজার্ট রান্নার রেসিপি।
- ৪ জন
- ৪০ মিনিট
- মে ১৪, ২০২০
উপকরণ
- চিড়া (১৫০ গ্রাম)
- দুধ (১/২ লিটার)
- চিনি (২ টেবিল চামচ)
- আপেল (১ টা)
- কলা (১ টা)
- খেজুর (৪-৫ টা)
- শুকনো এপ্রিকট (৩-৪ টা)
- কিশমিস (পরিবেশনের জন্য)
- কাজু বাদাম (১ টেবিল চামচ)
রন্ধনপ্রণালী
- প্রথমেই চিড়া পানিতে ৩০ মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার একটা পাত্রে দুধ নিয়ে চিনি দিয়ে জ্বাল দিয়ে ঠান্ডা করে রাখুন। এবার কলা আর আপেল স্লাইস করে কেটে নিন। এবারে ভিজিয়ে রাখা চিড়ার মধ্যে ঠান্ডা দুধ দিয়ে দিন। ওপরে স্লাইস করে রাখা কলা আর আপেল দিন। এবারে খেজুরের স্লাইস, কিশমিস, কাজু বাদাম কুচি আর শুকনো এপ্রিকট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।