আলুর চিপস
চলুন দেখে নেয়া যাক খুব সহজেই ঝটপট মজাদার আলুর চিপস তৈরির রেসিপি।
- ২ জন
- ২৫ মিনিট
- মে ১৪, ২০২০
উপকরণ
- আলু (২ টা)
- চাট মসলা (১ চা চামচ)
- লবন (স্বাদমতো)
- তেল (ভাজার জন্য)
রন্ধনপ্রণালী
- প্রথমেই আলু গোল গোল করে পাতলা করে কেটে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এতে করে আলুতে থাকা অতিরিক্ত স্টার্চ চলে যাবে, এবং আলু ভাজলে মচমচে হবে। এবার আলু তুলে নিয়ে ভালো করে পানি ঝড়িয়ে নিন।
- এবার একটা পাত্রে তেল নিয়ে আলুগুলো বাদামী করে ভেজে তুলে ফেলুন। আলু গরম থাকতে থাকতেই এতে লবন আর চাট মসলা ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।