ভারতীয় ডিশ: ডাল তড়কা

চলুন দেখে নেয়া যাক ভারতের জনপ্রিয় রেসিপি, যেটা প্রায় সমস্ত ভারতের রেস্টুরেন্টগুলোতেই সার্ভ করা হয়, সেই তড়কা ডাল রান্নার রেসিপি।

  • ৪ জন
  • ১ ঘণ্টা ২০ মিনিট
  • ফেব্রুয়ারি ১৭, ২০২১
ভারতীয় ডিশ: ডাল তড়কা

উপকরণ

  • মসুর ডাল (১/২ কাপ)
  • মুগ ডাল (১/৪ কাপ)
  • অড়হর/তূর ডাল (১/৪ কাপ)
  • পেয়াজ (বড় সাইজের ১ টা)
  • শুকনো মরিচ (২-৩ টা)
  • হলুদের গুড়া (১ চা চামচ)
  • কাঁচা মরিচ (২ টা)
  • পাঁচ ফোড়ন (১ চা চামচ)
  • আস্ত জিরা (১ চা চামচ)
  • রসুন (২-৩ কোয়া)
  • লবন (স্বাদমতো)
  • তেল (পরিমাণমতো)

রন্ধনপ্রণালী

  1. প্রথমেই তিন প্রকারের ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। এবারে পানি ঝরিয়ে ২ কাপ পানি আর ১ চা চামচ হলুদের গুড়া সহ চুলায় বসিয়ে সেদ্ধ করতে দিন। ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবং প্রায় সবগুলো ডাল গলে প্রায় মিশে গেলে চুলা থেকে নামিয়ে রাখুন। ডালের ধরনের উপর ভিত্তি করে এই সেদ্ধ হতে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগতে পারে। সেদ্ধ করার সময় ২টা কাঁচা মরিচ দিয়ে দিন এবং প্রয়োজনে আরো পানি যোগ করুন। লক্ষ্য রাখবেন, সেদ্ধ করা ডালের মিশ্রণ যাতে আনুমানিক ২ কাপের মতো হয়।
  2. এবারে একটা পাত্রে তেল নিয়ে তাতে পেয়াজ আর রসুন কুচি দিয়ে দিন। পেয়াজ কিছুটা নরম হয়ে গেলে তাতে আস্ত জিরা, শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে দিন। পেয়াজ প্রায় বাদামী হয়ে এলে ডালের মিশ্রণটি এখানে ঢেলে দিন। আরো ২ মিনিট রান্না করুন, আর স্বাদমতো লবন যোগ করুন। ব্যস নামিয়ে গরম গরম পরিবেশন করুন।