জিঞ্জার লেমন ভেজিটেবল থাই স্যুপ
চলুন সহজেই ম্যাগী স্যুপ মিক্স দিয়ে তৈরি করে ফেলি একদম রেস্টুরেন্টের স্বাদের জিঞ্জার লেমন ভেজিটেবল থাই স্যুপ।
- ৪ জন
- ২৫ মিনিট
- মে ১৪, ২০২০
উপকরণ
- ম্যাগী স্যুপ মিক্স (১ প্যাকেট)
- বাটার (১০০ গ্রাম)
- মাশরুম (১ কাপ)
- চিংড়ি (১৫০ গ্রাম)
- আদা কুচি (১ টেবিল চামচ)
- লেবু (১ টা)
- পেয়াজ (১ টা)
- কাঁচা মরিচ (২ টি)
- লেবু পাতা (২ টা)
- টমেটো (১ টা)
- গাজর (১ টা)
- বরবটি (১/২ কাপ)
- লবন (স্বাদমতো)
রন্ধনপ্রণালী
- প্রথমেই ৫০০ মিলি পানিতে ১ প্যাকেট ম্যাগী স্যুপ মিক্স ভাল করে মিশিয়ে ১০ মিনিট রেখে দিন।
- এবারে একটি পাত্রে বাটার গলিয়ে তাতে মাথা ছাড়া চিংড়ি মাছ দিয়ে দিন। চিংড়ি লালচে হয়ে এলে তাতে একটা পেয়াজ চার ভাগ করে ফালি করে দিয়ে দিন। এবারে এতে গাজর, মাশরুম, আদা কুচি আর বরবটি দিয়ে মিনিট তিনেক ভাজতে থাকুন। এরপর এতে পানিতে গুলে রাখা স্যুপ মিক্সটা দিয়ে দিন। স্বাদমতো লবন যোগ করুন।
- একবার ফুটে উঠলে তাতে টমেটো আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিন। ৫-৭ মিনিট রান্না করুন। সবশেষে একটা লেবুর খোসার জেস্ট, লেবুর রস আর ২টা লেবু পাতা দিয়ে আরও ২ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন। এবারে গরম গরম পরিবেশন করুন।